চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ট্রাম্পের বিরুদ্ধে এবার পর্নো অভিনেত্রীকে অবৈধ প্রস্তাবের অভিযোগ

অনলাইন ডেস্ক by অনলাইন ডেস্ক
7:00 অপরাহ্ন 23, অক্টোবর 2016
in আন্তর্জাতিক
A A

বিতর্ক যেন কিছুতেই পিছু ছাড়ছে না যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের।

ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ান জানায় ট্রাম্পের বিরুদ্ধে এবার নতুন অভিযোগ উঠেছে পর্নো সিনেমার এক অভিনেত্রীকে অবৈধ যৌন সম্পর্ক স্থাপনের বিনিময়ে ১০ হাজার মার্কিন ডলার দেয়ার প্রস্তাব দিয়েছিলেন তিনি।

শনিবার (২২ অক্টোবর) জেসিকা ড্র্যাক নামের ওই পর্নো অভিনেত্রী লস অ্যাঞ্জেলেসে এক সংবাদ সম্মেলনে  এ অভিযোগ করেন। এ সময় তার পাশে ছিলেন বিশিষ্ট আইনজীবী গ্লোরিয়া অলরেড।

তিনি বলেন, ট্রাম্প তাকে একটি হোটেল রুমে একা দেখা করতে বলেন।

এটা ট্রাম্পের নারীঘটিত সর্বশেষ অভিযোগ। এ পর্যন্ত যে ১১ জন নারী ট্রাম্পের বিরুদ্ধে জোরপূর্বক চুমু খাওয়া বা আপত্তিকর আচরণের অভিযোগ করেছেন।

জেসিকা বলেন, ২০০৬ সালে ক্যালিফোর্নিয়ার লেক তাহোয়ের একটি গলফ টুর্নামেন্ট চলাকালে তার সঙ্গে ট্রাম্পের পরিচয় হয়।

‘‘ট্রাম্প আমার প্রেমে পড়ার অভিনয় করেন এবং গলফ কোর্সে তার সঙ্গে হাঁটতে আমাকে আমন্ত্রণ জানান।’’

তিনি আরো বলেন, ট্রাম্প তাকে তার হোটেলের একটি রুমে যেতে বলেন। তিনি আরো দুই নারীর সঙ্গে সেখানে যান।

পর্নো অভিনেত্রী বলেন, আমরা তার রুমে ঢুকার পর তিনি আমাদের প্রত্যেককে সজোরে জড়িয়ে ধরেন এবং আমাদের অনুমতি ছাড়াই চুমু খান।

এরপর জেসিকা তার নিজের রুমে ফিরে এলে ট্রাম্প ফোনে তাকে নিজের স্যুটে একটি পার্টিতে অংশ গ্রহণের আহ্বান জানান।

ট্রাম্প তাকে বলেন, ‘আপনি কি চান? কতো ডলার চান?’

তিনি ট্রাম্পের প্রস্তাবে রাজি না হলে আরেকবার ফোন করে তাকে কাজটি করার জন্য ১০ হাজার মার্কিন ডলার ও ট্রাম্পের ব্যক্তিগত বিমানে করে তার শহর লস অ্যাঞ্জেলেসে পৌঁছে দেয়ার প্রস্তাব করা হয়। কলটি ট্রাম্প বা অন্য কেউ করেছিলেন বলে তিনি জানান।

আইনজীবী গ্লোরিয়া শনিবারের ওই সংবাদ সম্মেলনে ওই গলফ টুর্নামেন্ট চলাকালে ট্রাম্পের সঙ্গে তোলা জেসিকার ছবি দেখান।

Tags: ডোনাল্ড ট্রাম্পমার্কিন নির্বাচন
Previous Post

কবি শামসুর রাহমানের গান

Next Post

আওয়ামী লীগের নতুন কমিটিকে বিএনপির অভিনন্দন

Next Post

আওয়ামী লীগের নতুন কমিটিকে বিএনপির অভিনন্দন

তনু হত্যা: ঘটনাস্থলের আশেপাশে থাকা ৭ ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করবে সিআইডি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT