চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টয়লেটের ছবি না দিলে বেতন বন্ধ!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:12 অপরাহ্ন 26, মে 2018
in অদ্ভুতুড়ে
A A
ভারত-টয়লেটের ছবি-বেতন

ভারতে সামাজিক যোগাযোগ মাধ্যমজুড়ে একটি ছবি ভাইরাল হয়েছে। ছবিতে ভগবতী প্রসাদ নামের এক ব্যক্তিকে দেখা যাচ্ছে তার বাসার টয়লেটের ভেতর একটি কাঠের টুল নিয়ে বসে থাকতে। ছবির সাথে তার আধার কার্ড ও ফোন নাম্বারের মতো গুরুত্বপূর্ণ তথ্যাদি।

ভগবতী প্রসাদ উত্তর প্রদেশের সীতাপুরের একটি সরকারি স্কুলের প্রধান শিক্ষক। আর ওই ছবিটা হলো ‘প্রমাণ’ যে তার বাড়িতে টয়লেট আছে। ছবিটা দেয়ার একমাত্র কারণ, বাসায় টয়লেট থাকার প্রমাণ দেখাতে না পারলে ভগবতী আর স্কুল থেকে বেতন পাবেন না!

কিছুদিন আগে সীতাপুর জেলা ম্যাজিস্ট্রেট শীতল ভার্মা সীতাপুরের সব সিনিয়র সরকারি কর্মকর্তাদের নির্দেশ দেন তাদের অধীনস্থ কর্মীদের বলতে, যেন তারা জেলা পঞ্চায়েত রাজ্য অফিসারের কাছে ছবিসহ তাদের বাসায় টয়লেট থাকার প্রমাণ পাঠান।

শীতল ভার্মা বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ মোদির ‘স্বচ্ছ ভারত অভিযান’ কর্মসূচির অধীনে ভারতের সব গ্রামবাসীর ২০১৮ সালের ২ অক্টোবরের মধ্যে খোলা জায়গায় মলমূত্র ত্যাগ বন্ধ করতে হবে। আর এজন্য জরুরি প্রত্যেক বাড়িতে একটি করে টয়লেট থাকা।

এই টয়লেট থাকার বিষয়টি নিশ্চিত করতেই আসে ছবি তোলার প্রসঙ্গ। ম্যাজিস্ট্রেট নির্দেশ দেন, সরকারের বিভিন্ন খাতে কর্মরত প্রত্যেক কর্মকর্তা-কর্মচারীকে নিজ নিজ টয়লেটের ছবি পাঠাতে হবে। ছবি পাঠাতে ব্যর্থ হলে তা ভয়াবহ প্রভাব ফেলবে তাদের বেতনে।

‘আগামী ২৭ মে’র মধ্যে ছবি জমা না দিলে তাদের বেতন বন্ধ করে দেয়া হবে,’ সতর্ক করে বলেন শীতল।

সীতাপুর শিক্ষা বিভাগের মৌলিক শিক্ষা বিষয়ক কর্মকর্তা অজয় কুমার সব সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক এবং শিক্ষক নন, এমন সব কর্মীর কাছে এ নির্দেশনা পৌঁছে দেন। আর এর সাথে সাথেই ভগবতী প্রসাদ তার টয়লেটের ছবি ও অন্যান্য তথ্য পাঠিয়ে দেন সংশ্লিষ্ট অফিসারের কাছে।

সবাই অবশ্য এই শিক্ষকের মতো বিষয়টিকে ইতিবাচকভাবে নেননি। অনেকেই এর প্রতিবাদ করে নির্দেশটি ফিরিয়ে নেয়ার দাবি জানিয়েছিলেন। কিন্তু তাদের সব দাবি, অনুরোধ ফিরিয়ে দেয়া হয়েছে।

মোদির পরিচ্ছন্ন ভারত গড়ার চেষ্টাকে এগিয়ে নিতে এটি জেলা ম্যাজিস্ট্রেটের একটি ছোট প্রচেষ্টা বলে মন্তব্য করেছেন অজয় কুমার। মোদির স্বপ্নকে সত্যি করতে সরকারি কর্মীদের দৃষ্টান্ত স্থাপন করতে হবে।

তাই ভারতকে খোলা জায়গায় মলমূত্র ত্যাগ থেকে মুক্ত করতে এসব নির্দেশ মেনে চলতে সবাইকে আহ্বান জানিয়েছেন তিনি।

Tags: টয়লেট
Previous Post

এক দিনেই ‘হিট’ তকমা পেল সিয়াম-পূজার ‘ও হে শ্যাম’

Next Post

রোনালদোর চেয়ে মেসি ‘পরিপূর্ণ খেলোয়াড়’: লো

Next Post

রোনালদোর চেয়ে মেসি ‘পরিপূর্ণ খেলোয়াড়’: লো

‘জেনেভা ক্যাম্পে মাদক ব্যবসা হতে দিব না, যারা করেন ছেড়ে দেন'

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT