চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ট্রাম্পের মন্তব্যের বিরোধিতা করছেন মনোনীত এফবিআই প্রধান

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:15 অপরাহ্ন 13, জুলাই 2017
in আন্তর্জাতিক
A A
এফবিআই

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মনোনীত নতুন এফবিআই প্রধান ক্রিস্টোফার রে এবার তার মন্তব্যের বিরোধিতা করে সিনেটে বক্তব্য দিয়েছেন। তিনি বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রুশ হস্তক্ষেপের বিষয়ে চলমান তদন্ত অর্থহীন নয়।

এছাড়া বিশেষ এই তদন্তকাজের দায়িত্বে থাকা সাবেক এফবিআই পরিচালক রবার্ট মুয়েলার সম্পর্কে তিনি বলেন, আমি মনে করি না ডিরেক্টর মুয়েলার কোন ভুয়া বিষয়ে তদন্ত করছেন।

এর আগে বুধবার এক টুইটবার্তায় ট্রাম্প বলেছিলেন, ‘রাজনৈতিক ইতিহাসে এটি সবচেয়ে বড় অর্থহীন তদন্ত। দুঃখজনক!’ এ কথার জবাবে এমন মন্তব্য করেন ক্রিস্টোফার রে।

মার্কিন ফেডারেল গোয়েন্দা সংস্থা এফবিআইয়ের প্রধান পদে দায়িত্ব নেয়ার আগে চূড়ান্ত নির্বাচন প্রক্রিয়ার অংশ হিসেবে সিনেটের জিজ্ঞাসাবাদে রে আরও বলেন, প্রেসিডেন্ট কখনও তাকে বেআইনি কিছু করতে বললে তিনি পদত্যাগ করবেন।

তিনি বলেন, ‘কেউ যদি ভেবে থাকেন এফবিআই পরিচালক হিসেবে আমি সব ক্ষমতা প্রয়োগ করব না, তারা আসলে আমাকে ঠিকভাবে চেনেন না। আমি কখনোই এফবিআইয়ের কর্মকাণ্ড বাস্তব তথ্য, আইন এবং ন্যায়বিচারের নিরপেক্ষ উদ্দেশ্য ছাড়া অন্য কোন কিছু দ্বারা পরিচালিত হতে দেব না। ব্যস।’

ক্রিস্টোফার জানান, বিশেষ কাউন্সিল এবং রুশ হস্তক্ষেপ বিষয়ক তদন্তের প্রধান রবার্ট মুয়েলারের কাজের প্রতি তিনি পুরোপুরি নিবেদিত এবং তাকে পূর্ণ সমর্থন করেন।

এফবিআই
জেমস কোমি

এছাড়া সিনেটের ওই অধিবেশনে ক্রিস্টোফার রে’কে ডোনাল্ড ট্রাম্প জুনিয়রের রুশ আইনজীবীর সঙ্গে দেখা করার বিষয়টি নিয়ে প্রশ্ন করা হলে তিনি ই-মেইলগুলো সম্পর্কে কিছু জানেন না বলে জানান। তখন সাউথ ক্যারোলাইনার সিনেটর লিন্ডসে গ্রাহাম ই-মেইলের বিষয়বস্তু পড়ে শোনানোর পর জিজ্ঞেস করেন, ট্রাম্প জুনিয়র ওই বৈঠকে গিয়ে ঠিক করেছেন কি না।

এর জবাবে রে বলেন, ‘এমন কোন কাজ করার আগে কোন আইনি উপদেষ্টার সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করার দরকার ছিল। আমাদের দেশের নির্বাচনে অন্য যেকোন রাষ্ট্র, প্রতিষ্ঠান কিংবা ব্যক্তির হস্তক্ষেপের চেষ্টা বা হুমকি প্রদান এমন একটি বিষয়, যে সম্পর্কে এফবিআই অবশ্যই জানতে চাইবে।’

এর আগে নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপ এবং ট্রাম্প শিবিরের নির্বাচনী প্রচারণায় রুশ সম্পৃক্ততা তদন্তের দায়িত্বে থাকা এফবিআই প্রধান জেমস কোমিকে একটি চিঠির মাধ্যমেই গত ৯ মে হঠাৎ বরখাস্ত করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

তখন কারণ হিসেবে ট্রাম্প বলেন, রাশিয়া ইস্যু নিয়ে তিনি যেভাবে কাজ করছেন সেটা ঠিক নয়।

Tags: এফবিআইডোনাল্ড ট্রাম্প
Previous Post

নেতৃত্বে নারীই সেরা

Next Post

বিয়ন্সের দাম্পত্য সম্পর্কের ধোঁয়াশা কাটেনি

Next Post
জে জি ও বিয়ন্স নোয়েলস

বিয়ন্সের দাম্পত্য সম্পর্কের ধোঁয়াশা কাটেনি

চুলের রঙ

চুলের রঙে ক্যানসারের ঝুঁকি!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT