চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঠাকুরগাঁওয়ে ১৯ দিনের ব্যবধানে একই পরিবারের ৫ জনের মৃত্যু

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:18 অপরাহ্ন 26, ফেব্রুয়ারি 2019
in - সেমি লিড, জনপদ, ঠাকুরগাঁও
A A

‘ভাইরাসজনিত রোগে’ ১৯ দিনের ব্যবধানে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার ভান্ডারদহ গ্রামে একই পরিবারের ৫ জনের মৃত্যু হয়েছে। এই রোগে আক্রান্ত হয়েছে আরও ৫ জন ।

তারা হলেন, তাহের আলী ও তার স্ত্রী হুসনে আরা এবং তাদের দুই ছেলে ইউসুফ আলী ও মেহেদী হাসান এবং মেয়ের জামাই হাবিবুর রহমান।

এই ঘটনার পর পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। নানা রকম গুজব রটেছে স্থানীয়দের মধ্যে। তবে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা বলছেন, এ নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই।

প্রত্যক্ষদর্শীরা জানান, মৃত্যুর আগে আক্রান্তরা শারীরিক যন্ত্রণায় ছোটাছুটি করছিল। এই ভয়ে অনেকে এলাকা ছাড়ছেন।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার দাবি, এটি একটি ভাইরাসজনিত রোগ। এজন্য গ্রামবাসীকে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দেন তিনি।

ওই কর্মকর্তা বলেন, দ্রুত সময়ের মধ্যে মৃত্যুর সঠিক কারণ জেনে ব্যবস্থা নেওয়া যাবে। আক্রান্ত এলাকার এক কিলোমিটারের মধ্যে শিক্ষা প্রতিষ্ঠান সামরিকভাবে বন্ধ রেখেছে উপজেলা প্রশাসন।

জানা গেছে, গত ৯ ফেব্রুয়ারি বালিয়াডাঙ্গী উপজেলার ধনতলা ইউনিয়নে ভান্ডারদহ নয়াবাড়ি গ্রামের আবু তাহের মৃত্যুবরণ করেন। আবু তাহের বয়স্ক হওয়ার কারণে বিষয়টি তেমন গুরুত্বের সঙ্গে দেখেনি তার পরিবার।

এরপর গত বুধবার আবু তাহেরের জামাই হাবিবুর রহমান একইভাবে আক্রান্ত হন। পরদিন সকালে ৯টার দিকে রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে হাবিবুরের মৃত্যু হলে জামাইয়ের সেই মৃত্যুর সংবাদ শোনার কিছুক্ষণ পর আবু তাহেরের স্ত্রী হোসনে আরা বেগম মৃত্যুবরণ করেন।

রোববার সকালে একই রোগে আক্রান্ত হন আবু তাহেরের দুই ছেলে ইউসুফ আলী ও মেহেদী হাসান । তাদের দুজনকে রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে নেয়ার পথে সকালে ইউসুফ এবং রাতে সাড়ে ৯টার দিকে মেহেদী মারা যান।

মৃত্যুবরণ করা ইউসুফের স্ত্রী কোহিনুর বেগম ও তার একমাত্র ছেলে সন্তান আবির রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। একই গ্রামের সালমাসহ আরো তিনজনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে ।

দুই বছর আগে ঠাকুরগাঁও সদর উপজেলার ফকদনপুর গ্রামে অজ্ঞাত রোগে নারী ও পুরুষসহ ১৫জনের মৃত্যু হয়েছিল।

Tags: ৫ জনের মৃত্যুএকই পরিবারের
Previous Post

চার বছরেও অভিজিতের সব খুনির পরিচয় জানতে পারেনি তদন্তকারীরা

Next Post

বিডিআর বিদ্রোহের দিন খালেদা কোথায় লুকিয়ে ছিলেন, প্রশ্ন কাদেরের

Next Post
ওবায়দুল কাদের-মেডিক্যাল টিম

বিডিআর বিদ্রোহের দিন খালেদা কোথায় লুকিয়ে ছিলেন, প্রশ্ন কাদেরের

কেমন হলো শাকিব-ফারিয়ার রসায়ন?

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT