চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঠিক কখন বুঝবেন আপনার বিয়ে করা দরকার?

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:47 অপরাহ্ন 15, অক্টোবর 2018
in লাইফস্টাইল
A A

সর্ম্পকে জড়ানোর পরেই হোক আর পরিবারের পছন্দেই হোক বিয়ে নিয়ে স্বপ্ন দেখা যত সহজ, বিয়ে করা কিন্তু অতটা সহজ নয়। বর্তমানে বিয়ে মানেই দুই পরিবারে রাজি হওয়া, কেনাকাটা, অনুষ্ঠান, হানিমুনের বাজেট তৈরি, বিয়ের পরের দাওয়াতে যাওয়া, দুজনের বনিবনা হওয়া এবং আরও নানা ঝামেলা। তাই হুট করে বিয়ের সিদ্ধান্ত নেয়ার সাহস করাটা বেশ কঠিন। কিন্তু বিয়ে তো করতেই হবে। তাই ভয় বা শঙ্কায় না থেকে দেখা উচিত যে বিয়ের জন্য আসলেই প্রস্তুত কিনা আপনি।

মতের মিল ও গ্রহণ করার ক্ষমতা: বিয়ের সিদ্ধান্ত নেয়ার আগে নিজেকে প্রশ্ন করে নিন, আপনি আপনার সঙ্গীর বিভিন্ন দিকগুলো সহজে গ্রহণ করতে পারবেন কিনা। তার আকাঙ্ক্ষা, দুর্বলতা, অভ্যাস এবং মনমালিন্য হলে মানিয়ে নেয়ার জন্য আপনি প্রস্তুত কিনা, সেটা ভেবে দেখুন। যদি পছন্দের মানুষ থাকে, তাহলে তার মত নিন বিয়ের ব্যাপারে। দুজনের মত মিললে বিয়ের ব্যাপারে সিদ্ধান্ত নিন। কারণ সংসারে দুজনকেই মানিয়ে চলতে হবে। কেউ কারও ওপর জোর করে কিছু চাপিয়ে দিলে দুজনের সম্পর্ক নষ্ট হয়।

লক্ষ্য নির্ধারণ: লক্ষ্য ছাড়া পথভ্রষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। তাই বিয়ের সিদ্ধান্ত নেয়ার আগে ভেবে দেখুন আপনার লক্ষ্য কী? সঙ্গী হিসেবে আপনি কেমন মানুষ চাইছেন সেটা আগে ভেবে নিন। প্রয়োজনে প্রিয় মানুষটির সঙ্গে বসে পরিকল্পনা করুন। নিজের লক্ষ্যের ব্যাপারে আত্মবিশ্বাসী হতে পারলে বুঝবেন বিয়ের সিদ্ধান্ত নেয়ার সময় হয়েছে আপনার।

‘পারফেক্ট কেমিস্ট্রি’: যে মানুষটিকে আপনি ভালোবাসেন কিংবা পরিবার থেকে আপনার জন্য যাকে পছন্দ করা হয়েছে তার সঙ্গে কিছুটা হলেও সময় কাটান। তার সঙ্গে কথা বলতে যদি আপনি সহজ ও সাবলীল বোধ করেন, আপনার মনে হয় যে এই মানুষটিকেই আপনি খুঁজছিলেন, তাহলে বিয়ের সিদ্ধান্ত নিতে পারেন।

নিরাপত্তা: বিয়ের জন্য আর্থিক এবং মানসিক। নিজেকে গুছিয়ে নেয়ার আগে আবেগের বশে বিয়ের সিদ্ধান্ত নিলে জীবন এলোমেলো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। ঠিক একইভাবে যাকে বিয়ে করতে চাইছেন তার সঙ্গে সম্পর্কটা যদি নিরাপদ মনে হয় তাহলে বিয়ের সিদ্ধান্ত নেয়া উচিত। মনে কোনো সন্দেহ থাকলে কিংবা সম্পর্ক নড়বড়ে হলে বিয়ের সিদ্ধান্ত নেয়া উচিত নয়।

পুরোনো সম্পর্কের প্রতি অনুভূতি: বিয়ের আগে মন থেকে পুরোনো সব সম্পর্কের স্মৃতি মুছতে না পারলে দাম্পত্য জীবনে সমস্যা হতে পারে। তাই বিয়ের সিদ্ধান্ত নেয়ার আগে ভেবে দেখুন যে, পুরোনো কোনো সম্পর্কের প্রতি এখনও আপনার দুর্বলতা আছে কিনা। যদি না থাকে, তাহলে বিয়ের সিদ্ধান্ত নেয়ার সময় হয়েছে আপনার। সুইর্লস্টেল

Tags: চ্যানেল আই অনলাইনদাম্পত্যবিয়েসম্পর্ক
Previous Post

যেসব বিষয় দেখে নির্বাচনে প্রার্থী বাছাই করতে হবে

Next Post

ঢাবি ঘ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ স্থগিত

Next Post

ঢাবি ঘ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ স্থগিত

বিশ্বজুড়ে গ্রামীণ নারীর অগ্রযাত্রা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT