চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ট্রাম্পের স্ত্রী-পুত্রের নিরাপত্তায় প্রতিদিন ব্যয় হবে ১০ লাখ ডলার

অনলাইন ডেস্ক by অনলাইন ডেস্ক
10:57 অপরাহ্ন 22, নভেম্বর 2016
in আন্তর্জাতিক
A A

মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ও ট্রাম্পপুত্র ব্যারন হোয়াইট হাউজে না উঠে আপাতত নিউ ইয়র্কে ট্রাম্প টাওয়ারে থেকে যাচ্ছেন। তাদের নিরাপত্তা এবং মাঝে মাঝে তাদের দেখতে আসা ট্রাম্পের নিরাপত্তায় প্রতিদিন খরচ হবে প্রায় ১০ লাখ মার্কিন ডলার।

এতো খরচ মেটাতে অবশ্যই ফেডারেল সরকারের কাছে অর্থায়ন চাইবেন বলে জানিয়েছেন নিউ ইয়র্কের মেয়র বিল ডে ব্লাসিও।

আগামী সাত মাসের জন্য হোয়াইট হাউজের বদলে ট্রাম্প টাওয়ারে থাকবেন মেলানিয়া ও ব্যারন ট্রাম্প। এই সিদ্ধান্ত শুধুই ১০ বছর বয়সী ব্যারনের মঙ্গলের জন্য।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ব্যারনের চলতি ক্লাসের কার্যক্রম শেষ হবে আগামী বছরের জুনে। এর মাঝে ঘর পাল্টানোর ঝামেলা করে তার পড়াশোনায় ব্যাঘাত ঘটাতে চান না মা মেলানিয়া। এজন্য ব্যারনের এ বছরটা শেষ হওয়া পর্যন্ত ট্রাম্প টাওয়ারে বিলাসবহুল পেন্টহাউজেই রয়ে যাবেন মা-ছেলে।

তবে কাজের খাতিরে সময়মতো হোয়াইট হাউজে উঠে গেলেও পেন্টহাউজে পরিবারের সঙ্গে যথেষ্ট সময় কাটাবেন বলে জানিয়েছেন ট্রাম্প।

ট্রাম্প দম্পতির এই সিদ্ধান্তে তারা নিজেরা খুশি হলেও ক্ষুব্ধ নিউইয়র্কবাসী। ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর থেকে সৃষ্ট বিক্ষোভ-আন্দোলন এবং ফলস্বরূপ অতিরিক্ত নিরাপত্তাকর্মী মোতায়েনে নিরাপত্তা নিয়ে শঙ্কায় আছেন অনেকেই।

পাশাপাশি জায়গায় জায়গায় থামিয়ে পথচারীদের ব্যাগ তল্লাশি, রাস্তায় গাড়ি তল্লাশির কারণে যানজট বেড়ে গেছে অনেকটাই। এসব কিছুকে হয়রানি মনে করছেন নিউইয়র্কের মানুষজন।

Tags: মেলানিয়া ট্রাম্প
Previous Post

শামীম-আইভীকে একসঙ্গে কাজ করার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী

Next Post

জাবি ছাত্রলীগের হাতে সাংবাদিক মারধরের শিকার

Next Post

জাবি ছাত্রলীগের হাতে সাংবাদিক মারধরের শিকার

শেষ মুহূর্তের গােলে জিতে নকআউট পর্বে রিয়াল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT