চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ট্রাম্পের ‘মৃত্যুদণ্ড’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:22 অপরাহ্ন 15, নভেম্বর 2017
in আন্তর্জাতিক
A A
ট্রাম্প ও কিম জং উনের ছবি, আন্তর্জাতিক রাজনীতি. Channel i News - চ্যানেল আই নিউজ

নর্থ কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উনকে অপমান করায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে এক হাত নিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম। সেখানে ট্রাম্প ‘মৃত্যুদণ্ড পাওয়ার যোগ্য’ বলে মন্তব্য করার পাশাপাশি আন্ত-কোরীয় সীমান্ত ভ্রমণ বাতিল করায় তাকে ‘কাপুরুষ’ বলেও অভিহিত করা হয়।

ক্ষমতাসীন দলের পত্রিকা রোডং সিনমান এক সম্পাদকীয়তে ট্রাম্পের সাউথ কোরিয়া সফর বিষয়ে অসন্তোষ প্রকাশ করে। এশিয়ার ৫টি দেশে ‘ম্যারাথন সফরের’ অংশ হিসেবে গত সপ্তাহে সাউথ কোরিয়া যান ট্রাম্প। সিউলে আইনপ্রণেতাদের উদ্দেশ্যে এক বক্তব্যে নর্থ কোরিয়ার ‘নির্মম একনায়কতন্ত্রের’ তীব্র নিন্দা জানান তিনি।

নর্থ কোরিয়ার পারমাণবিক অস্ত্রের উচ্চাকাঙ্ক্ষার বিরুদ্ধে আঞ্চলিক দেশগুলোকে একাট্টা করাই ট্রাম্পের এই এশিয়া সফরের লক্ষ্য বলে বিবেচনা করা হয়।

গত ৩ নভেম্বর স্থানীয় সময় সকাল থেকে শুরু করা তার এ সফর গতকাল ১৪ নভেম্বর শেষ হয়। সফরে তিনি জাপান, দক্ষিণ কোরিয়া, চীন, ভিয়েতনাম ও ফিলিপাইনে গেছেন।

“সবচেয়ে নিকৃষ্ট যে অপরাধটির জন্য তিনি কখনোই ক্ষমা পাবেন না, তাহলো তিনি চরমভাবে সর্বোচ্চ নেতৃত্বকে আঘাত করার ধৃষ্টতা দেখিয়েছেন।” সম্পাদকীয়তে বলা হয়।

আরও বলা হয়, “তার জানা উচিত, তিনি শুধুমাত্র একজন ঘৃণ্য অপরাধী, যাকে কোরিয়ান জনগণ মৃত্যুদণ্ডে দণ্ডিত করেছে।”

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর থেকেই ট্রাম্পের সাথে কিম জং উনের বাকযুদ্ধ চলছে। এর তিক্ততাও দিনে দিনে বাড়ছে। ব্যক্তিগত আক্রমণ, সামরিক হামলার হুমকি এবং বৈরীতা ছড়িয়ে পড়ার উদ্বেগও ক্রমবর্ধমান।

এশিয়ার সফরের শেষ দিকে ভিয়েতনামের রাজধানী হ্যানয় থেকে ট্রাম্পের এক টুইট এই বাকযুদ্ধকে এক নতুন মাত্রায় নিয়ে যায়। কিমের উচ্চতা ও ওজন নিয়ে বিদ্রুপ করেন ট্রাম্প।

“কিম জং-উন কেন আমাকে ‘বুড়ো’ বলে অপমান করে, যেখানে আমি তাকে কখনোই ‘খাটো এবং মোটা’ বলি না?”

কিম পরিবারের শাসনামলে এর সদস্যরা দেশটিতে- অতীতে এবং বর্তমানে- প্রায় ইশ্বরের মতোই ক্ষমতা উপভোগ করে। তাই এর সর্বোচ্চ নেতৃত্বকে উপহাস বা অপমান করলে এর প্রতিক্রিয়াও অনুমেয়। যার এক রূপ দেখা গেলো সম্পাদকীয়টিতে।

দুই কোরিয়াকে বিভক্তকারী ডিমিলিটারাইজড জোন (ডিএমজেড) সফরে ট্রাম্পের ব্যর্থতার কথাও বলা হয় সেখানে। সচরাচর জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তারা সাউথ কোরিয়া ভ্রমণের সমাপ্তি টানেন এখান থেকেই।

ট্রাম্পের হেলিকপ্টার ডিএমজেড-এ যাওয়ার ৫ মিনিট পরেই ‘খারাপ আবহওয়ার’ জন্য ফিরে আসে। এই ব্যাখ্যাকেও প্রত্যাখান করেছে পত্রিকাটি।

“এটা আবহাওয়ার বিষয় ছিলো না। আমাদের সেনাবাহিনীর প্রখর দৃষ্টির সম্মুখিন হওয়ার ভয় ছিলো তার।”

Tags: কিম জং উনডোনাল্ড ট্রাম্পডোনাল্ড ট্রাম্প-কিম জং উন
Previous Post

জাবি ‘নাট্যম’র সভাপতি রাকিব, সম্পাদক আকাশ

Next Post

চরিত্রহীন নভেম্বর রেইন!

Next Post
নদীতে একজন ব্যক্তি ছাতা ধরে বসে আছেন, আবহাওয়া ঝড়ো ও বৃষ্টিপাতের সম্ভাবনা. Channel i News - চ্যানেল আই নিউজ

চরিত্রহীন নভেম্বর রেইন!

আদালত থেকে বের হচ্ছেন একজন আসামি, চারজন পুলিশ কর্মকর্তা পাশে।. Channel i News - চ্যানেল আই নিউজ

এক আওয়ামী লীগ নেতার ১৭ বছরের কারাদণ্ড

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT