চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এবার সিনেটে হেরে যাচ্ছে ট্রাম্পের স্বাস্থ্যসেবা নীতি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:09 অপরাহ্ন 18, জুলাই 2017
in আন্তর্জাতিক
A A
স্বাস্যসেবা নীতি-ওবামাকেয়ার

সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার স্বাস্থ্যসেবা নীতি ‘ওবামাকেয়ার’ বাতিল করার পর এবার একই বিষয়ে বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত নতুন নীতি থেকে আরও দু’জন রিপাবলিকান সমর্থন সরিয়ে নিয়েছেন। এর ফলে নতুন নীতি সিনেটে পাস করার মতো সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে ট্রাম্পের রাজনৈতিক দল।

এর আগে ট্রাম্পের নীতি থেকে সমর্থন সরিয়ে নিয়েছিলেন দুই রিপাবলিকান সিনেটর  র‌্যান্ড পল এবং সুজান কলিন্স। এর ফলে এক শ’ সদস্যের সিনেটে রিপাবলিকানদের ৫২ আসন থাকায় সিনেটে বিলটির পক্ষে সমর্থন সমান সমান ৫০ এ নেমে আসে।

সিনেটর  র‌্যান্ড পল এবং সুজান কলিন্সের ধারাবাহিকতায় মঙ্গলবার মার্কিন সিনেটের আরও দুই সদস্য মাইক লি এবং জেরি মোরানও ট্রাম্পের স্বাস্থ্যসেবা নীতির বিপক্ষে তাদের অবস্থান ঘোষণা করেন। তাই এখন সিনেটে নতুন এই নীতি পাস করানোর মতো অবস্থান রিপাবলিকানদের নেই।

নতুন নীতি থেকে নিজেদের সমর্থন প্রত্যাহরের কারণ হিসেবে জেরি মোরান বলেন, ‘এটা সত্য যে ওবামাকেয়ারের অনেকগুলো গুরুতর ত্রুটি আছে, কিন্তু তার মানে এই নয় যে এর বিকল্প হিসেবে আমরা তার চেয়েও খারাপ মানের একটি নীতিকে অনুমোদন করবো।’

স্বাস্যসেবা নীতি-ওবামাকেয়ার
রিপাবলিকান সিনেটর মাইক লি এবং জেরি মোরান

অন্যদিকে লি বলেন, ‘প্রস্তাবিত নীতিটি ওবামাকেয়ারের ট্যাক্সগুলোকে বাতিল তো করেই না, মধ্যবিত্ত শ্রেণীর জন্য মাসিক প্রিমিয়ামের পরিমাণ কমানোর ব্যাপারেও এখানে তেমন কিছু নেই। তাছাড়া সবচেয়ে ব্যয়বহুল ওবামাকেয়ারের নীতিমালা থেকে বের হয়ে আসার মতো যথেষ্ট সুযোগও এতে রাখা হয়নি।’

মোট ৪৬ ডেমোক্র্যাট এবং দুই স্বতন্ত্র সিনেটর আগে থেকেই ট্রাম্পের স্বাস্থ্যসেবা নীতির বিরুদ্ধে ছিলেন। তারা কখনোই বর্তমান প্রস্তাবিত নীতিতে সমর্থন দেবেন না বলে আগেভাগেই জানান।

তবে ওবামাকেয়ারে থাকা ত্রুটির কথা স্বীকার করে এই সিনেটররা বলেন, ওবামাকেয়ার বাতিলের বদলে যদি সব পক্ষ মিলে আলোচনার মাধ্যমে এর সংস্কার ও পরিমার্জন করতে চান তবে তারা সব ধরণের সাহায্য করতে রাজি।

ট্রাম্পের প্রস্তাব করা নীতিতে উচ্চবিত্তদের ওপর ওবামাকেয়ারের বসানো বর্ধিত ট্যাক্স কমিয়ে আনার কথা রয়েছে। কিন্তু এর পাশাপাশি স্বাস্থ্যবীমার অধীনে থাকা দরিদ্র জনগোষ্ঠীকে কম বীমা কাভারেজ দেয়া এবং খুব কম স্বাস্থ্যসেবা সুবিধা দেয়ার কারণে এটি যথেষ্ট সমালোচিত।

Tags: ওবামাকেয়ারডোনাল্ড ট্রাম্প
Previous Post

ট্রেনের পাশে দৌঁড়ানো পছন্দ করেন না শাহরুখ

Next Post

শেরপুরে ধানের পরিবর্তে বিকল্প ফসল আবাদে আগ্রহী কৃষক

Next Post
বিকল্প ফসল

শেরপুরে ধানের পরিবর্তে বিকল্প ফসল আবাদে আগ্রহী কৃষক

কঙ্গনা রনৌত ও আইফার মঞ্চ

আইফার মঞ্চে স্বজনপ্রীতির বিতর্ক!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT