চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ট্রাম্পকে ‘সাবধানে’ কথা বলতে বললেন চীনের প্রেসিডেন্ট

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:28 অপরাহ্ন 12, আগস্ট 2017
in আন্তর্জাতিক
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

নর্থ কোরিয়া নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ‘সাবধানে’ কথা বলতে বলেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। ‘সতর্কতার সঙ্গে শব্দ চয়ন ও পদক্ষেপ’ গ্রহণ করে পরিস্থিতিকে আর খারাপ না করতে ট্রাম্পের প্রতি আহ্বান জানান তিনি।

চীনের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের বরাত দিয়ে বিবিসি এ তথ্য জানিয়েছে। নর্থ কোরিয়া নিয়ে উত্তপ্ত বিশ্ব রাজনীতির প্রেক্ষাপটে সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রশান্ত মহাসাগরীয় গুয়াম অঞ্চলের বিমানঘাঁটিতে মিসাইল হামলার হুমকি দেয় নর্থ কোরিয়া। এরপর থেকে চটে যান ট্রাম্প।

গুয়াম দ্বীপে হামলা চালানোর পরিণাম নর্থ কোরিয়ার জন্য ভালো হবে না বলে ঘোষণা দেন তিনি। ট্রাম্প বলেন, গুয়ামে হামলা চালানো হলে নর্থ কোরিয়া এমন পরিস্থিতি দেখবে যা বিশ্ব আগে কখনও দেখেনি।

এই পরিস্থিতিতে নর্থ কোরিয়ার সব থেকে বড় বন্ধু চীন ‘সংযত’ পন্থা অবলম্বন করেছে। পরিস্থিতির নিয়ন্ত্রণে দুই দেশকে আরও সংযতভাবে ‘আচরণ’ করতে দেশটির পক্ষ থেকে তাগিদ দেয়া হচ্ছে।

হোয়াইট হাউজের দেয়া এক বিবৃতিতে বলা হয়েছে নর্থ কোরিয়ার ‘উস্কানিমূলক ও চলমান আচরণ’ বন্ধ করতে যুক্তরাষ্ট্র ও চীন একমত হয়েছে।

জবাবে নর্থ কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কেসিএনএ থেকে শনিবার দেয়া এক বিবৃতি বলা হয়েছে, ‘ঠিক মতো কথা বলে আচরণ করতে হবে, অন্যথায় আমেরিকা সাম্রাজ্যকে তাদের বেদনাদায়ক পরিস্থিতির সঙ্গে দেখা করিয়ে দেয়া হবে।’

চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমের দেয়া তথ্য অনুযায়ী, নর্থ কোরিয়া ইস্যুতে প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে প্রেসিডেন্ট ট্রাম্পের ফোনালাপ হয়েছে। সেখানে তিনি উভয় পক্ষকেই সংযত ‘বক্তব্য ও আচরণ’ করতে বলেছেন। যাতে পরিস্থিতি আরও খারাপের দিকে না যায়।

Tags: কিম জং উনট্রাম্পডোনাল্ড ট্রাম্প-কিম জং উননর্থ কোরিয়াশি জিনপিং
Previous Post

আপন জুয়েলার্সের বিরুদ্ধে নতুন পাঁচ মামলা

Next Post

বায়তুল মোকাররম মার্কেটে ১৬ কেজি স্বর্ণসহ একজন আটক

Next Post
স্বর্ণসহ

বায়তুল মোকাররম মার্কেটে ১৬ কেজি স্বর্ণসহ একজন আটক

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

আত্মবিশ্বাসী বার্সার সামনে শিরোপা-নেশাতুর রিয়াল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT