চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ট্রেলার দিয়ে ‘কমলা রকেট’-এর যাত্রা শুরু

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:28 অপরাহ্ন 02, জুন 2018
in বিনোদন
A A

আসছে ঈদে বড় পর্দা মাতাতে আসছে ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত বহুল প্রতীক্ষিত চলচ্চিত্র ‘কমলা রকেট’। ট্রেলার দিয়েই আনুষ্ঠানিক ভাবে শুরু হচ্ছে ছবিটির প্রচার প্রচারণা। এরপর ধীরে ধীরে গান, টিজার, পোস্টার আসবে বলে জানালেন নূর ইমরান মিঠু।

ছবির ট্রেলার মুক্তির মধ্যদিয়ে ‘কমলা রকেট’-এর প্রচারণা শুরু হচ্ছে আজ থেকেই। শনিবার বিকালে চ্যানেল আই অনলাইনকে জানালেন ‘কমলা রকেট’ নির্মাতা নূর ইমরান মিঠু। তিনি বলেন, ঈদে মুক্তি পাচ্ছে আমার পরিচালিত প্রথম চলচ্চিত্র ‘কমলা রকেট’। এতোদিন চলচ্চিত্রটির প্রচার প্রচারণা দেখা না গেলেও আজ থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে ছবিটির প্রচারণা। শনিবার রাত দশটায় ‘চ্যানেল আই’-এর ইউটিউব চ্যানেলে অবমুক্ত হবে ট্রেলারটি। আশা করছি, ট্রেলারটি দেখে ‘কমলা রকেট’ সম্পর্কে দর্শক আরো আগ্রহী হয়ে উঠবেন।

কথাসাহিত্যিক শাহাদুজ্জামানের ‘মৌলিক’ ও ‘সাইপ্রাস’ নামের দুটি গল্প অবলম্বনে ‘কমলা রকেট’-এর চিত্রনাট্য করেছেন শাহাদুজ্জামান ও মিঠু। ছবির গল্পে কমলা রকেট মূলত একটি স্টিমারের নাম। গল্পে দেখা যাবে: কমলা রকেট নামের স্টিমারে নিয়মিত সব প্যাসেঞ্জারের সাথে উঠে পড়েছে অনিয়মিত এক ফার্স্ট ক্লাস প্যাসেঞ্জার। যার নাম আতিক। ক্লাসের রকম ভেদে সবাই সবার থেকে আলাদা। এ যেন ছোট এক বাংলাদেশ। ব্যবসায়ী আতিক তার নিজের ফ্যাক্টরিতে আগুন লাগিয়েছে ইন্সুরেন্স থেকে টাকা পাওয়ার আশায়।

আগুনের ঘটনা যখন সারাদেশের মূল খবরে পরিনত হয় তখন সে ঢাকা থেকে স্টীমারে করে মংলায় বন্ধুর বাসায় আত্মগোপন করতে যাচ্ছে। অন্যদিকে মৃত ফ্যাক্টরি কর্মীর আগুনে পুরা লাশ নিয়ে তার স্বামী মনসুরও একই স্টিমারে যাত্রী হয়েছে। কুয়াশায় আটকে যায় স্টিমার এবং চরে বেধে রকেটের খাবার সংকট যখন তীব্র হতে থাকে ঠিক তেমন এক মুহূর্তে লাশের মালিক মনসুরের সাথে আতিককের দেখা হয়ে যায়। আতিকের স্টিমারের খাবার খাওয়ার অনীহা, আভিজাত্যের অহংকার কাম, ক্ষুধা,গন্ধের মত আদিম জিজ্ঞাসায় ধীরে ধীরে টলে যেতে থাকে।

যেখানে ব্যবসায়ি আতিকের চরিত্রে অভিনয় করেছেন এক সময়ের তুমুল জনপ্রিয় অভিনেতা ও বর্তমানের তুখোড় নির্মাতা তৌকীর আহমেদ। ছবিতে দালাল চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম। এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন জয়রাজ, সামিয়া সাঈদ, সেওতি, ডমিনিক গোমেজ, বাপ্পা শান্তনু, সুজাত শিমুল, শহীদুল্লাহ সবুজ,আবু রায়হান রাসেল।

Tags: ইমপ্রেস টেলিফিল্মকমলা রকেটতৌকীর আহমেদমিঠুমোশাররফ করিমলিড বিনোদন
Previous Post

বাবা কন্যার অডিও আমাকে সারারাত ঘুমাতে দেয়নি

Next Post

দুই ও চারের ব্যাটসম্যানদের নিয়ে নির্বাচকদের ভাবনা

Next Post

দুই ও চারের ব্যাটসম্যানদের নিয়ে নির্বাচকদের ভাবনা

একরামুল হক

কোনো নিরপরাধের যেন মৃত্যু না হয়

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT