চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টেলরের সেঞ্চুরিতে জয় দেখছে নিউজিল্যান্ড

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:16 অপরাহ্ন 11, ডিসেম্বর 2017
in স্পোর্টস
A A
নিউজিল্যান্ডের ক্রিকেটার টেলর সেঞ্চুরি উদযাপন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

দ্বিতীয় দিনেই হ্যামিল্টন টেস্টের নিয়ন্ত্রণ নিয়েছিল নিউজিল্যান্ড। তৃতীয় দিনে সেটি আরও পোক্ত করে এখন দুদিন বাকি থাকতেই জয় দেখছে কিউইরা। দ্বিতীয় ইনিংসে রস টেলরের সেঞ্চুরিতে ওয়েস্ট ইন্ডিজকে ৪৪৪ রানের টার্গেট দিয়েছে স্বাগতিকরা।

পাহাড়সম টার্গেট তাড়া করতে নেমে ৩০ রান তুলতেই ২ উইকেট হারিয়েছে ক্যারিবীয়রা।

প্রথম ইনিংসে ৩৭৩ রান করেছিল নিউজিল্যান্ড। জবাবে নিজেদের প্রথম ইনিংসে ২২১ রানেই গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। দ্বিতীয় দিনের ৮ উইকেটে ২১৫ রানের সঙ্গে তৃতীয় দিন মাত্র ৬ রান যোগ করতে পারে সফরকারীরা।

১৫২ রানে লিড পেয়ে এমনিতেই সুবিধাজনক অবস্থায় ছিল নিউজিল্যান্ড। সেটাকে আরও বাড়িয়ে নেন টেলর। কিউইদের হয়ে টেস্টে কেন উইলিয়ামসন ও মার্টিন ক্রো’র রেকর্ড ১৭ সেঞ্চুরি স্পর্শ করেন টেলর। শেষ পর্যন্ত ১০৭ রানে অপরাজিত থাকেন।

টেলর ছাড়াও রান পেয়েছেন অধিনায়ক উইলিয়ামসন (৫৪)। এছাড়া টম ল্যাথাম (২২), ডি গ্র্যান্ডহোম (২৬) ও মিচেল স্যান্টনার (২২) ছোট ছোট ইনিংস খেলেন। আর ৮ উইকেটে ২৯১ রানে নিউজিল্যান্ড দ্বিতীয় ইনিংস ঘোষণা করলে ওয়েস্ট ইন্ডিজের টার্গেট দাঁড়ায় ৪৪৪ রান।

রেকর্ড রান তাড়া করতে নেমে শুরুটা মোটেও ভাল হয়নি ওয়েস্ট ইন্ডিজের। রানের খাতা খোলার আগেই কাইরন পাওয়েলকে ফেরান ট্রেন্ট বোল্ট। ১৫ রান করা সিমরন হেটমেয়ারকে ফেরান টিম সাউদি। তৃতীয় দিন শেষে ক্যারিবীয়দের সংগ্রহ ২ উইকেটে ৩০। দুদিন আর ৮ উইকেট হাতে রেখে আরও ৪১৪ রান করতে হবে সফরকারীদের।

Previous Post

সই জালিয়াতির অভিযোগে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ২ শিক্ষককে শোকজ

Next Post

বরিশালে এসএসসি পরিক্ষার্থী খুন

Next Post
বরিশালে এক যুবক, সম্ভবত এসএসসি পরীক্ষার্থী, ছবি তোলা হয়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বরিশালে এসএসসি পরিক্ষার্থী খুন

ফুটবল স্টেডিয়ামে জেরুজালেম ও ফিলিস্তিনের সমর্থকদের প্রতিবাদ. Channel i News - চ্যানেল আই নিউজ

ফুটবল মাঠেও জেরুজালেমের ছায়া

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT