চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ট্যুরিজম’ নয়তো ‘টেরোরিজম’ একটিকে বেছে নিতে বললেন মোদি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:26 পূর্বাহ্ন 03, এপ্রিল 2017
in আন্তর্জাতিক
A A

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ মোদি বলেছেন, কাশ্মিরকে ‘ট্যুরিজম’ (পর্যটন) এবং ‘টেরোরিজম’ (সন্ত্রাসবাদ)-এর মধ্যে যে কোনো একটিকে বেছে নিতে হবে। ভারতের দীর্ঘতম সুড়ঙ্গ সড়ক চেন্নাই-নাসরি টানেল উদ্বোধন করার পর তিনি এ কথা বলেন।

নতুন এই সুড়ঙ্গ সড়ককে চেন্নাই প্রদেশের উন্নয়নের চাবিকাঠি উল্লেখ করে মোদি বলেন, এই সুড়ঙ্গ শুধু পর্যটকদের যাতায়াতের সময় কমাবে না, কাশ্মিরের কৃষকদেরকেও অন্যান্য অঞ্চলে নিজেদের উৎপন্ন ফসল বিক্রি করার সুযোগ করে দেবে।

সুড়ঙ্গ উদ্বোধন উপলক্ষে প্রধানমন্ত্রী মোদির চেন্নাই সফরের প্রতিবাদে প্রদেশের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী পুরো অঞ্চলে হরতাল ডাকে। তাদের দাবি, যে আঞ্চলিক সমস্যাগুলোর মুখে প্রদেশটি পড়ছে সেগুলো রাজনৈতিক; অবকাঠামোগত উন্নয়ন তার সমাধান নয়।

এর জবাবে মোদি উদ্বোধনী ভাষণে বলেন, ‘আমি কাশ্মিরের জনগণকে বলতে চাই…একদিকে আছে পর্যটন, আর অন্যদিকে সন্ত্রাসবাদ।’ তিনি বলেন, বহু নিরীহ মানুষ ওই অঞ্চলে সন্ত্রাসের হাতে জীবন দিয়েছে। কিন্তু এতে কিছুই অর্জন হয়নি। ‘গত ৪০ বছরে যদি এর বদলে এখানে পর্যটনকে গুরুত্ব দেয়া হতো, পুরো বিশ্ব কাশ্মিরের পায়ে থাকত,’ বলেন ভারতের প্রধানমন্ত্রী।

এটি ভারতের প্রথম এবং বিশ্বের ষষ্ঠ সুড়ঙ্গ সড়ক যেখানে যাতায়াতকারীদের জন্য মুক্ত বাতাসের ব্যবস্থা করতে ট্রান্সভার্স ভেন্টিলেশন সিস্টেম রয়েছে।

Previous Post

চিত্রা নদীর তীরে ইকো ও প্রজাপতি পার্ক

Next Post

জঙ্গিবাদ, সন্ত্রাস ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে ভূমিকা রাখবে চলচ্চিত্র: প্রধানমন্ত্রী

Next Post

জঙ্গিবাদ, সন্ত্রাস ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে ভূমিকা রাখবে চলচ্চিত্র: প্রধানমন্ত্রী

জুভেন্টাসকে জিততে দেয়নি নাপোলি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT