চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ডাউন সিনড্রোম আসলে কী, কেন হয়?

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:18 অপরাহ্ন 27, অক্টোবর 2017
in স্বাস্থ্য
A A
খুশি শিশু ডাউন সিনড্রোমের সাথে হাসছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ডাউন সিনড্রোম হলো শরীরের একটি জেনেটিক পার্থক্য (ভিন্নতার মাত্রা) এবং ক্রোমজমের একটি বিশেষ অবস্থা। ডাউন সিনড্রোম ব্যক্তির দেহ কোষে একটি অতিরিক্ত ক্রোমোজম থাকে, যাকে  ট্রিসোমি- ২১ বলে। অন্যদের তুলনায় সাধারণত এরা দেরিতে বসে ও কথা বলে, হামাগুড়ি দেয় ও হাঁটে। কিন্তু এটি কোন রোগ নয়। এক যৌথ বিবৃতিতে একথা জানিয়েছে  ডাউন সিনড্রোম নিয়ে কাজ করা কয়েকটি প্রতিষ্ঠান ও হাসপাতাল।

বিশেষজ্ঞদের দাবি বাংলাদেশে প্রায় ২ লাখেরও বেশী ডাউন সিনড্রোমে শিশু ও ব্যক্তি রয়েছে। এসব ব্যক্তিরা সমাজে অবহেলিত। অথচ সঠিক যত্ন ও পুষ্টিকর খাবার, স্পিচ ও ল্যাংগুয়েজ এবং ফিজিক্যাল থেরাপির মাধ্যমে ডাউন সিনড্রোম শিশুরা স্বাভাবিক শিশুদের ন্যায় পড়ালেখা করে স্বনির্ভর হতে পারে। সমাজের মূলধারার সঙ্গে সম্পৃক্ত করতে হবে।

ডাউন সিনড্রোম সচেতনতা মাস উপলক্ষ্যে বৃহষ্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের লেকচার থিয়েটারে আর সি মজুমদার অডিটরিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষজ্ঞ আলোচকগণ এসব কথা বলেন।

তাই জাতীয় পর্যায়ে ডাউন সিনড্রোম শিশু ও ব্যক্তিদের সামাজিক মর্যাদা, গ্রহনযোগ্যতা, অধিকার প্রতিষ্ঠা, শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং সমাজের সর্বস্তরের মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ বৈকল্য বিভাগ, ডাউন সিনড্রোম সোসাইটি অব বাংলাদেশ, আমদা বাংলাদেশ, ডাউন সিনড্রোম প্যারেন্টস সার্পোট গ্রুপ, জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হসপিটাল যৌথভাবে দ্বিতীয় বারের মত ‘অক্টোবর ডাউন সিনড্রোম সচেতনতা মাস’-২০১৭ উদযাপণ করে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রঙ্গনে ডাউন সিনড্রোম শিশু, ব্যক্তি ও অভিভাবকদের নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রার  মধ্য দিয়ে কর্মসূচী শুরু হয়।বিশেষজ্ঞরা ডাউন সিনড্রোম সচেতনতামূলক অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ বৈকল্য বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. হাকিম আরিফের সভাপতিত্বে শোভাযাত্রায় ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফ্যাকলটি অব আর্থ এন্ড ইনভারমেন্টাল সাইন্সেস -এর ডীন অধ্যাপক ড. এ. এস. এম. মাকসুদ কামাল। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জাপান থেকে আগত বিশেষ অতিথি ডাউন সিনড্রোম সোসাইটি অব বাংলাদেশ-এর গুডউইল এ্যম্বাসেডর মিস কাজুকো তাকেতানি, ডাউন সিনড্রোম সোসাইটি অব বাংলাদেশের চেয়ারম্যান সরদার এ. রাজ্জাক, বিএসএমএমইউ-এর রিউমেটোলজি বিভাগের  চেয়ারম্যান অধ্যাপক ডঃ মিনহাজ রহিম চৌধুরী, জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হসপিটালের চেয়ারম্যান অধ্যাপক ডাঃ সরদার এ. নাঈম, ব্যবস্থাপনা পরিচালক অধ্যাপক ডাঃ জোনাইদ শফিক এবং সিইও ডা. আর. এম. সামিউল হাসান প্রমূখ।

অনুষ্ঠানে ‘ডাউন সিনড্রোম ভয়েস’ নামে একটি গবেষণামূলক ম্যাগাজিনের দ্বিতীয় সংখ্যার মোড়ক উন্মোচন করা হয়।  সাংস্কৃতিক অনুষ্ঠান, একাডেমিক সেশন এবং সম্মাননা প্রদানের মধ্য দিয়ে কর্মসূচী শেষ হয়।

Tags: ডাউন সিনড্রোম
Previous Post

রাখাইনে জাতিসংঘের খাদ্য সহায়তা চালুর সবুজ সংকেত

Next Post

চরম অপুষ্টির শিকার রোহিঙ্গা শিশুরা: ইউনিসেফ

Next Post
রোহিঙ্গা

চরম অপুষ্টির শিকার রোহিঙ্গা শিশুরা: ইউনিসেফ

কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী হাসপাতালে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT