চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঠাকুরগাঁওয়ের প্রত্যন্ত গ্রামে নতুন লাইব্রেরী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:24 অপরাহ্ন 27, মার্চ 2022
in জনপদ, ঠাকুরগাঁও
A A
প্রাথমিক বিদ্যালয় লাইব্রেরী বোর্ড, ঠাকুরগাঁওয়ের প্রত্যন্ত গ্রামে. Channel i News - চ্যানেল আই নিউজ

শিক্ষার্থীদের পাশাপাশি সাধারণ মানুষকে বই পড়তে উৎসাহিত করা এবং একটি উন্নত সমাজ ব্যবস্থা গড়ে তোলার প্রত্যয়ে ঠাকুরগাঁওয়ের প্রত্যন্ত গ্রামে ‘পদ্মা লাইব্রেরী’ নামে একটি নতুন লাইব্রেরী উদ্বোধন হয়েছে।

শনিবার লাইব্রেরীর উদ্বোধনী অনুষ্ঠানে ডক্টর বিশ্বজিৎ ও ভারতী ফেলোশিপ বৃত্তি-ও প্রদান করা হয়।

অনলাইনে অংশ নিয়ে লাইব্রেরীর শুভ উদ্বোধন করেন পরিকল্পনা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস) ডঃ অঞ্জন কুমার দেব রায়, পিএইচডি (অস্ট্রেলিয়া)।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে অনলাইনে উপস্থিত ছিলেন সিনিয়র পুলিশ সুপার (সিআইডি) বিজয় বসাক।অন্যান্য অতিথিদের মধ্যে ছিলেন আওয়ামী লীগ নেতা শামসুজ্জামান দুলাল, জগন্নাথপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান লিটন এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

স্থানীয় প্রাথমিক এবং উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীসহ অনেক শিক্ষার্থী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। এতে কয়েকজন কৃতি শিক্ষার্থীকে সম্মাননা স্মারকে ভূষিত করা হয়।

অনুষ্ঠানের শুরুতে স্বাধীনতা যুদ্ধে শহীদ বীর মুক্তিযোদ্ধা এবং যারা দেশের জন্য প্রাণ দিয়েছেন তাদের আত্মার শান্তির জন্য এক মিনিট নীরবতা পালন করা হয়। জাতীয় সংগীত পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয়। অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বে ছিলেন ঠাকুরগাঁও সরকারি কলেজের প্রভাষক ডালিম কুমার রায়।

ভবিষ্যতে দেশের জন্য কাজ করবে, সমাজের সুনাগরিক হিসেবে দায়িত্ব পালন করবে কিন্তু অর্থনৈতিক কারণে লেখাপড়া চালিয়ে যেতে পারছে না, এমন দুজন শিক্ষার্থীকে ডক্টর বিশ্বজিৎ এবং ভারতী অধিকারী ফেলোশিপ প্রদান করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে ডক্টর অঞ্জন কুমার দেব রায় বলেন, একটি দেশের আর্থসামাজিক উন্নয়নের জন্য জ্ঞান আহরণের বিকল্প নেই আর এই জ্ঞান আহরণের অন্যতম কেন্দ্র গ্রন্থাগার। বিশেষ অতিথির বক্তব্যে বিজয় বসাক বলেন, একটি সুন্দর ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমাদের তরুণ প্রজন্মকে মোবাইলের আসক্তি থেকে বেরিয়ে নিয়ে আসতে হবে এবং তাদেরকে গ্রন্থাগারমুখি গড়ে তোলার চর্চা করতে হবে। স্বাধীনতা দিবসের দিনে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

পদ্মা লাইব্রেরীর শুরুর কথা
বই পড়ি, উন্নত সমাজ গড়ি। এই শ্লোগানকে সামনে রেখে যাত্রা শুরুর পদ্মা লাইব্রেরীর। বাংলাদেশের উত্তরে ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের বাসুদেবপুর গ্রামে প্রত্যন্ত অজপাড়া-গাঁয়ে প্রতিষ্ঠিত এই গ্রন্থাগারটি। গ্রন্থাগারটি নামকরণ করা হয়েছে ‘পদ্মা লাইব্রেরী’। পদ্মা অক্ষর জ্ঞানহীন গ্রামবাংলার একজন অতি সাধারণ নারী। যিনি চোখ থাকতেও অন্ধ। পদ্মা রানীর মত হাজার হাজার অক্ষর জ্ঞানহীন নারী গ্রাম বাংলায় রয়েছেন, যারা নিজেদেরকে চোখ থাকতেও অন্ধ ভাবেন। পারিবারিক, আর্থসামাজিক প্রেক্ষাপট এবং নানাবিধ কারণে হয়তো এ সকল নারীরা শিক্ষা গ্রহণের সুযোগ থেকে  বঞ্চিত হয়েছেন। কিন্তু তাই বলে একটি পরিবারে এই সকল নারীদের অবদান কোন অংশেই কম নয়।

পদ্মা একটি প্রতীকী নাম। হাজার হাজার পদ্মা নীরবে নিভৃতে তাদের পরিবারের জন্য কাজ করে যাচ্ছেন দিনরাত। নাম না জানা এরকম হাজারো পদ্মার প্রতি শ্রদ্ধা এবং সম্মান রেখেই গ্রন্থাগারটির নামকরণের সিদ্ধান্ত। আমাদের আশে পাশে একটু তাকালেই দেখতে পাবো নতুন প্রজন্ম ধীরে ধীরে ধ্বংসের দিকে যাচ্ছে। নানা রকম খারাপ নেশায় আসক্ত তরুণ সমাজ। সংস্কৃতি চর্চা, খেলাধুলা কিংবা জ্ঞান আহরণ সবকিছু থেকেই বর্তমানে তরুণ সমাজ ধীরে ধীরে দূরেচলে যাচ্ছে। নতুন প্রজন্মকে গ্রন্থাগারমুখী করতে পারলে হয়তো ধীরে ধীরে তাদের মধ্যে মানসিকতার বিকাশ ঘটানো সম্ভব।

প্রত্যন্ত এলাকায় মানুষকে গ্রন্থাগারমুখী করে তোলার চেষ্টা করা হলো এই পদ্মা লাইব্রেরীর অন্যতম উদ্দেশ্য । তরুণ সমাজ গ্রন্থাগারে যাবে, নিজে বিকশিত হবে, সময়োপযোগী নির্ভরযোগ্য তথ্য খুজে নিবে, ভালো ভালো জ্ঞানের বই পড়বে, তথ্য প্রযুক্তি বিষয়ক জ্ঞান অর্জন করবে, স্বাধীনতা সংগ্রামের ইতিহাস জানবে, এলাকা তথা দেশের সার্বিক উন্নয়নে নিজেদেরকে যোগ্য সুনাগরিক হিসেবে গড়ে তুলবে এই লক্ষ্য নিয়েই গ্রন্থাগারটির পথ চলা।

Previous Post

টরন্টোর সিটি হলে বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন

Next Post

১০ উইকেটে জিতল উইন্ডিজ

Next Post
বাংলাদেশের ক্রিকেটাররা উইন্ডিজের বিরুদ্ধে জিতেছেন ১০ উইকেটে. Channel i News - চ্যানেল আই নিউজ

১০ উইকেটে জিতল উইন্ডিজ

অ্যাগ্রো অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে পুরস্কার গ্রহণকারী ব্যক্তিরা. Channel i News - চ্যানেল আই নিউজ

স্ট্যান্ডার্ড চার্টার্ড-চ্যানেল আই অ্যাগ্রো অ্যাওয়ার্ডে পুরস্কৃত ১০ ব্যক্তি ও প্রতিষ্ঠান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT