চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গতির ধারণা বদলে দেবে টেসলার সেকেন্ড জেনারেশন গাড়ি

শাহাদাত হোসেন by শাহাদাত হোসেন
8:44 পূর্বাহ্ন 19, নভেম্বর 2017
in তথ্যপ্রযুক্তি
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

ইলেকট্রিক ট্রাক বাজারে আনার ঘোষণা দিয়ে সবাইকে চমকে দিয়েছিল টেসলা। তবে এর থেকেও বড় চমক অপেক্ষা করছিল টেসলার ইভেন্টে, তা হয়ত কেউই ভাবেনি। আর এই চমকটি হলো দ্বিতীয় প্রজন্মের ইলেকট্রিক গাড়ি ‘রোডস্টার’। টেসলার দাবি: এই গাড়িটিই হবে সবচেয়ে বেশি গতির গাড়ি।

চার আসন বিশিষ্ট গাড়িটির গতি মাত্র ২ সেকেন্ডেই শূন্য থেকে ৬০ মাইলে উঠবে, গাড়িটির ফিচার বর্ণনা করতে গিয়ে বলেছেন এলোন মাস্ক। মাস্কের দাবি সত্যি হলে এটিই হবে প্রথম গাড়ি যা দুই সেকেন্ডের মধ্যেই প্রতি ঘণ্টায় ৬০ মাইল বেগে ছুটতে পারবে। মাস্ক আরও বলেছেন: ৪.২ সেকেন্ডের মধ্যেই ১শ’ মাইল পর্যন্ত গতি হবে গাড়িটির।-4 Channel i News - চ্যানেল আই নিউজ

তবে গাড়িটি থেকে সর্বোচ্চ কতো গতি পাওয়া যাবে সে ব্যাপারে নিশ্চিত করে কিছু না বললেও প্রতি ঘণ্টায় ২৫০ মাইলেরও বেশি পাওয়া যাবে বলে আভাস দিয়েছেন মাস্ক। বর্তমানে সবচেয়ে বেশি গতির রেকর্ডটি রয়েছে অ্যাজেরা আরএস মডেলের গাড়ির। এর সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ২৭৭.৯ মাইল।-4 Channel i News - চ্যানেল আই নিউজ

গাড়িটিতে থাকবে ২শ’ কিলোওয়াট পার আওয়ারের ব্যাটারি যা একবার চার্জ দিলে ৬২০ মাইল পর্যন্ত ব্যাকআপ পাওয়া যাবে। এদিক থেকেও গাড়িটি নতুন মাইলফলক অর্জন করতে যাচ্ছে। গাড়িটিতে থাকবে তিনটি মোটর যার একটি সামনে এবং দুটি থাকবে পেছনে।টেসলার সেকেন্ড জেনারেশন

ডিজাইনের দিক থেকে গাড়িটি হবে স্পোর্টস কার ধাঁচের। বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় বিভিন্ন স্পোর্টস কার যেমন- ম্যাকলারেন পি১, অ্যাকুরা এনএসএক্স, বুগাটি শিরন, টারগা, অ্যাস্টন মার্টিন ডিবি১০ গাড়ির বিভিন্ন অংশের ডিজাইনের মতো করে ডিজাইন করা হয়েছে রোডস্টার, প্রথম দেখাতেই এমন মনে হতে পারে।-4 Channel i News - চ্যানেল আই নিউজ

তবে গাড়িটি কেনার অপেক্ষা কতো দীর্ঘ হবে, সে ব্যাপারে এখনই কিছু বলা যাচ্ছে না। কেননা ২০২০ সালের আগে গাড়িটির বাণিজ্যিক উৎপাদন শুরু হচ্ছে না। যদিও এখন থেকেই গাড়িটির অগ্রিম বুকিং নেবে টেসলা। আর এজন্য দিতে হবে ৫০ হাজার ডলার। গাড়িটির দাম ধরা হয়েছে দুই লাখ ডলার।টেসলার সেকেন্ড জেনারেশন

তবে মূল সিরিজের বাইরে ফাউন্ডারস সিরিজ লিমিটেড এডিশনও থাকছে যার দাম ধরা হয়েছে দুই লাখ ৫০ হাজার ডলার। তবে এ মডেলটির অগ্রিম বুকিং করতে চাইলে পুরো টাকাই দিতে হবে এখন।

২০০৩ সালে প্রতিষ্ঠিত টেসলা মূলত ইলেকট্রিক গাড়ি, ব্যাটারি এবং সোলার প্যানেল উৎপাদনকারি প্রতিষ্ঠান। ২০০৮ সালে প্রথম প্রজন্মের রোডস্টার স্পোর্টস ইলেকট্রিক কার বাজারে আনে টেসলা।

বর্তমানে টেসলার মোট তিনটি মডেলের ইলেকট্রিক গাড়ি বাজারে। এর মধ্যে অন্যতম হলো মডেল এস যা বাজারে আসে ২০১২ সালে। ২০১৬ সালে বাজারে আসে মডেল এক্স। একই বছর মডেল থ্রি বাজারে আনার ঘোষণা দেয় টেসলা যা চলতি বছর থেকে গ্রাহকদের কাছে হস্তান্তর শুরু হয়েছে। এই তিনটি গাড়ির মধ্যে মডেল এস এখন পর্যন্ত সবচেয়ে বেশি বিক্রিত ইলেকট্রিক গাড়ি।

Tags: এলোন মাস্কটেসলাটেসলা রোডস্টার
Previous Post

জার্মানিতে এবার শিশুদের স্মার্টওয়াচ নিষিদ্ধ

Next Post

প্রাক্তন স্ত্রীকে অপহরণ করে গণধর্ষণের অভিযোগ

Next Post
অপহৃত নারী মুখ ঢেকে রেখেছেন, পেছন থেকে দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রাক্তন স্ত্রীকে অপহরণ করে গণধর্ষণের অভিযোগ

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

চলতি বছর বাজারে আসছে না অ্যাপল হোমপড

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT