চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘টেলিনর ইউথ ফোরাম’র নিবন্ধন শুরু

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:04 অপরাহ্ন 07, মে 2018
in তথ্যপ্রযুক্তি
A A

বৈষম্য দূর করে বিশ্বকে পাল্টে দেয়ার মতো আইডিয়াগুলো মাথায় নিয়ে ঘোরা বাংলাদেশি তরুণদের জন্য বৈশ্বিক প্ল্যাটফর্ম ‘টেলিনর ইউথ ফোরাম’ শুরু হচ্ছে।

এই প্ল্যাটফর্মে নিজের আইডিয়া তুলে ধরে তা বাস্তবায়ন এবং নিজেকে প্রতিষ্ঠিত করার দৌড়ে অংশ নিতে চাওয়া তরুণদের জন্য ৮ মে থেকে শুরু হচ্ছে রেজিস্ট্রেশন।

এবার ষষ্ঠ টেলিনর ইয়ুথ ফোরামের (টিওয়াইএফ) থিম বা মূল ভাবনা “ব্রাইট মাইন্ডস, রিডিউসিং ইনইকুয়ালিটিস”।

এবছর টিওয়াইএফ নিরাপদ ইন্টারনেট, ডিজিটাল পরিচয়, সামাজিক উন্নয়নে বিগ ডাটার ব্যবহার এবং নিরাপদ কর্ম পরিবেশ সংক্রান্ত প্রকল্পের মাধ্যমে ‘ব্রাইট মাইন্ডস, রিডিউসিং ইনইকুয়ালিটিজ’ স্লোগানের বাস্তবায়নে তরুণদের আইডিয়া চায়।

এই বিশ্ব মঞ্চে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করতে আগ্রহী তরুণদের খুঁজে পাওয়ার কার্যক্রম শুরুর কথা জানাতে সোমবার রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনের আয়োজন করে টেলিনরের বাংলাদেশি প্রতিষ্ঠান গ্রামীণফোন।

সংবাদ সম্মেলনে গ্রামীণফোনের চিফ কর্পোরেট অ্যাফেয়ার্স অফিসার মাহমুদ হোসেন বলেন: বাংলাদেশ একটি নবীন দেশ এবং এর জনগোষ্ঠিও তরুণ। অর্থাৎ এদেশে ধারণা সৃষ্টির পাশাপাশি ধরণা বাস্তবায়নের মানুষও আছে। আর এ্টাই বাংলাদেশে বড় শক্তি। টেলিনর ইয়ুথ ফোরামের শেষ পাঁচ সংস্করণে বাংলাদেশের প্রতিনিধিরা ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে সামাজিক সমস্যার সমধানে লক্ষ্য অর্জনে বড় ভূমিকা রেখেছে।  আমাদের বিশ্বাস এ বছরও তার কোন ব্যাতিক্রম হবে না।

গ্রামীণফোনের ভারপ্রাপ্ত প্রধান মানবসম্পদ কর্মকর্তা সৈয়দ তানভির হোসেন এবং হেড অফ কমিউনিকেশনস সৈয়দ তালাত কামাল এ সময় উপস্থিত ছিলেন।

গত বছরে টেলিনর ইয়ুথ ফোরামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের (আইবিএ) শিক্ষার্থী মিয়া মো খিয়াং ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইলেক্ট্রিকাল এন্ড ইলেক্ট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র রাকিব রহমান শাওন নরওয়ের বৈশ্বিক চূড়ান্ত প্রতিযোগিতায় বাংলাদেশক প্রতিনিধিত্ব করার জন্য নির্বাচিত হন।

টেলিনর ইয়ুথ ফোরাম (টিওয়াইএফ) একটি বৈশ্বিক প্ল্যাটফর্ম, যৌথভাবে যা ডিজাইন ও পৃষ্ঠপোষকতায় রয়েছে টেলিনর গ্রুপ এবং নোবেল পিস সেন্টার (এনপিসি)। তরুণরাই পারে ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে পৃথিবীতে সত্যিকারের পরিবর্তন আনতে, প্রতিষ্ঠান দু’টির নিজেদের যৌথ এ বিশ্বাসের ওপরই প্রতিষ্ঠিত হয়েছে টেলিনর ইয়ুথ ফোরাম।

যেভাবে অংশ নেয়া যাবে
বাংলাদেশে টিওয়াইএফ ২০১৮- এ আবেদনে আগ্রহীরা নিচের লিঙ্কের মাধ্যমে আগামী ৩১ জুলাই ২০১৮ এর মধ্যে আবেদন করতে পারবেন।

আবেদনের লিঙ্ক: https://www.telenor.com/youthforum/apply-for-tyf-2018/
২০ থেকে ২৮ বছর বয়সী তরুণ, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী, শিক্ষক, পেশাজীবি, উদ্যোক্তা এবং উদ্ভাবকরা আগামী ৮ থেকে ১০ ডিসেম্বর নরওয়ের অসলোতে অনুষ্ঠিত হতে যাওয়া টিওয়াইএফ- এ আবেদনের জন্য যোগ্য বলে বিবেচিত হবে।

আবেদনকারীদের মধ্য থেকে বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে চূড়ান্ত পর্বের জন্য ২ জনকে বাছাই করা হবে। বাংলাদেশ থেকে নির্বাচিত প্রতিনিধিরা অসলো এবং ব্যাংককের অনুষ্ঠানসহ বছরজুড়েই তাদের জন্য নির্ধারিত দলের সঙ্গে কাজ করবে। জরুরি সব সামাজিক সমস্যা সমাধানে ডিজিটাল সেবা তৈরিতে বছরজুড়েই তারা কাজ করার সুযোগ পাবে।তাদের কাজ চূড়ান্ত বিচারে বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় সহায়তা করবে।

টিওয়াইএফ এর বাংলাদেশ পর্ব অসলোতে প্রেরণের জন্য দুজন প্রতিনিধি নির্বাচনের মধ্য দিয়ে সমাপ্ত হবে।  এবছর বাংলাদেশ , ডেনমার্ক, মালয়শিয়া, মিয়ানমার, নরওয়ে, পাকিস্তান সুইডেন এবং থাইল্যান্ডের প্রতিনিধিরা আগামী ৮ থেকে ১১ ডিসেম্বর নরওয়ের রাজধানী অসলোতে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে অংশ নেবে।

 

Tags: গ্রামীণফোনটিওয়াইএফ
Previous Post

এশিয়ার প্রযুক্তি মিলনমেলা ‘জাপান আইটি উইকে’ অংশ নিচ্ছে বেসিস

Next Post

আর্চারির চার ইভেন্টের সেমিতে বাংলাদেশ

Next Post

আর্চারির চার ইভেন্টের সেমিতে বাংলাদেশ

ভোট দিতে আগ্রহী জনগণের জন্য কী বার্তা যাচ্ছে?

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT