চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঠাসা সূচি নিয়ে মাঠে ফিরবে চ্যাম্পিয়ন্স লিগ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:14 অপরাহ্ন 19, এপ্রিল 2020
in ফুটবল, স্পোর্টস
A A

করোনাভাইরাসের কারণে থমকে যাওয়া ক্রীড়াবিশ্বের খোলসটা খোলার চেষ্টা ফুটবলেই বেশি হচ্ছে। ইংলিশ প্রিমিয়ার লিগ, সিরি আর দলগুলো অনুশীলনে ফেরার সময় ঠিক করে এগোচ্ছে। লাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাই সেপ্টেম্বর থেকে মাঠে ফেরানোর সময় জানিয়ে দিয়েছে কনমেবল। এরমাঝেই চ্যাম্পিয়ন্স লিগ শুরুর একটা লক্ষ্য ঠিক করে ফেলল উয়েফা।

টানা আয়োজন করে চ্যাম্পিয়ন্স লিগের স্থবির মৌসুমের শেষ টানতে চায় উয়েফা। সেজন্য আসছে আগস্টে লিগের ম্যাচ মাঠে ফেরানোর কথা জানিয়েছে ইউরোপের ফুটবলের অভিভাবক সংস্থাটি। ওই মাসের ৭-৮ তারিখে ম্যাচ মাঠে নিতে চায় তারা।

একই মাসে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালও আয়োজন করে ফেলতে চায় উয়েফা। ২৯ আগস্ট ফাইনাল আয়োজনের পরিকল্পনা করেই কেবল থেমে নেই, দলগুলোকে সেজন্য কঠিন সূচিতে নামিয়ে দিচ্ছে, তিন দিনে একটি করে ম্যাচ খেলতে হবে নকআউটের দলগুলোকে।

এমনিতে সেরা ষোলো থেকে নকআউট পর্ব শেষ করতে তিন-চার মাস লাগায় সংস্থাটি। এবার সেটি চটজলদি শেষ করার পরিকল্পনা। করোনার কারণে বন্ধ হয়ে যাওয়ার আগে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর লড়াই চলছিল।

ইউরোপের ঘরোয়া লিগগুলোর ভাগ্যে তাহলে কী হবে? উয়েফা যথারীতি সে ব্যাপারেও ভেবেছে। চ্যাম্পিয়ন্স লিগ মাঠে গড়াবে লা লিগা, ইংলিশ প্রিমিয়ার লিগের মতো আসরের সমাপ্তির পরই। সঙ্গে আসরের ২০২০-২১ মৌসুমের গ্রুপপর্ব ২০ অক্টোবর থেকে শুরুর পরিকল্পনা করেছে উয়েফা।

Tags: উয়েফাচ্যাম্পিয়ন্স লিগলিড স্পোর্টস
Previous Post

করোনাভাইরাস কি মানবকর্মীর বদলে রোবটের ব্যবহার বাড়াবে?

Next Post

লকডাউনের মধ্যে নারায়ণগঞ্জে শ্রমিকরা বেতনের দাবিতে রাস্তায়

Next Post
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

লকডাউনের মধ্যে নারায়ণগঞ্জে শ্রমিকরা বেতনের দাবিতে রাস্তায়

জনসমাগম ঠেকাতে না পারায় জানাজায় ব্যাপক ভিড়. Channel i News - চ্যানেল আই নিউজ

জানাজায় জনসমাগম ঠেকাতে না পারায় সার্কেল এএসপি প্রত্যাহার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT