চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ট্রল আর ষড়যন্ত্রের সন্দেহ প্রভাব ফেলছে করোনা মোকাবেলায়

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:38 অপরাহ্ন 09, ফেব্রুয়ারি 2020
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

করোনা ভাইরাস নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার(হু) প্রতিক্রিয়াগুলো ট্রল ও ষড়যন্ত্রের সন্দেহের কারণে নষ্ট হয়ে যাচ্ছে বলে জানিয়েছেন হুয়ের ডিরেক্টর জেনারেল ড. টেড্রস অ্যাডানম ঘেব্রেয়েসুস।

সাংবাদিকদের তিনি বলেন, ভুল তথ্যের কারণে আমাদের সেরা কর্মীদেরও কাজ করা কঠিন হয়ে পড়ছে।

এরই মধ্যে এই ভাইরাসে বিশ্বব্যাপি আক্রান্ত হয়েছে ৩৪,৮০০ মানুষ। সবচেয়ে বেশি আক্রান্তের সংখ্যা চীনে। আর প্রাণ হারিয়েছে ৭২৩ জন।

ড. টেড্রস বলেন, হুবেই প্রদেশে অন্তত ২৫,০০০ মানুষ আক্রান্ত হয়েছে। সেখান থেকেই ছড়িয়েছে এই ভাইরাসটি। আমি কিন্তু বাস্তবতার গুরুত্ব নিয়ে সংক্ষেপে বলতে চাই, ভয় নয়। নিজেদের রক্ষা করার জন্য সবাইকে অবশ্যই সঠিক তথ্যটা জানতে হবে।

করোনা ভাইরাস নিয়ে ভুল তথ্যের কারণে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি ও ভয় ছড়িয়ে পড়ছে। আর হুয়ের কর্মীরা শুধু ভাইরাসের বিরুদ্ধে যুদ্ধ করছে না, ট্রল ও ষড়যন্ত্রের বিরুদ্ধেও করছে।

‘করোনা ভাইরাস নিয়ে ভুল তথ্য অনেকটা সংক্রামক’ শিরোনামে গার্ডিয়ানে প্রকাশিত এক মতামতে আক্রান্ত আডম কুচারস্কি বলেন, অনলাইনে ভুল তথ্যের সঙ্গে যুদ্ধ করার উপায় হচ্ছে তাদের বাস্তব জীবনের ভাইরাস হিসেবে বিবেচনা করা। সাম্প্রতিক সময়ে এই ভাইরাস নিয়ে বেশ কিছু মিথ্যা তথ্য ছড়িয়েছে।

রাশিয়ার চ্যানেল ওয়ানও তাদের প্রাইমটাইমে করোনা ভাইরাস নিয়ে ষড়যন্ত্র ছড়াচ্ছে। সেখানে একটি এপিসোডেতো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে এই ভাইরাসের সঙ্গে সম্পৃক্ত বলে উল্লেখ করা হয়। আরও বলা হয় এর পেছনে মার্কিন গোয়েন্দা সংস্থা ও ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলো রয়েছে।

আরেকটি ষড়যন্ত্রমূলক তথ্য প্রকাশিত হয় ব্রিটিশ ও মার্কিন ট্যাবলয়েডে। সেখানে এই ভাইরাসকে এক নারীর বাদুর সুপ খাওয়ার সঙ্গে সম্পৃক্ত করা হয়। সাংবাদিকদের দাবি ওই ভিডিওটি ভাইরাসের কেন্দ্রবিন্দু উহানে তোলা। যদিও সত্যি বলতে ওই ভিডিও ২০১৬ সালের এবং চীনের নয় বরং ওয়েস্টার্ন প্যাসিফিক ওশানের পালাওএর।

সম্প্রতিতো করোনা ভাইরাসকে সাপের সঙ্গেও যুক্ত করা হয়েছে। যদিও সেই খবরের সঙ্গে কোনো বৈজ্ঞানিক গবেষণার সংযুক্তি ছিলো না। ড. টেড্রস বলেন, এখনও হুবেইতেই কেন্দ্রীভূত রয়েছে ভাইরাসটি। গত চারদিনে আক্রান্তের ঘটনায় খানিকটা স্থায়িত্ব এসেছে।

তাই বলে ভাইরাসের আধিক্য কমে এসেছে সেটা বলা যাবে না। আবার অনেক সময়তো কোনো কিছু তীব্র হওয়ার আগে ধীর হয়ে পড়ে। তবে যারা কাজ করছে তাদের জন্য এই ধীরতা একটি সুযোগ এমনটাই মনে করেন টেড্রস।

Tags: করোনাকরোনা ভাইরাসচীনহুবেই
Previous Post

ভারতকে চাপে রেখেছে যুবারা

Next Post

ড. কামালের উক্তি গণতান্ত্রিক নয়, এটা রাস্তার ভাষা: কাদের

Next Post
ওবায়দুল কাদের

ড. কামালের উক্তি গণতান্ত্রিক নয়, এটা রাস্তার ভাষা: কাদের

ভারতের সুপ্রিম কোর্ট ভবনের সামনে মানুষজন চলাফেরা করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

চাকরি সংরক্ষণ, পদোন্নতির ক্ষেত্রে ‘কোটা’ মৌলিক অধিকার নয়: ভারতীয় আদালত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT