চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ট্রাম্প শিবিরের মামলা সুপ্রীম কোর্টেও খারিজ

শাহ ফারুক রহমান by শাহ ফারুক রহমান
11:25 পূর্বাহ্ন 12, ডিসেম্বর 2020
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

প্রেসিডেন্ট নির্বাচনের ফল নিজেদের পক্ষে নিয়ে আসার চেষ্টায় ট্রাম্প শিবিরের সবচেয়ে বড় মামলাটি খারিজ করে দিয়েছে যুক্তরাষ্ট্রের সুপ্রীম কোর্ট।

প্রেসিডেন্ট নির্বাচনের ৪টি ব্যাটলগ্রাউন্ডখ্যাত স্টেট মিশিগান, জর্জিয়া, পেনসেলভানিয়া ও উইসকনসিনের ভোটের ফল চ্যালেঞ্জ করে মামলা দায়ের করা হয় টেক্সাসের আদালতে।

প্রেসিডেন্ট ট্রাম্প, বিভিন্ন অঙ্গরাজ্যের বিপুল সংখ্যক অ্যাটর্নি জেনারেল ও কংগ্রেস সদস্য এই মামলার নেপথ্যে নিরলসভাবে কাজ করেছেন। তবে এই ৪টি অঙ্গরাজ্যেই জো বাইডেন জয়ী হয়েছেন।

মামলাটি খারিজ করে সুপ্রীম কোর্ট বলেন, অন্য অঙ্গরাজ্যের ভোটের মামলা দেখার এখতিয়ার টেক্সাসের আদালতের নেই। আদালত বলেন, অন্য অঙ্গরাজ্য কিভাবে ভোট করবে তা বলার আইনী ভিত্তি টেক্সাসের আদালতের নেই। টেক্সাসের মামলায় নয় বিচারপতির সাতজনই খারিজের পক্ষে মতামত দেন। ২ জন বিচারপতি মতামত দেওয়া থেকে বিরত থাকেন।

নির্বাচনে পরাজিত হওয়ার পর থেকে বিভিন্ন অঙ্গরাজ্যে ট্রাম্পের পক্ষ থেকে যতগুলো মামলা দায়ের করা হয়েছে সবগুলোই আদালতে খারিজ হয়েছে। কারণ প্রতিটি মামলায় পর্যাপ্ত তথ্য ও প্রমাণের অভাব ছিল।

প্রেসিডেণ্ট ডোনাল্ড ট্রাম্প আশা করেছিলেন, সুপ্রীম কোর্টে তার মামলাগুলো আলোর মুখ দেখবে। কিন্তু তার সে আশার গুঁড়ে বালি। কোনো প্রকার তথ্য প্রমাণের অভাবে সুপ্রীম কোর্টে যাওয়া সব মামলা খারিজ হয়েছে।

৩রা নভেম্বর অনুষ্ঠিত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জো বাইডেন পেয়েছেন ৩০৬টি ইলেক্টোরাল ভোট, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন ২৩২ টি ইলেক্টোরাল ভোট। আগামী ২০ জানুয়ারী নব নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন এবং ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস শপথ গ্রহণ করবেন।

Tags: ট্রাম্পনির্বাচনমার্কিন প্রেসিডেন্টযুক্তরাষ্ট্র
Previous Post

কানাডায় ’ভ্যাকসিন ইনজুরি সাপোর্ট প্রোগ্রাম’ ঘোষণা 

Next Post

ছবিতে অপর্ণার বিয়ে

Next Post
বাংলাদেশি দম্পতি বিবাহের অনুষ্ঠানে একে অপরের সাথে হাসিমুখে. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবিতে অপর্ণার বিয়ে

নদীতে উল্টে থাকা ট্রাক্টর ও টায়ার, দুর্ঘটনার ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

মেহেরপুরে ট্রাক্টর উল্টে চালক নিহত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT