চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টেবিলের শীর্ষে যেতে কুমিল্লার চাই ১৫৬

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:33 অপরাহ্ন 07, ফেব্রুয়ারি 2022
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ নারী ক্রিকেট দলের ব্যাটসম্যান ব্যাটিং করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বিপিএলে সিলেট পর্বের প্রথম ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে টস হেরে ব্যাট করে ৫ উইকেটে ১৫৫ রান তুলেছে ফরচুন বরিশাল। দুদলেরই পয়েন্ট সমান ৯। জয়ীরা উঠে যাবে পয়েন্ট টেবিলের শীর্ষে।

সোমবার দুপুরে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে জ্বলে উঠতে পারেননি ক্রিস গেইল। ৮ বলে ২ চারে ১০ রান করে তানভীর ইসলামের বলে ক্যাচ দেন।

নাজমুল হোসেন শান্ত কেবল ১ রান করে ফেরেন। ওপেনিংয়ে মুমিন শাহরিয়ার আগ্রাসী ব্যাটিংয়ে ২৫ বলে ৪ চার ও ৩ ছক্কায় করে যান ৪৫ রান। মঈন আলির বলে ফ্লিক করতে গিয়ে মিডঅনে ইমরুলের তালুবন্দি হন। বরিশালের তখন ৩ উইকেটে ৬৯ রান।

পরে তৌহিদ হৃদয়কে নিয়ে ৬৭ রানের জুটি গড়েন সাকিব আল হাসান। মি. অলরাউন্ডার তুলে নেন ফিফটি, ৩৭ বলে ৪ চার ও ২ ছক্কায় খেলেন ৫০ রানের ইনিংস। করিম জানাতের ফুলটসে স্লগ করতে যান সাকিব, লংঅনে মুমিনুলের ক্যাচ হন।

১০ রানের বেশি করতে পারেননি ডোয়াইন ব্রাভো। মোস্তাফিজুর রহমানের করা ১৯তম ওভারের পঞ্চম বলে সোজা ব্যাটে খেলে ইমরুলকে ক্যাচ দেন।

হৃদয় ২ চারের মারে ৩১ রানে অপরাজিত থাকেন, বল খেলেন ৩৭টি। তিন বল খেলে ৩ রানে অপরাজিত থাকেন নুরুল হাসান সোহান।

কুমিল্লার তানভীর ২২ রানে নেন ২টি উইকেট। একটি করে উইকেট পান মোস্তাফিজ, মঈন ও জানাত।

Tags: কুমিল্লাবঙ্গবন্ধু বিপিএল-২০২২বরিশাললিড স্পোর্টসসাকিব
Previous Post

তাসকিনের বিপিএল শেষ

Next Post

লতার মৃত্যুর খবর জানেন না সন্ধ্যা

Next Post
চ্যানেল আই অনলাইন এর লতার মৃত্যুর খবরের ছবি, শহরের ট্রাফিক ও লতার ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

লতার মৃত্যুর খবর জানেন না সন্ধ্যা

বাংলাদেশ ক্রিকেটের দুই তারকা খেলোয়াড় মাঠে আলোচনা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

‘ল্যাঙ্গারকে দানব হিসেবে তুলে ধরা হচ্ছে’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT