চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টেস্টকে আরও জনপ্রিয় করবে ইংল্যান্ড, বলছেন ম্যাককালাম

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:00 অপরাহ্ন 13, মে 2022
in ক্রিকেট, স্পোর্টস
A A
Cricket player with beard in sportswear on the field. Channel i News - চ্যানেল আই নিউজ

‘আমার কাছে মনে হয় টেস্ট ক্রিকেট জনপ্রিয়তার দিক থেকে নিম্নমুখী প্রবণতায় রয়েছে। আমি যদিও ভাগ্যবান, ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট ও সাদা বলের ক্রিকেটে কোচিং ক্যারিয়ার গড়তে পেরেছি। টেস্ট ক্রিকেটই আমার প্রকৃত ভালোবাসা। যদি কেউ টেস্টকে পুনরুজ্জীবিত এবং আবারও জনপ্রিয় করতে পারে, সেটি হবে ইংল্যান্ড।’

ইংল্যান্ড টেস্ট দলের কোচের দায়িত্ব নিয়ে প্রথমবার কথা বলেছেন ব্রেন্ডন ম্যাককালাম, নতুন অধ্যায়ে লক্ষ্যের কথা এভাবেই জানান কিউইদের সাবেক অধিনায়ক।

সাদা বলের ক্রিকেটে কোচিং করানোর অভিজ্ঞতা থাকলেও ইংলিশদের ক্ষেত্রে ম্যাককালাম সেই সুযোগ গ্রহণ করেননি। লাল বলের দায়িত্ব নেয়ার কারণ হিসেবে নিজের দৃষ্টিভঙ্গির কথাও করলেন খোলাসা।

‘আমি দুটি দায়িত্ব নিয়েই পর্যবেক্ষণ করছিলাম। সাদা বলের ক্রিকেট আমাকে তেমন আগ্রহী করেনি। কারণ এখানে ইংল্যান্ড দুর্দান্ত অবস্থায় আছে। বিশ্বের সেরা দলগুলোর মধ্যে তারা একটি। অধিনায়ক হিসেবে ইয়ন মরগানকে পেয়েছে। সে আমার ভালো বন্ধু। জানি সে দলে এমন একটি কাঠামো তৈরি করেছে যার ধারাবাহিকতায় ভালো ফিনিশিং দিতে পারবে।’

ওয়ানডে সুপার লিগে বাংলাদেশের পর পয়েন্ট টেবিলের দ্বিতীয় অবস্থানে আছে ইংল্যান্ড। ৫০ ওভারের ক্রিকেটে তাদের র‍্যাঙ্কিং দুই। টি-টুয়েন্টি ফরম্যাটেও থ্রি লায়ন্সরা দুইয়ে আছে।

টেস্ট র‍্যাঙ্কিংয়ে অবস্থা তেমন সুবিধাজনক জায়গায় নেই, আছে ছয়ে। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ২০২১-২০২৩ চক্রে ১০ দলের মধ্যে অবস্থান সবার নিচে। ১২ ম্যাচে জয় কেবল একটি, ড্র চারটি ও হার সাত ম্যাচে। পয়েন্ট ১৮ ও জয়ের শতকরা হার ১২.৫০। এমন অবস্থান থেকে ইংল্যান্ডকে টেনে তোলার চ্যালেঞ্জ নেয়ার কথাই জানালেন ম্যাককালাম।

‘যদি কোনোকিছুর জন্য জীবনে পরিবর্তন আনতে চান, সেটা কিছুটা অস্বস্তিকর হবে। একটি দলকে নিচে থেকে টেনে তোলার চেষ্টা করা চ্যালেঞ্জিং হবে। দীর্ঘ মেয়াদে এমনকিছু করতে হবে যা টেকসই এবং সফল হয়। এটাতে চ্যালেঞ্জ আরও বেশি।’

‘যদি আকর্ষণীয় ব্র্যান্ডের ক্রিকেট খেলে সবার উপরে থাকতে পারেন, মুখে হাসি নিয়ে খেলতে পারেন, বিনোদন দেয়ার চেষ্টা করতে পারেন, তাতে টেস্ট ক্রিকেটের একটি সম্ভাবনা রয়েছে। যদি তারা মনে করে আমি সঠিক ব্যক্তি, তাহলে আমাকে সুযোগ দিতে হবে।’

সম্প্রতি জো রুটের পরিবর্তে ইংল্যান্ডের সাদা পোশাকের অধিনায়ক করা হয়েছে বেন স্টোকসকে। ৩০ বর্ষী অলরাউন্ডারের খেলার ধরনের প্রশংসাই করেছেন নতুন কোচ। তার আগ্রাসী ব্যাটিংয়ের সঙ্গে নিজের ব্যাট করার ধরনেও মিল পেয়েছেন ম্যাককালাম।

‘যেভাবে খেলতাম এবং কোচিংকে যেভাবে ভালোবাসি, বেন স্টোকস সেভাবেই খেলেন। স্বাধীনচেতা হয়ে এবং প্রতিপক্ষের উপর চাপ সৃষ্টি করে খেলার ধরনে আমার সঙ্গে মিল রয়েছে।’

Tags: ইংল্যান্ডটেস্টম্যাককালামলিড স্পোর্টস
Previous Post

ধর্ম ব্যবসায়ীদের প্রতি জিরো টলারেন্স দেখাতে হবে: সজীব ওয়াজেদ জয়

Next Post

করোনা নেগেটিভ সাকিব

Next Post
সাকিব আল হাসান করোনা নেগেটিভ, হাসিমুখে বিদায় জানাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনা নেগেটিভ সাকিব

রোনালদো মাঠে বলছেন, মাঠে থাকব, হ্যাটট্রিকের জন্য প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

কোচকে বললেন মাঠেই থাকব, এরপর হ্যাটট্রিক

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT