চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টেস্টকে বিদায় বলে দিলেন ডু প্লেসিস

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:06 অপরাহ্ন 17, ফেব্রুয়ারি 2021
in ক্রিকেট, স্পোর্টস
A A
ডু প্লেসিসের বিদায় টেস্ট ক্রিকেটে স্মরণীয় মুহূর্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

টেস্ট ক্রিকেটকে বিদায় বলে দিলেন ফ্যাফ ডু প্লেসিস। সাউথ আফ্রিকার জার্সিতে ৬৯ ম্যাচ খেলার অভিজ্ঞতা নিয়ে সাদা পোশাকের পথচলায় যতি টানার ঘোষণা দিয়েছেন ৩৬ বছর বয়সী সাবেক প্রোটিয়া অধিনায়ক।

২০২১ ও ২০২২ সালে টি-টুয়েন্টির দুটি বিশ্বকাপ হওয়ার সূচি আছে। সেদিকে মনোযোগ দেয়ার কথা বলেছেন ডু প্লেসিস। বিদায়বেলায় বলেছেন, ‘নতুন অধ্যায় শুরুর এটাই সঠিক সময়।’

অস্ট্রেলিয়ার বিপক্ষে ২০১২ সালে অ্যাডিলেডে টেস্ট ক্যাপ পরেছিলেন। অভিষেকে ৭৮ ও অপরাজিত ১১০ রানের ইনিংস খেলে ড্র আনার পাশাপাশি হন ম্যাচসেরা। সেই অজিদের বিপক্ষেই বিদায় বলার ইচ্ছেটা ছিল। বিদায়কালে সেটি বলেছেনও নিজ মুখে।

কিন্তু ক্রিকেট অস্ট্রেলিয়া সূচির নির্ধারিত টেস্ট সিরিজ বাতিল ঘোষণা করে দিয়েছে কদিন আগে। তাতে চলতি ফেব্রুয়ারির শুরুতে রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে টেস্টটাই শেষ হয়ে থাকল ডু প্লেসিসের নামের পাশে।

প্রোটিয়াদের হয়ে ৬৯ টেস্টে ৪০.০২ গড়ে ৪,১৬৩ রান তুলেছেন ডু প্লেসিস। সর্বোচ্চ ইনিংসটি ১৯৯ রানের। আছে ১০ সেঞ্চুরি ও ২১ ফিফটি।

২০১৬ সালে দায়িত্ব নিয়ে সাউথ আফ্রিকাকে ৩৬ টেস্টে নেতৃত্ব দিয়েছেন। তাতে ১৮ জয়ের পিঠে ১৫ হার দেখেছেন। ২০২০ সালে অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ান ডু প্লেসিস।

Tags: টেস্ট ক্রিকেটডু প্লেসিসলিড স্পোর্টসসাউথ আফ্রিকা
Previous Post

মধ্যরাতে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলা

Next Post

টরেন্টোর হাসপাতালে ভর্তি ‘ছুটির ঘন্টা’র পরিচালক

Next Post
নদীর পাশে বসে একজন ব্যক্তি, পেছনে পাহাড় ও নদী দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

টরেন্টোর হাসপাতালে ভর্তি ‘ছুটির ঘন্টা’র পরিচালক

বাংলাদেশি নারী পুষ্পিতা হাসি মুখে outdoors. Channel i News - চ্যানেল আই নিউজ

ইউটিউবে ক্ষুদে গানরাজ পুষ্পিতার গান ভিডিও

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT