চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ট্রাস্ট-আজিয়াটা ডিজিটাল সার্ভিসেস’র যাত্রা শুরু

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:42 অপরাহ্ন 29, মে 2020
in অর্থনীতি
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

আর্মি ওয়েলফেয়ার ট্রাস্টের মালিকানাধীন বাংলাদেশের বাণিজ্যিক ব্যাংক, ট্রাস্ট ব্যাংক লিমিটেড (টিবিএল) এবং মালয়েশিয়াভিত্তিক এশিয়ার ডিজিটাল সেবাদাতা প্রতিষ্ঠান, আজিয়াটা ডিজিটাল সার্ভিসেস (এডিএস) – ট্রাস্ট আজিয়াটা ডিজিটাল লিমিটেড (টিএডিএল) নামে একটি নতুন যৌথ অংশীদারিভিত্তিক (জয়েন্ট ভেঞ্চার) মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস কোম্পানি গঠনে একটি দ্বিপক্ষীয় চুক্তি স্বাক্ষর করেছে। চুক্তি অনুসারে, নতুন জয়েন্ট ভেঞ্চার কোম্পানি টিএডিএল-এ টিবিএল এবং এডিএসের শেয়ারের পরিমাণ যথাক্রমে ৫১% এবং ৪৯%।

টিবিএল-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও), ফারুক মঈনউদ্দীন এবং এডিএস-এর নির্বাহী পরিচালক, দেওয়ান নাজমুল হাসান জয়েন্ট ভেঞ্চার কোম্পানি গঠনে ঢাকায় টিবিএলের প্রধান কার্যালয়ে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন।

ট্রাস্ট ব্যাংকের ভাইস চেয়ারম্যান এবং বাংলাদেশ সেনাবাহিনীর অ্যাডজুটেন্ট জেনারেল, মেজর জেনারেল মো. এনায়েত উল্লাহ, বিএসপি, এনডিসি, পিএসসি, চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেম ডিপার্টমেন্টের মহাব্যবস্থাপক, মো. মেজবাউল হক।

করোনা মহামারী পরিস্থিতির কারণে মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে অনুষ্ঠানে যোগ দেন এডিএস-এর প্রধান আর্থিক কর্মকর্তা, শেয়ান্থা আবেকুন, চিফ স্ট্র্যাটেজি অফিসার, তোমো মারুইয়ামা এবং হেড অব স্পেশাল প্রজেক্টস, নাভিন সত্যানন্দ।

এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ট্রাস্ট ব্যাংকের ভাইস চেয়ারম্যান এবং বাংলাদেশ সেনাবাহিনীর অ্যাডজুটেন্ট জেনারেল, মেজর জেনারেল মো. এনায়েত উল্লাহ, বিএসপি, এনডিসি, পিএসসি বলেন, বাংলাদেশের পেমেন্ট ব্যবস্থাপনায় উদ্ভাবনী সেবা যোগ করার মাধ্যমে মানুষের জীবনধারায় এক বৈপ্লবিক পরিবর্তন আনতেই কাজ করে যাবে টিএডিএল। প্রথাগত টাকা আনা-নেওয়ার কোম্পানির ধারণা থেকে বেরিয়ে এসে মানুষ যাতে নিজেই তার আর্থিক লেনদেনের বিষয়ে সব সিদ্ধান্ত নিতে পারে সে লক্ষ্যেই কাজ করে যাবে টিএডিএল।

টিবিএলের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও, ফারুক মঈনউদ্দীন বলেন, টিএডিএলের যে পথ চলা আজ শুরু হলো তাতে আমি অত্যন্ত গর্বিত । উদ্ভাবনী ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে বিশ্বস্ততার সাথে আর্থিক লেনদেনের যে প্রক্রিয়া আমরা চালু করতে যাচ্ছি, তার মাধ্যমে দেশের অর্থনীতিতে এক নতুন দিগন্ত উন্মোচিত হবে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে কর্মকর্তারা হাতে হাত মিলাচ্ছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ এডিএস বাংলাদেশের নির্বাহী পরিচালক, দেওয়ান নাজমুল হাসান বলেন, আমরা দেখতে পাচ্ছি করোনা মহামারী পরিস্থিতিতে দেশের অর্থনীতির ডিজিটাল রূপান্তর খুব দ্রুতগতিতে ঘটছে। টিএডিএল আর্থিক লেনদেনের ক্ষেত্রে সাধারণ মানুষের পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার মাধ্যমে অর্থনীতির এ ডিজিটাল রূপান্তর প্রক্রিয়াকে আরও এগিয়ে নেওয়ার লক্ষ্যেই কাজ করবে।

ট্রাস্ট ব্যাংকের মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস ‘টি-ক্যাশ’-এর বর্তমান গ্রাহক, এজেন্ট ও সেবাসমূহ নতুন জয়েন্ট ভেঞ্চার কোম্পানিতে স্থানান্তরিত হবে।

Tags: আজিয়াটাট্রাস্ট
Previous Post

ফায়ার সার্ভিসের ৯৭ জন করোনায় আক্রান্ত, সুস্থ ১০ জন

Next Post

সুন্দরবনে হারিয়ে যাওয়া ছয় কিশোরকে উদ্ধার করলো পুলিশ

Next Post
সন্ধ্যার সময় পুলিশ ও স্থানীয়রা হারিয়ে যাওয়া ছয় কিশোরকে উদ্ধার করে. Channel i News - চ্যানেল আই নিউজ

সুন্দরবনে হারিয়ে যাওয়া ছয় কিশোরকে উদ্ধার করলো পুলিশ

নোয়াখালীতে গাছে ঝুলন্ত মায়ের ছবি, পুলিশ তদন্তে. Channel i News - চ্যানেল আই নিউজ

নোয়াখালীতে গাছে ঝুলন্ত মায়ের ও পুকুরে তিন মাসের শিশুর মরদেহ উদ্ধার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT