চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ট্রেলারে বাংলার কিংবদন্তী নারী কবি চন্দ্রাবতীর জীবন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:33 অপরাহ্ন 21, সেপ্টেম্বর 2021
in বিনোদন
A A
চন্দ্রাবতীর জীবন ট্রেলার, বাংলার কিংবদন্তী নারী কবি. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের প্রথম নারী কবি বলা হয় চন্দ্রাবতীকে। মলুয়া, দস্যু কেনারামের পালা এবং রামায়ণ তার অন্যতম সৃষ্টি। তবে তার সৃষ্টির চেয়ে ঢের বেশি নাটকীয় এবং একইসঙ্গে বিয়োগান্তক তার নিজের জীবন।

ষোড়শ শতকের অসম্ভব প্রতিভাবান ও সংগ্রামী এই নারীকে নিয়ে আসছে অক্টোবরে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘চন্দ্রাবতী কথা’। সিনেমাটির মুক্তি সামনে রেখে সোমবার সন্ধ্যায় এলো ট্রেলার।

২ মিনিট ১০ সেকেন্ডের ট্রেলার প্রকাশের পর এন. রাশেদ চৌধুরীর ‘চন্দ্রাবতী কথা’ নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন বহু দর্শক। আগ্রহী হয়ে উঠেছেন সাধারণ চলচ্চিত্রপ্রেমীরাও। ট্রেলারে চন্দ্রাবতীর জীবনের বিচ্ছিন্ন কিছু দিক উঠে এসেছে। চ্যানেল আই অনলাইনকে নির্মাতা এন রাশেদ চৌধুরী জানান, বিশ্বব্যাপী কোভিড-১৯ মহামারীর মর্মন্তুদ ক্ষণগুলো পেরিয়ে – স্বাস্থ্যগত নিরাপত্তা বজায় রেখে- ‘বসুন্ধরা এলপি গ্যাস লিমিটেড’ এর নিবেদনে এবং ‘জাজ মাল্টিমিডিয়ার’ পরিবেশনায়- আগামী ১৫ অক্টোবর ঢাকাসহ দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে ‘চন্দ্রাবতী কথা’ মুক্তি পেতে যাচ্ছে।

চন্দ্রাবতীর জীবন ট্রেলার থেকে এক দৃশ্য, বাংলার কিংবদন্তী নারী কবি. Channel i News - চ্যানেল আই নিউজ সিনেমাটি চন্দ্রাবতীর সারাজীবনের একটি গল্প, তাই এর পরিধিও বড়। চন্দ্রাবতীর জীবন দেখানোর সাথে সাথে সিনেমায় ওই সময়ের সামাজিক বিভিন্ন প্রেক্ষাপট, ঘটনা এবং পারফর্মেন্স স্টাইলও উঠে এসেছে বলে জানিয়েছেন নির্মাতা এন রাশেদ চৌধুরী।

এ বিষয়ে তিনি আগেই চ্যানেল আইয়ে দেয়া একটি সাক্ষাৎকারে জানিয়েছিলেন, ছবিটা চন্দ্রাবতীর জীবনী নির্ভর হলেও সমসাময়িক সহজিয়া সমাজ জীবন ও ঐতিহাসিক রাজনৈতিক প্রেক্ষাপটের মিথস্ক্রিয়া এছবির অন্যতম অনুষঙ্গ। ছবিতে পূর্ববঙ্গের হাজার বছরের ঐতিহ্যবাহী অভিনয় রীতি সমূহের নানা ফর্মকেও ট্রিবিউট করার প্রচেষ্টা রয়েছে।

চন্দ্রাবতীর জন্মস্থান কিশোরগঞ্জে রিয়েল লোকেশনেই ছবির পুরো শুট করা হয়েছে। ছবিতে গ্রামের সাধারণ মানুষেরাও অভিনয় করেছেন বলে জানান রাশেদ চৌধুরী। বিশেষ করে পালাকার বা বয়াতি-এরকম চরিত্রগুলোতে সেখানকার গ্রামের মানুষই অভিনয় করেছেন।

সেন্সর বোর্ডে প্রায় এক বছর সিনেমাটি আটকে থাকার পর চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি ছাড়পত্র পায় এন রাশেদ চৌধুরীর ‘চন্দ্রাবতী কথা’। এরআগে ২০১৯ এর নভেম্বরে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রতিযোগিতা বিভাগে প্রদর্শনের মাধ্যমে ‘চন্দ্রাবতী কথা’র ওয়ার্ল্ড প্রিমিয়ার অনুষ্ঠিত হয়। এরপর পৃথিবীর বেশ কিছু চলচ্চিত্র উৎসবেও প্রদর্শীত হয় সিনেমাটি।

সরকারি অনুদানপ্রাপ্ত ম্যানগ্রোভ পিকচারস ও বেঙ্গল ক্রিয়েসন্স-এর প্রযোজনায় ‘চন্দ্রাবতী কথা’র কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন মডেল ও অভিনেত্রী দোয়েল ম্যাশ এবং চন্দ্রাবতীর প্রেমিক জয়ানন্দের চরিত্রে অভিনয় করেছেন ইমতিয়াজ বর্ষণ। এছাড়া আরো অভিনয় করেছেন জয়ন্ত চট্টোপাধ্যায়, মিতা রহমান, গাজী রাকায়েত, আরমান পারভেজ মুরাদ, নওশাবা আহমেদ, জয়িতা মহলানবিশ প্রমুখ।

ছবির সম্পাদনা ও শব্দ সংযোজনে ছিলেন যথাক্রমে পশ্চিমবঙ্গের প্রখ্যাত সম্পাদক শঙ্খ ও শব্দগ্রাহক সুকান্ত মজুমদার। এর কালার কারেকশন ও পোস্ট এর অন্যান্য কাজ হয়েছে কলকাতার চেরীপিক্স এ। ছবির সংগীতায়জনে ছিলেন কলকাতার খ্যাতনামা লোকংগীত শিল্পী সাত্যকি ব্যানার্জী। ‘চন্দ্রাবতী কথা’ সিনেমায় অনন্য এক বিচ্ছেদী ভাটিয়ালি গান গেয়েছেন স্থানীয় রামায়ণ-পালা শিল্পী শংকর।

Tags: আরমান পারভেজ মুরাদইমতিয়াজ বর্ষণএন রাশেদ চৌধুরীকিশোরগঞ্জগাজী রাকায়েতচন্দ্রাবতীজয়ন্ত চট্টোপাধ্যায়জয়িতা মহলানবিশট্রেলারদস্যু কেনারামের পালাদোয়েল ম্যাশনওশাবা আহমেদনারী কবিমলুয়ামিতা রহমানলিড বিনোদনসিনেমা
Previous Post

ভারতে হাজার হাজার কোটি রুপি ঘুষ দিয়েছে অ্যামাজন?

Next Post

কুষ্টিয়ায় সাব-রেজিস্টার হত্যায় ৪ জনের প্রাণদণ্ড

Next Post
নির্দোষ ব্যক্তিকে আটক করে নিয়ে যাচ্ছে পুলিশ, কুষ্টিয়া. Channel i News - চ্যানেল আই নিউজ

কুষ্টিয়ায় সাব-রেজিস্টার হত্যায় ৪ জনের প্রাণদণ্ড

আফগান নারীদের পোশাকের বিরুদ্ধে প্রতিবাদে অংশগ্রহণকারী নারী. Channel i News - চ্যানেল আই নিউজ

তালেবানের পোশাকরীতির বিরুদ্ধে আফগান নারীদের প্রচারণা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT