চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঠেঙ্গারচরকে সন্দ্বীপের আদি ভূমি দাবি করে মানববন্ধন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:00 অপরাহ্ন 28, ফেব্রুয়ারি 2017
in চট্টগ্রাম, জনপদ
A A
????????????????????????????????????

????????????????????????????????????

রোহিঙ্গাদের পুনর্বাসনের জন্য আলোচিত বঙ্গোপসাগরের ঠেঙ্গারচরকে সন্দ্বীপের অংশ দাবি করে চরটিতে প্রথমবারের মতো মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা। মঙ্গলবার সকালে সন্দ্বীপের উপকূলীয় এলাকায় বিক্ষোভ ও মানববন্ধনের পর সহস্রাধিক দ্বীপবাসী নৌকা র‌্যালি করেন। বিকেল তিনটায়  ‘জেগে উঠা ভূমি রক্ষা পরিষদ’ এ মানববন্ধনের আয়োজন করে।

 

এ সময় পরিষদের আহ্বায়ক মিজানুর রহমান বলেন, ‘ঠেঙ্গারচর সন্দ্বীপের পশ্চিমে সাগরের ভাঙনে বিলুপ্ত হওয়া ন্যায়মস্তি ইউনিয়নের অংশ। এ চর সন্দ্বীপের অংশ। সন্দ্বীপ থেকে আধঘণ্টায় ইঞ্জিনচালিত নৌকায় ঠেঙ্গারচর পৌঁছানো যায়। যেখানে হাতিয়া থেকে দুইঘণ্টা সময় লাগে। দূরত্বও ২০ কিলোমিটারের বেশি। এ চরকে কেন হাতিয়ার অংশ বলা হয় তা আমাদের বোধগম্য নয়।’

পরিষদের সদস্য ফখরুল ইসলাম বলেন, ‘ঠেঙ্গারচরকে হাতিয়ার অংশ বলার অর্থ সন্দ্বীপের ভূমি হারা মানুষকে বঞ্চিত করা। ন্যায়মস্তিসহ সন্দ্বীপের কয়েকটি ইউনিয়নের হাজার হাজার মানুষ ভিটেমাটি হারিয়ে দেশ-বিদেশে উদ্বাস্তু হয়েছেন।

সন্দ্বীপের প্রবীণ বাসিন্দা মৌলভী গোলাম তোয়াহা বলেন, ‘সন্দ্বীপের সবচেয়ে বড় ইউনিয়নটি ১৯৫৩ সাল থেকে সমুদ্রের ভাঙনের শিকার হয়। যা ১৯৯১ ঘূর্ণিঝড়ে চুড়ান্তভাবে বিলীন হয়ে যায়। এই ইউনিয়নে হাজার হাজার মানুষের বসবাস ছিল। এখন সেখানে ঠেঙ্গারচর জেগে উঠেছে।’

এর আগে সকাল ১০টা থেকে সন্দ্বীপের পশ্চিম-দক্ষিণ উপকূলের বেড়িবাঁধের ওপর বিভিন্ন  স্কুল-কলেজ, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন মানববন্ধন কর্মসূচিতে অংশ নেয়। এরপর সন্দ্বীপ থেকে ১৬টি নৌকাযোগে প্রায় সহস্রাধিক দ্বীপবাসী কথিত ঠেঙ্গারচরে গিয়ে প্রথমবারের মতো মানববন্ধন পালন করেন।

কর্মসূচিতে দ্বীপের বাসিন্দারা সন্দ্বীপের আদিভূমি ন্যায়মন্তি ইউনিয়নকে ঠেঙ্গারচর নামকরণ পরিবর্তন সহ সন্দ্বীপের ভুক্তভোগী মানুষের জন্য বরাদ্দ দেয়ার দাবি জানান।

মানববন্ধন শেষে সন্দ্বীপের জেগে উঠা ভূমিরক্ষা পরিষদের আহ্বায়ক ও মাইট ভাঙা ইউনিয়নের চেয়ারম্যান মিজানুর রহমান, পরিষদের রসদস্য সচিব সারিকাইত ইউনিয়নের চেয়ারম্যান ফখরুল ইসলাম ও আজিমপুর ইউনিয়নের চেয়ারম্যান আজিজউল্লাহ ঠেঙ্গারচরে সন্দ্বীপের বিলুপ্ত ন্যায়ামস্তি ইউনিয়নের সাইনবোর্ড স্থাপন করেন।

Tags: মানববন্ধনরোহিঙ্গা
Previous Post

চোরাই হলেও বই পড়ুন

Next Post

বইমেলায় বিক্রি ৬৫ কোটি টাকারও বেশি নাকি ৫০ কোটি

Next Post

বইমেলায় বিক্রি ৬৫ কোটি টাকারও বেশি নাকি ৫০ কোটি

রাজধানীর বিভিন্ন স্থানে পরিবহন শ্রমিকদের ভাংচুর-সংঘর্ষ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT