চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ট্রাম্পকে ‘বোকা’ বললো চীনা গণমাধ্যম

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:24 অপরাহ্ন 16, জুন 2018
in আন্তর্জাতিক
A A

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বিদ্রুপ করে চীনা গণমাধ্যম লিখেছে, ‘জ্ঞানীরা সেতু গড়ে, আর বোকারা গড়ে দেয়াল’। চীনা পণ্যের উপর ২৫ শতাংশ শুল্প আরোপের যে ঘোষণা দিয়েছে ট্রাম্প প্রশাসন, তার প্রেক্ষীতেই চীনের এমন কটাক্ষ।

৫০ বিলিয়ন ইউএস ডলার মূল্যের চীনা পণ্যের উপর এই শুল্ক আরোপের পরিকল্পনার কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র।

শুক্রবার শুল্ক আরোপের ঘোষণা দিয়ে ট্রাম্প চীনের বিরুদ্ধে মেধাস্বত্ব চুরিরও অভিযোগ তুলে।

এর জবাবে চীন জানায়, তারাও যুক্তরাষ্ট্রের ৫০ বিলিয়ন ইউএস ডলার মূল্যের ৬৫৯টি মার্কিন পণ্যের উপর অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক আরোপ করতে পারে।

এমন পরিস্থিতিতে বাণিজ্য যুদ্ধের আশঙ্কায় শেয়ার বাজারেও পতন ঘটেছে।

আমেরিকান প্রযুক্তি ও মেধাস্বত্বের অন্যায় পাচার রোধ করতে এই শুল্ক আরোপ আবশ্যকীয় উল্লেখ করে ট্রাম্প জানিয়েছে, এতে আমেরিকান চাকরি রক্ষা পাবে।

যুক্তরাষ্ট্রের পদক্ষেপের বিরুদ্ধে চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জিনহুয়া একটি সম্পাদকীয়তে চীন ও যুক্তরাষ্ট্রের বাণিজ্য যুদ্ধের নিরসনে বাজারকে আরও উন্মুক্ত করাই সঠিক পন্থা উল্লেখ করে লিখেছে, “জ্ঞানীরা সেতু গড়ে, আর বোকারা গড়ে দেয়াল।”

ইংরেজি ভাষার চীনা দৈনিক দ্য গ্লোবাল টাইমস লিখেছে, বৈশ্বিক স্থিতিশীলতাকে বিঘ্নিত করছেন ট্রাম্প, তিনি ভোটারদের কাছে এমন আবেদন তৈরি করতে চান যেনো তিনি তাদের জন্যই যুদ্ধ করছেন।

চীন ঘোষণা করেছে, কৃষি পণ্য, গাড়ি এবং সামুদ্রিক পণ্যের মতো ৩৪ বিলিয়ন মূল্যের মার্কিন পণ্যের উপর শুল্ক কার্যকর হবে ৬ জুলাই থেকে। বাকি পণ্যগুলোর উপর শুল্ক কার্যকরের বিষয়টি পরে জানানো হবে বলে জানিয়েছে জিনহুয়া।

হোয়াইট হাউজ জানিয়েছে, বার্ষিক বাণিজ্যে ৩৪ বিলিয়ন ইউএস ডলার মূল্যের ৮০০ চীনা পণ্যের উপর যুক্তরাষ্ট্রের আরোপিত শুল্ক কার্যকর হবে ৬ জুলাই থেকে।

বাকি ১৬ বিলিয়ন মূল্যের পণ্যের উপর শুল্ক আরোপের বিষয়টি নিয়ে তারা আলোচনা করবেন, এবং তা পরবর্তীতে কার্যকর হতে পারে বলেও জানিয়েছে তারা।

Tags: চীনচীন-যুক্তরাষ্ট্রডোনাল্ড ট্রাম্পযুক্তরাষ্ট্রযুক্তরাষ্ট্র-চীন
Previous Post

আইসল্যান্ডের রক্ষণে জমে হিম আর্জেন্টিনা

Next Post

‘স্মরণীয়’ দিনটি এখন ভুলতেই চাইবেন মেসি

Next Post

‘স্মরণীয়’ দিনটি এখন ভুলতেই চাইবেন মেসি

রোনালদোর পেনাল্টি মেনে নিতে পারছেন না পিকে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT