চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ট্রাম্পের কাছে সিরীয় শিশুর আকুতিভরা খোলাচিঠি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:49 অপরাহ্ন 25, জানুয়ারি 2017
in আন্তর্জাতিক
A A

বানা আলাবেদ। সিরিয়ার সাত বছর বয়সী এই বাচ্চা মেয়েটি যুদ্ধবিধ্বস্ত আলেপ্পো থেকে পাঠানো তার টুইটবার্তার জন্য বিশ্বজুড়ে পরিচিত।

এবার সে একটা খোলাচিঠি লিখেছে নতুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বরাবর। চিঠিতে ট্রাম্পের প্রতি শিশুটির আকুতি: “সিরিয়ার ছোট ছোট বাচ্চাদের জন্য আপনাকে কিছু একটা করতেই হবে। কারণ তারা আপনার সন্তানের মতো এবং আপনার মতোই তাদের শান্তিতে বাঁচার অধিকার আছে।”

গত ডিসেম্বরে সিরিয়ার আলেপ্পো থেকে জনগণকে ব্যাপক হারে অন্যত্র সরিয়ে নেয়ার সময় বানা এবং তার পরিবারও সেখান থেকে পালিয়ে আসে। বর্তমানে তারা তুরস্কে অবস্থান করছে।

পূর্ব আলেপ্পো জঙ্গি সংগঠন আইএসের দখলে থাকা অবস্থায় সেখানে বসে বানার পোস্ট করা টুইট বার্তাগুলো সারা বিশ্বে সাড়া জাগাতে সফল হয়। টুইটের সাথে বিখ্যাত হয়ে যায় বানা আলাবেদও।

তুরস্কে বানা ও তার ভাই

বানাকে টুইটার অ্যাকাউন্টটি চালাতে সাহায্য করেন তার মা ফাতেমা। তিনি খোলাচিঠির বক্তব্যটি বিবিসির কাছে পাঠিয়ে জানান, ডোনাল্ড ট্রাম্পের শপথ গ্রহণেরও বেশ কিছু দিন আগে চিঠিটি লিখেছিল বানা। কারণ “সে (বানা) ট্রাম্পকে বহুবার টিভিতে দেখেছে।”

চিঠিতে বানা লিখেছে:

প্রিয় ডোনাল্ড ট্রাম্প,

আমার নাম বানা আলাবেদ এবং আমি আলেপ্পোর অধিবাসী সাত বছর বয়সী এক সিরীয় মেয়ে।

গত বছরের ডিসেম্বরে অবরুদ্ধ পূর্ব আলেপ্পো ছাড়ার আগ পর্যন্ত আমার পুরোটা জীবন আমি সিরিয়ায় কাটিয়েছি। আমি সেই শিশুদেরই একজন যারা সিরিয়া যুদ্ধের শিকার হয়েছে।

কিন্তু এখন আমি আমার নতুন আবাস তুরস্কে শান্তিতে আছি। সিরিয়ায় আমি স্কুলে পড়তাম, কিন্তু কিছু সময় পরই স্কুলটা বোমার আঘাতে ধ্বংস হয়ে যায়।

আমার কয়েকজন বন্ধু মারা যায় সেখানে।

তাদের জন্য আমার মন খুব খারাপ হয়। আমার মন চায়, যদি তারা এখন আমার সঙ্গে থাকত, তাহলে তাদের সঙ্গে আমি এখন খেলতে পারতাম। আলেপ্পোতে আমি খেলতে পারতাম না, সেটা ছিল মৃত্যুর শহর।

এখন তুরস্কে আমি ঘর থেকে বেরিয়ে মজা করতে পারি। এখনো স্কুলে না গেলেও আমি চাইলেই যেতে পারি। এ কারণেই শান্তি সবার জন্য গুরুত্বপূর্ণ, আপনার জন্যও।

যাইহোক, লাখ লাখ সিরীয় শিশু এই মুহূর্তে আমার মতো অবস্থায় নেই। তারা সিরিয়ার বিভিন্ন অঞ্চলে ভোগান্তির শিকার হচ্ছে। সেই শিশুরা ভুগছে বড়দের কারণে।

আমি জানি আপনি আমেরিকার প্রেসিডেন্ট হতে যাচ্ছেন। আপনি কি দয়া করে সিরিয়ার শিশু এবং জনগণকে রক্ষা করবেন? সিরিয়ার ছোট ছোট বাচ্চাদের জন্য আপনাকে কিছু একটা করতেই হবে। কারণ তারা আপনার সন্তানের মতো এবং আপনার মতোই তারা শান্তিতে বাঁচার দাবিদার।

আপনি যদি আমাকে কথা দেন আপনি সিরিয়ার শিশুদের জন্য কিছু করবেন, তাহলে আমি এখন থেকেই আপনার নতুন বন্ধু।

আপনি সিরিয়ার অধিবাসী ছোট ছেলেমেয়েদের সাহায্য করতে কী করেন তা দেখার অপেক্ষায় রইলাম।

বানার পরিবারের নতুন ঘর তুরস্ক সিরিয়ার বিরোধী দলকে সমর্থন করে। অবশ্য ট্রাম্প সরকারের অবস্থান এ ব্যাপারে এখনো স্পষ্ট নয়। তবে প্রেসিডেন্ট ট্রাম্প বারবার রাশিয়ার সঙ্গে ভালো সম্পর্ক তৈরির কথা বলেছেন, এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের পক্ষে।

Tags: ডোনাল্ড ট্রাম্পসিরিয়া যুদ্ধ
Previous Post

বাইক্কা বিলে বেড়েছে পাখির আনাগোনা

Next Post

আরও একধাপ এগোলেন সেরেনা

Next Post

আরও একধাপ এগোলেন সেরেনা

মানুষকে কিছু দিতে পারাই রাজনীতির মূল লক্ষ্য: প্রধানমন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT