চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ট্রাম্পের নির্বাহী আদেশকে আরেক নির্বাহী আদেশে ঠেকালেন ওয়াশিংটন গভর্নর

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:34 অপরাহ্ন 25, ফেব্রুয়ারি 2017
in আন্তর্জাতিক
A A

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জারি করা নির্বাহী আদেশকে আরেক নির্বাহী আদেশ দিয়ে নিজের প্রশাসনে আটকে দিয়েছেন ওয়াশিংটন অঙ্গরাজ্যের গভর্নর জে ইন্সলি। এর মাধ্যমে ট্রাম্পের অভিবাসন নীতি যেন গভর্নরের কোনো কর্মকর্তা-কর্মচারী মেনে না চলেন সে ব্যাপারে নিষেধাজ্ঞা আরোপ করলেন তিনি।

ওয়াশিংটনে নাগরিকত্ব বা যুক্তরাষ্ট্রে অবস্থানের বৈধতার ভিত্তিতে কোনো ব্যক্তিকে যেন সেবা থেকে বঞ্চিত না করা হয় এবং কোনো নাগরিক নীতি ভঙ্গের জন্য যেন কোনো অভিবাসীকে আটকে রাখতে কেন্দ্রীয় সরকারকে সাহায্য না করা হয়, সেজন্য এই নির্বাহী আদেশে সই করেন গভর্নর।

সম্প্রতি অভ্যন্তরীণ নিরাপত্তা সচিব জন কেলি জানান, যথাযথ কাগজবিহীন অভিবাসী, বিশেষ করে যারা কোনো ধরণের অপরাধে দোষী সাব্যস্ত হয়েছে, তাদের যুক্তরাষ্ট্র থেকে বের করার বিষয়টিকে বেশি গুরুত্ব দিয়ে দেখছে তার বিভাগ। শুধু তাই নয়, যে অভিবাসীরা ‘সরকারি যে কোনো সুবিধার কোনো রকম অপব্যবহার করেছে’, তারাও এই বিতাড়ন প্রক্রিয়ার আওতাভুক্ত হবে।

এই তথ্য ঘোষণার ফল হিসেবেই এলো ওয়াশিংটন গভর্নরের জারি করা নির্বাহী আদেশ।

গভর্নর ইন্সলি বলেন, ‘ওয়াশিংটন স্বেচ্ছায় কখনো এমন কোনো সঙ্কীর্ণমনা নীতির অংশ হবে না, যে নীতি পরিবার ভাঙ্গে এবং আমাদের জাতীয় ও গোষ্ঠীগত নিরাপত্তায় আঘাত হানে।’ তার অঙ্গরাজ্য সহনশীলতা, বৈচিত্র্য এবং সমষ্টিবদ্ধতার প্রতি অঙ্গীকারাবদ্ধ বলে জানান ইন্সলি।

Tags: অভিবাসী
Previous Post

ভিলিয়ার্সের দিনে নিউজিল্যান্ডের আত্মসমর্পণ

Next Post

সাজাপ্রাপ্ত হলেও খালেদা জিয়া নির্বাচন করতে পারবেন: মওদুদ

Next Post

সাজাপ্রাপ্ত হলেও খালেদা জিয়া নির্বাচন করতে পারবেন: মওদুদ

ফাইল ছবি

দুর্গম অঞ্চলে বিদ্যুৎ সরবরাহ করতে নতুন কৌশল: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT