চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ট্রাম্পের তৈরি বিভ্রান্তিতে হোয়াইট হাউজের নতুন মাত্রা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:24 পূর্বাহ্ন 19, জুলাই 2018
in আন্তর্জাতিক
A A
ডোনাল্ড ট্রাম্প-রাশিয়া-হোয়াইট হাউজ

ফিনল্যান্ডের হেলসিংকিতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে দেয়া বক্তব্য ও দেশে ফেরার পর কথা ঘুরিয়ে একেবারে উল্টো বক্তব্য দিয়ে আগেই জনগণের মাঝে বিভ্রান্তির সৃষ্টি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

এর সঙ্গে নতুন আরেক দফা বিভ্রান্তি যোগ করে হোয়াইট হাউজ বলছে, রাশিয়া এখনো যুক্তরাষ্ট্রের জন্য হুমকি।

রাশিয়া এখনো আমেরিকান নির্বাচনকে টার্গেট করছে কিনা, এ প্রশ্নের জবাবে হেলসিংকি ফেরত সংবাদ সম্মেলনে ট্রাম্প ‘না’ বলেছিলেন। এর মধ্য দিয়ে মার্কিন গোয়েন্দা সংস্থার সাথে প্রেসিডেন্টের আভাস পাওয়া গিয়েছিল।

এবিসি নিউজের সাংবাদিক সিসিলিয়া ভেগা ট্রাম্পকে জিজ্ঞেস করেন, এরপরও রাশিয়া যুক্তরাষ্ট্রের নির্বাচনকে টার্গেট করবে কিনা। জবাবে ট্রাম্প মাথা নেড়ে বলেন, ‘অনেক ধন্যবাদ, না।’

তখন ভেগা আবারও জিজ্ঞেস করেন, ‘না? আপনি বিশ্বাস করেন না এমনটা হতে পারে?’

ট্রাম্পকে আবারও ‘না’ বলতে শোনা যায়।

কিন্তু এখন আবার হোয়াইট হাউজ প্রেস সচিব সারাহ স্যান্ডার্স বলছেন, ডোনাল্ড ট্রাম্প আসলে ‘না’ বলেননি। সাংবাদিকদের আর কোনো প্রশ্নের ‘জবাব দেবেন না’ বলে জানিয়েছিলেন তিনি।

ট্রাম্প রাশিয়াকে নির্বাচনে ঝুঁকি মনে করেন না বলে স্পষ্টভাবে জানিয়েছেন – যুক্তরাষ্ট্র জুড়ে এ ব্যাপারটি নিয়ে বিতর্ক ও সমালোচনার মুখে স্যান্ডার্স এ কথা বলেন।

Tags: ট্রাম্প-পুতিন বৈঠকডোনাল্ড ট্রাম্পসেমি লিড
Previous Post

উচ্চ মাধ্যমিকে পাসের হার ৬৬.৬৪ শতাংশ

Next Post

রামোসের মনে বিয়ের রং

Next Post

রামোসের মনে বিয়ের রং

আরেকটি ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের পথে ইসি: রিজভী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT