চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ডাইনোসরের মতো বিলুপ্ত হবে আওয়ামী লীগ’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:50 অপরাহ্ন 06, জানুয়ারি 2018
in রাজনীতি
A A
BNP

বিএনপি নয়, মানুষের ভোটাধিকার হরণ ও জুলুম নির্যাতনের কারণে আওয়ামী লীগই অতিকায় ডাইনোসরের মতো বিলুপ্ত হবে বলে মন্তব্য করেছেন বিএনপির মুখপাত্র ও জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

গতকাল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এর বক্তব্যের জবাবে বিএনপির মুখপাত্র ও জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী শনিবার সকালে নয়াপল্টনে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন।

রিজভী বলেন, শেখ হাসিনার অধীনে নির্বাচনের কথা বলা আপনাদের জন্য হবে অরণ্যে রোদন। গণতন্ত্র হত্যাকারীদের অধীনে নির্বাচন হলে সেখানে মানুষের ভোটাধিকার যে আবারও ২০১৪ এর ৫ জানুয়ারির মতোই কবরস্থানে চলে যাবে তা দেশবাসী খুব ভাল করেই জানে। নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন হলে আওয়ামী লীগের পরিণতি কী হবে এটা অনুধাবন করেই ওবায়দুল কাদের সাহেবরা হুমকি আর ধমকের পথ অবলম্বন করেছেন।

তিনি বলেন, যারা ইতিহাসের সত্যকে অস্বীকার করে তারা নিজেরাই নিজেদের ধ্বংসের বীজ রোপণ করে। ভোটারবিহীন সরকারের লোকেরা ৫ জানুয়ারি কলঙ্কিত নির্বাচনের মাধ্যমে জোর করে ক্ষমতায় আসীন থেকে শেষ সময়ে আবারো অবৈধ পথে ক্ষমতায় যেতে নানা মতলববাজী কথাবার্তা বলছেন।

রিজভী বলেন, ওবায়দুল কাদের সাহেবের উদ্দেশ্যে বলতে চাই-অতি ক্ষমতা, অতি দম্ভ, অতি দুর্নীতি, অতি নিপীড়ন-নির্যাতন, অতি অস্ত্রের আস্ফালন এবং অতি মিথ্যাচারে আপনারা নিজেরাই অতিকায় ডাইনোসরে পরিণত হয়েছেন। সুতরাং আপনারাই প্রাণীকুল থেকে অতি শীঘ্রই অবলুপ্ত হয়ে যাবেন

ওবায়দুল কাদের সাহেবের এসব ফাঁকা বুলি দিয়ে নিজের পদকে নিরাপদ করছেন মন্তব্য করে রিজভী বলেন,  নিত্যপণ্যসহ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে দিশেহারা জাতি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে হারানো গণতন্ত্র ফিরে পেতে জীবনবাজী রেখে সংগ্রাম অব্যাহত রেখেছে। আরেকটি ৫ জানুয়ারির মতো কলঙ্কিত নির্বাচন জনগণই প্রতিহত করবে, প্রতিরোধ করবে দেশনেত্রী বেগম খালেদা জিয়া।

রিজভী এসময় অভিযোগ করেন, গতকাল দেশব্যাপী গণতন্ত্র হত্যা দিবস পালনকালে আইন শৃঙ্খলা বাহিনী ও ছাত্রলীগ-যুবলীগের সন্ত্রাসীরা হামলা চালিয়েছে। কোন কোন স্থানে বাধা দিয়ে কালো পতাকা মিছিল পন্ড করে দেয়ার অপচেষ্টা করেছে। আইন শৃঙ্খলা বাহিনী ও ক্ষমতাসীন দলের সন্ত্রাসীদের হামলায় আহত হয়েছেন শতাধিক বিএনপি নেতাকর্মী। পুলিশ গ্রেফতার করেছে অর্ধ শতাধিক নেতাকর্মীকে। এর বিরুদ্ধে তিনি প্রতিবাদ জানান এবং অবিলম্বে গ্রেপ্তারকৃতদের মুক্তির দাবি জানান।

Tags: রিজভী
Previous Post

ফুল বাণিজ্যে বিশ্বের অন্যতম শীর্ষ প্রতিষ্ঠান ‘রয়্যাল ভান জানটেন’

Next Post

রাস্তায় হিজড়া বিড়ম্বনা: সমাজ কল্যাণ অধিদপ্তর কী করছে?

Next Post

রাস্তায় হিজড়া বিড়ম্বনা: সমাজ কল্যাণ অধিদপ্তর কী করছে?

পুলিশ

জম্বু ও কাশ্মীরে বিষ্ফোরণে ৪ ভারতীয় পুলিশ নিহত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT