তথ্য মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তারা চ্যানেল আই পরিদর্শন করেছেন। সেসময় চ্যানেল আই-এর পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ বলেন, টেলিভিশনের কারণে দেশের মানুষ আরও বেশি গণতন্ত্র এবং অধিকার সচেতন হয়েছে।
মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়ে তিনি বলেন, আগে মানুষ মাইক্রোফোন দেখলে নিজেকে গুটিয়ে নিতো, আর এখন মাইক্রোফোন টেনে নিয়ে নিজের অধিকারের কথা বলে। টেলিভিশনের কার্যক্রম সরাসরি পর্যবেক্ষণ করতে চ্যানেল আই ভবনে সরকারের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তারা বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন।
সংবাদ থেকে শুরু অনুষ্ঠান বিভাগ ছাড়াও কিভাবে অনুষ্ঠান সম্প্রচার হয় তা প্রত্যক্ষ করেন কর্মকর্তারা।
পরে গণমাধ্যম ও চ্যানেল আই নিয়ে তাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন কৃষি ও গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজ।









