চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:13 অপরাহ্ন 10, সেপ্টেম্বর 2020
in - সেমি লিড, জনপদ, ঠাকুরগাঁও
A A
তিন বিএসএফ কনস্টেবল অস্ত্র হাতে, মুখে মাস্ক পরা. Channel i News - চ্যানেল আই নিউজ

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার বেউরঝারী সীমান্তের জিরো লাইনের একটি কালভার্ট এলাকায় সফিকুল ইসলাম (৩০) নামে এক বাংলাদেশি নাগরিককে গুলি করে হত্যা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

বৃহস্পতিবার সকাল আনুমানিক সাড়ে ১১টায় উপজেলার সীমান্তের ৩৮০/৪-এস নম্বর পিলার এলাকার বিপরীতে ভারতের বড়বিল্লা বিএসএফ ক্যাম্পের টহলরত সদস্যরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলে নিহত হন তিনি।

আমজানখোর ইউপির চেয়ারম্যান মো. আকালু জানান: নিহত সফিকুল উপজেলার ছোট্ট চড়ই গেদী গ্রামের আব্দুল হকের ছেলে।

স্থানীয়রা জানান: নিহত সফিকুলসহ আরও কয়েকজন সকালে বাড়ির অদূরে নাগর নদীতে মাছ ধরতে যায়। এক পর্যায়ে তারা নদী থেকে উঠে সীমান্ত এলাকায় গেলে বিএসএফ তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। দুই সন্তানের বাবা সফিকুলের সঙ্গীরা কোনরকমে প্রাণে রক্ষা পেলেও তার রক্ষা হয়নি ।

বালিয়াডাঙ্গী থানার ওসি হাবিবুল হক প্রধান এ তথ্য নিশ্চিত করে বলেন: সফিকুল নদীতে মাছ ধরতে গিয়ে বিএসএফের গুলিতে নিহত হয়েছে।

ঠাকুরগাঁও বিজিবি’র অধিনায়ক লেফন্যান্ট কর্নেল সহিদুল ইসলাম বলেন: তিনি এ ঘটনাটি জেনেছেন।

Tags: বাংলাদেশি নিহতবিএসএফের গুলি
Previous Post

অবসর ভেঙে ফেরার কাছাকাছি যুবরাজ

Next Post

মসজিদে বিস্ফোরণ: আরও একজনের মৃত্যুতে মোট মৃত ২৯ জন

Next Post
নারায়ণগঞ্জ

মসজিদে বিস্ফোরণ: আরও একজনের মৃত্যুতে মোট মৃত ২৯ জন

অভিনেতা হাতে বন্দুক নিয়ে রহস্যময় পরিস্থিতিতে দাঁড়িয়ে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

রহস্য আর রোমাঞ্চে ভরপুর ‘ইনফিনিটি’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT