চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টেস্টে সাকিবের অনীহার কথা শুনে ‘মর্মাহত’ আকরাম

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:47 অপরাহ্ন 21, জুলাই 2018
in ক্রিকেট, স্পোর্টস
A A

দীর্ঘদিন ধরেই ক্রিকেটপাড়ায় গুঞ্জন চলছিল, বাংলাদেশ দলের কয়েকজন ক্রিকেটার টেস্ট খেলতে চান না। পাঁচ দিনের ম্যাচের প্রতি অনীহার ব্যাপারটা এখন দিনের আলোর মতোই পরিষ্কার। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন স্পষ্ট করেই বলেছেন সাকিব, মোস্তাফিজসহ আরও কয়েকজন ক্রিকেটারের টেস্ট খেলার ব্যাপারে আগ্রহ নেই। এ তথ্য জেনে যারপরনাই মর্মাহত বাংলাদেশের অভিষেক টেস্ট একাদশের সদস্য ও বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান।

শনিবার বিসিবি কার্যালয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে আকরাম বলেন, ‘শুনে তো আমার খুবই খারাপ লাগছে…। কিন্তু এরকম হওয়া উচিত না।’

আকরাম মনে করেন তিন ফরম্যাটেই বাংলাদেশ দলের অপরিহার্য ক্রিকেটার সাকিব। যে কারণে সব ধরণের ক্রিকেটেই অলরাউন্ডারের দেশের হয়ে খেলা উচিত।

আকরাম খান

‘সে (সাকিব) আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ খেলোয়াড়। আমাদের ক্রিকেট যে অবস্থায় আছে তাতে আমি মনে করি তিন ফরম্যাটেই আমাদের জন্য গুরুত্বপূর্ণ সাকিব। সেরা টিম করতে যে যে খেলোয়াড়কে দরকার তাদেরকে আমরা খেলাবো।’

টেস্ট খেলতে সাকিব আল হাসানের অনীহার ব্যাপারটি টের পাওয়া গিয়েছিল গত বছরের সেপ্টেম্বরে। সাউথ আফ্রিকা সফরে টেস্ট সিরিজ থেকে নাম প্রত্যাহার করে নেন এই অলরাউন্ডার। পরে মুশফিকুর রহিমকে সরিয়ে সাকিবকে দেয়া হয় সাদা পোশাকে অধিনায়কের দায়িত্ব। প্রথম সিরিজেই তার দল হতাশায় ডোবায়। ওয়েস্ট ইন্ডিজের কাছে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হয় বাংলাদেশ।

কেন টেস্টে বাংলাদেশের ভঙ্গুর অবস্থা, জানতে চাইলে শুক্রবার বিসিবি সভাপতি নানা বিষয়ের সঙ্গে কারণ তুলে ধরেন লাল বলে খেলতে ক্রিকেটারদের অনীহার ব্যাপারটি।

নাজমুল হাসান বলেন, ‘আমাদের দেশে বেশ কিছু সিনিয়র ক্রিকেটার আছে, তারা টেস্ট খেলতে চাচ্ছে না। চাচ্ছে না বলতে, যেমন সাকিব টেস্ট খেলতে চায় না। মোস্তাফিজও টেস্ট খেলতে চায় না। বলে না যে খেলব না, কিন্তু চায় এড়িয়ে যেতে। তাদের কাছে টেস্ট অনেক কঠিন।’

Tags: আকরাম খানলিড স্পোর্টসসাকিব আল হাসান
Previous Post

রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে নাট্য ভ্রমণ

Next Post

জাফর ওয়াজেদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার চায় ডিআরইউ

Next Post

জাফর ওয়াজেদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার চায় ডিআরইউ

সালাহ’র প্রেরণাতেই লিভারপুলে অ্যালিসন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT