চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ট্রেলারেই সঞ্জয়ের বিতর্কিত জীবনের ইঙ্গিত

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:09 অপরাহ্ন 30, মে 2018
in বিনোদন
A A

‘আমি ড্রাগ এডিক্ট হতে পারি কিন্তু আমি টেরোরিস্ট নই।’-এমন সহজ উচ্চারণেই নিজের বৈচিত্রপূর্ণ জীবনের ইঙ্গিত দিয়ে সোয়া তিন মিনেটের ট্রেলার নিয়ে এলেন প্রখ্যাত নির্মাতা রাজকুমার হিরানি। হ্যাঁ, বহুল প্রতীক্ষিত ‘সঞ্জু’ ছবির ৩ মিনিট ৪ সেকেন্ডের ট্রেলার মুক্তি পেল বুধবার দুপুরে। যেখানে সঞ্জয়ের বিতর্কিত আর বৈচিত্রপূর্ণ জীবনকেই তুলে ধরার ইঙ্গিত দিলেন নির্মাতা।

কোনটা আসল, কোনটা নকল, দেখলে বোঝা দায়। নিজেকে ভেঙেচুড়ে যে একেবারেই অন্যের মতো করা যায়, তা দেখিয়ে দিলেন রণবীর কাপুর। হাঁটা, চলা, কথা-বলা। যেভাবে তাকাচ্ছেন, সেটা যেন সঞ্জু বাবা। যেভাবে অঙ্গভঙ্গি করছেন একেবারেই সঞ্জুবাবা। এমনই টিজার দেখে হতবাক বনে গিয়েছিলো গোটা বলিউড। আর এবার হতবাকের মাত্রা বাড়িয়ে দিতে অবমুক্ত হলো ছবির ট্রেলার।

বুধবার প্রকাশ্যে এলো প্রখ্যাত পরিচালক রাজকুমার হিরানির নতুন ছবি ‘সঞ্জু’র ট্রেলার ৷ মুক্তির কয়েক মিনিটের মধ্যে যা ছড়িয়ে যায়। সঞ্জয় দত্তের এই বায়োপিক নিয়ে বহুদিন থেকেই অধীর আগ্রহ ছিল গোটা বলিউডে। টিজার, পোস্টারে শুধুই সঞ্জয় হিসেবে রণবীরের লুক সামনে এলেও, ছবিটা ঠিক কী ধরণের হবে, তা নিয়ে গুঞ্জন ছিলই মায়ানগরীতে। তবে টিজার প্রকাশের পর কিছুটা আঁচ পাওয়া গেলেও এবার ট্রেলারে পুরোপুরি খোলাসা হলো।

সঞ্জয় দত্তের বিতর্কিত জীবন, বাবা-মায়ের সঙ্গে সম্পর্ক, ড্রাগে জড়িয়ে যাওয়া, প্রেম এবং আন্ডারগ্রান্ডে জড়িয়ে যাওয়ার বিষয়গুলোও ছুঁয়ে গেছে ট্রেলারে। এখন শুধু ছবি মুক্তির প্রতীক্ষা। আসছে ২৯ জুন ভারতসহ বিশ্বব্যাপী ছবিটি মুক্তি পাওয়ার কথা।

সঞ্জয়ের চরিত্রে অভিনয় করে রণবীর কাপুর ইতিমধ্যে প্রশংসা কুড়াচ্ছেন সব মানুষের। ছবিতে রণবীর ছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আনুশকা শর্মা, সোনম কাপুর, দিয়া মির্জা, মনীষা কৈরালা।
ট্রেলারে সঞ্জু:

Tags: আনুশকা শর্মাট্রেলারদিয়া মির্জামনীষা কৈরালারাজকুমার হিরানিসঞ্জুসোনম কাপুর
Previous Post

রামাযানে স্বাস্থ্যকর খাবার

Next Post

যৌন হয়রানিকে ‘অপরাধ’ হিসেবে অনুমোদন দিলো সৌদি

Next Post
সৌদি আরব-যৌন হয়রানি

যৌন হয়রানিকে ‘অপরাধ’ হিসেবে অনুমোদন দিলো সৌদি

সালাহর সুস্থ হতে ‘এক মাস’ লাগবে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT