চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ট্রিপল সেঞ্চুরিতে চোখ ছিল মুশফিকের

সাজ্জাদ খান by সাজ্জাদ খান
8:37 অপরাহ্ন 24, ফেব্রুয়ারি 2020
in ক্রিকেট, স্পোর্টস
A A

জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের একমাত্র টেস্টে দুইদিনেরও বেশি সময় হাতে রেখে ইনিংস ঘোষণা করেছে বাংলাদেশ। ডাবল সেঞ্চুরিতে (২০৩*) পৌঁছানোর পরপরই মুশফিকুর রহিমকে ছাড়তে হয় মাঠ। তিনি অবশ্য আশায় ছিলেন আরও সময় পাবেন ব্যাটিং করার।

মিরপুর টেস্টের শেষ দুইদিনে বৃষ্টি হওয়ার সম্ভাবনা প্রবল। সেটি জেনেই হয়ত প্রথম ইনিংসে ২৯৫ রানে এগিয়ে থেকে জিম্বাবুয়েকে দ্রুত ব্যাটিংয়ে নামানোর সিদ্ধান্ত বাংলাদেশের। যা কাজেও দিয়েছে, নাঈম হাসানের প্রথম ওভারেই পড়েছে সফরকারীদের দুই উইকেট।

ডাবল সেঞ্চুরিকে ডালভাত বানিয়ে ফেলা মুশফিক চোখ রেখেছিলেন আরও সুদূরে। তৃতীয় দিনের খেলা শেষে জানালেন ট্রিপল সেঞ্চুরির দিকে চোখ ছিল তার।

‘আমার একটা পরিকল্পনা ছিল। সত্যি বলতে কী, ভাবিনি এই সময়ে ইনিংস ঘোষণা করে দিবে। হাতে এখনও দুইদিন সময় আছে। তারচেয়েও বড় কথা আমরা যত ব্যাটিং করবো, উইকেট তত ভাঙতেও পারত। একইসঙ্গে, দলই সবসময় আগে আসবে। চা বিরতির সময় আমাদের এমন কোনো আলোচনা হয়নি। আধঘণ্টার একটু আগে জানতে পারি আজ ওদের ৬ থেকে ৮ ওভারের মতো আমরা দিবো। এরপর আমরা একটু রানের গতি বাড়ানোর চেষ্টা করেছি।’

‘তার আগে পরিকল্পনা ছিল, একপাশে যদি লিটন থাকে, আমার জন্য সুবিধা হয়। আমার একটা ভাবনা ছিল, ও যদি একশ করে তাহলে আমারও হয়তো রান তিনশর কাছে চলে যাবে। আজকে হতো না, কাল প্রথম সেশনে হয়ে যেতে পারতো (ট্রিপল সেঞ্চুরি)। যদি ভবিষ্যতে এমন সুযোগ আবার আসে, চেষ্টা করব সেটা কাজে লাগানোর। এখন পর্যন্ত যেটা হয়েছে, দলের জন্য আমরা খুব ভালো একটা অবস্থানে আছি।’

‘হতে পারে আবহাওয়ার জন্য (ইনিংস ঘোষণা)। আমি এখনও জিজ্ঞেস করিনি। আমাদের একটা মানসম্পন্ন বোলিং আক্রমণ আছে। আশা করছি, জেতার জন্য আমাদের এই ইনিংসটাই যথেষ্ট হবে।’

দেশের ইতিহাসে সর্বোচ্চ তিনটি ডাবল সেঞ্চুরি মুশফিকের। তামিম ও সাকিবের আছে একটি করে। নিজেকে অনন্য উচ্চতায় তোলা মুশফিক পুরো দলকে ঘিরেই সম্ভাবনা দেখছেন, অচিরেই ৩০০ ছোঁবেন কোনো ব্যাটসম্যান।

‘গতবার যখন জিম্বাবুয়ের বিপক্ষে ডাবল সেঞ্চুরি করেছিলাম, তখনও কিন্তু এই প্রশ্ন আমাকে করা হয়েছিল। তখনও বলেছিলাম, অবশ্যই সম্ভব। তখনও বলেছি, শুধু আমার জন্য না টপঅর্ডারে যারাই ব্যাট করে তাদের সবার জন্যই ৩০০ করা সম্ভব।’

‘শান্ত যদি গতকাল পুরোটা সময় খেলে আজ চা বিরতি পর্যন্ত থাকতো, ওরও হয়ে যেতে পারত বা আড়াইশর কাছে যেত। কারণ, ও ঘরোয়া ক্রিকেটেও করেছে। যদি ভবিষ্যতে সুযোগ আসে তাহলে কেন নয়? যদি বিশ্ব ক্রিকেটে তাকান, অনেকেরই দুইটা-তিনটা করে ট্রিপল সেঞ্চুরি আছে। তারা যদি করতে পারে বাংলাদেশের ক্রিকেটাররা কেনো পারবে না।’

Tags: মুশফিকলিড স্পোর্টস
Previous Post

রানরেটের হিসাব মেলাতে পারল না বাংলাদেশ

Next Post

প্রবীণ ভবনে উৎসবের হাওয়া

Next Post
প্রবীন

প্রবীণ ভবনে উৎসবের হাওয়া

হাতে হাত রেখে তাজমহলে ট্রাম্প-মেলানিয়া

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT