চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নাটকের শুটিংও হয়েছে একটি ভুতূড়ে বাড়িতে: ইরফান সাজ্জাদ

হাবিবা নাজনীন মিথিলা by হাবিবা নাজনীন মিথিলা
4:07 অপরাহ্ন 31, অক্টোবর 2017
in বিনোদন
A A
ইরফান সাজ্জাদ

ইরফান সাজ্জাদ

‘হ্যালোউইন ডে’ কে মাথায় রেখে চলছে নানা উৎসব। এতদিন পশ্চিমা দেশে এটা পালন করা হলেও, বর্তমান সময়ে আমাদের দেশেও লেগেছে এর ছোঁয়া। আর ‘হ্যালোউইন ডে’ কে মাথায় রেখে চ্যানেল আই এই প্রথমবারের মতো প্রচার করতে যাচ্ছে বিশেষ একটি নাটক। নাম ‘ভূতের নাম একা’। নাটকে একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ।

ভৌতিক ধাঁচের এই নাটকে অভিনয় নিয়ে চ্যানেল আই অনলাইনকে ইরফান বলেন, আমি ভীষণ উপভোগ করেছি এমন একটি নাটকে অভিনয় করে। নাটকে আমি একজন তরুণ কাস্টমস কমিশনারের চরিত্রে অভিনয় করেছি। নাটকটি ভৌতিক হলেও তা পুরো অংশ জুড়ে নয়, এখানে একটা সুন্দর রোমান্টিক গল্পও রয়েছে।

‘ভূতের নাম একা’ নাটকের একটি দৃশ্য

এছাড়া নাটকটির শুটিং হয়েছে এমন একটি জায়গায় যেটা সত্যিকার ভৌতিক বাড়ি বলে অনেকের কাছে পরিচিত, এমনটাই বললেন ইরফান। নাটকের শুটিং করা হয়েছে রংপুরের একটি জমিদার বাড়িতে।

বাস্তবে কখনও ভৌতিক অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন কি না জানতে চাইলে ইরফান বলেন, হ্যাঁ হয়েছি। আমার গ্রামের বাড়ি চট্টগ্রাম। সেখানে এমন ভৌতিক ব্যাপার ছিল। তাছাড়া বছর দশেক আগে আমি একা কোথাও চলতে গেলে, আমার এমন মনে হতো কারও নি:শ্বাসের শব্দ শুনতে পাচ্ছি। এমনকি সুন্দর মিষ্টি একটা গন্ধ সবসময় আমার চারপাশ জুড়ে থাকতো। একটানা প্রায় দুইবছর ধরে আমার এমন হয়েছে।

‘ভূতের নাম একা’ নাটকের দৃশ্য

আজিজুল হাকিমের পরিচালনায় ‘ভূতের নাম একা’ নাটকটি মঙ্গলবার চ্যানেল আইয়ের পর্দায় প্রচারিত হবে রাত ৭:৫০ মিনিটে। রচনায় রয়েছেন মইনুল খান এবং চিত্রনাট্য লিখেছেন জিনাত হাকিম।

নাটকে আরও অভিনয় করেছেন সাজু খাদেম, সাবেরী আলম, আব্দুল্লাহ মামুন, সূবর্ণ কাজল, খালিদ মাহমুদসহ আরও অনেকে। পরিবেশিত হবে কুমারিকার সৌজন্যে।
ভিডিওতে নাটকটির প্রমো:

Previous Post

‘নোনা জল’ নিয়ে এল ‘হালদা’

Next Post

র‌্যাঙ্কিংয়ে সৌম্যর লাফ

Next Post
ফাইল ছবি

র‌্যাঙ্কিংয়ে সৌম্যর লাফ

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

এক হারেই ওলট–পালট রিয়াল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT