চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টেক্সাসে ৬ বাংলাদেশির মৃত্যুর বিষয়ে সর্বশেষ যা জানালো স্বজনরা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:33 অপরাহ্ন 07, এপ্রিল 2021
in - সেমি লিড, বাংলাদেশ
A A
পরিবারের সদস্যরা হাসিমুখে একসঙ্গে ছবি তুলছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

যুক্তরাষ্ট্রের টেক্সাসে বাংলাদেশের একই পরিবারের ৬ জনকে গুলি করে হত্যার ঘটনায় পাবনার দোহারপাড়ায় নিহত আলতাফুন্নেছার বাড়িতে চলছে শোকের মাতম। আর এটি আত্মহত্যার পর হত্যাকাণ্ড নয় দাবি করে বিষয়টি তদন্তের দাবি জানান স্বজনরা।

সোমবার সকালে টেক্সাসে বৃদ্ধা আলতাফুন্নেছা(৭৭), জামাতা তৌহিদুল ইসলাম(৫৬), মেয়ে আইরিন ইসলাম নীলা(৫৪) এবং তৌহিদ-নীলা দম্পতির ৩ সন্তানের মৃতদেহ উদ্ধার করা হয়।

নিহতদের স্বজনরা জানান, ঢাকার ছেলে আমেরিকা প্রবাসী তৌহিদুল ইসলামের সঙ্গে পাবনা শহরতলীর দোহারপাড়া গ্রামের মরহুম আবুল মোসলেম এর মেয়ে আইরিন ইসলাম নীলার বিয়ে হয়। বিয়ের পর পরই নীলা স্বামীর সঙ্গে পাড়ি জমান স্বপ্নের দেশ আমেরিকায়। তাদের তিন সন্তান তানভীর তাওহীদ, ফারবিন তাওহীদ এবং ফারহান তাওহীদকে নিয়ে সুখের শান্তিতে বসবাস করছিলেন। আড়াই বছর আগে তৌহিদ-নীলা দম্পত্তি দেশে আসেন এবং তারা আবার ফিরে যাওয়ার সময় তৌহিদের শাশুড়ি অর্থাৎ নীলার মা আলতাফুন্নেছা তাদের সঙ্গে টেক্সাসে যান। ১ এপ্রিল আলতাফুননেছার পাবনায় ফেরার কথা ছিল। কিন্ত করোনার কারণে নির্ধারিত ফ্লাইট বাতিল হয়ে পরবর্তিতে ৭ এপ্রিল দেশে আসার দিন ঠিক হয়। কিন্তু তার আগেই নৃশংসভাবে খুনের শিকার হন মেয়ে জামাতা ও নাতি নাতনীর সঙ্গে আলতাফুন্নেছা নিজেও।

নিহত আলতাফুনেচ্ছার ছেলে ও নীলার ভাই উপজেলা খাদ্য কর্মকর্তা আবুল কালাম আজাদ হিরোন জানান, গত শুক্রবার রাতে তার মা’র সাথে মোবাইল ফোনে তিনিসহ বাড়ির অন্যদের সঙ্গে সর্বশেষ কথা হয়। মা দেশে আসার জন্য উদগ্রীব ছিলেন। ১ এপ্রিল তার পাবনায় ফেরারও কথা ছিল। কিন্ত করোনার কারণে নির্ধারিত ফ্লাইট বাতিল হয়ে পরবর্তিতে ৭ এপ্রিল দেশে আসার দিন ঠিক হয়। তিনি বিশ্বাস করতে পারছেননা-এ ধরণের ঘটনা কীভাবে হলো?

তিনি আরও বলেন, তার বোনের দু’সন্তান অন্যদের গুলি করে মেরে তারা আত্মহত্যা করেছে বলে মিডিয়ায় যে প্রচারণা হয়েছে-তা বিশ্বাসযোগ্য নয়। কেননা নীলা পাবনায় তাদের পরিবারের সবকিছু দেখভাল করতেন। তার সন্তানদের এ ধরণের কোন সমস্যা থাকলে তারা জানতে পারতেন।

আলতাফুন্নেছার ভাই এবং নীলার মামা আব্দুল হান্নান বলেন, এটি আত্মহত্যার পর হত্যাকাণ্ড নয়। বিষয়টি তদন্তের দাবি জানান তিনি। নিহতের পরিবার সরকারের কাছে দাবি জানিয়েছে, মরদেহ দেশে আনার ব্যবস্থা করতে। অন্তত তারা শেষবারের মত স্বজনদের মুখটা দেখতে যেন পারেন।

যুক্তরাষ্ট্রের টেক্সাসে সোমবার সকালে পাবনার দোহার পাড়ার মরহুম আবুল মোসলেম এর স্ত্রী বৃদ্ধা আলতাফুন্নেছা(৭৭), জামাতা তৌহিদুল ইসলাম(৫৬), মেয়ে আইরিন ইসলাম নীলা(৫৪) এবং তৌহিদ-নীলা দম্পতির ৩ সন্তানের মৃতদেহ উদ্ধার করা হয়।

যুক্তরাষ্ট্র থেকে প্রাপ্ত খবরে বলা হয়, সেখানকার পুলিশের ধারণা, তৌহিদ-নীলা দম্পত্তির ২ কিশোর ছেলে অন্যদের গুলি করে হত্যার পর নিজেরা আত্মহত্যা করেন। তারা মানসিক বিষাদগ্রস্ত ছিল বলেও ওই তথ্যে উল্লেখ করা হয়।

Tags: টেক্সাসপাবনাযুক্তরাষ্ট্র
Previous Post

বাংলাদেশের মানুষ ধর্মান্ধতাকে সমর্থন দেয় না: কাদের

Next Post

বৃহস্পতিবার থেকে দোকান খুলতে প্রধানমন্ত্রীকে ব্যবসায়ীদের  চিঠি

Next Post
সিলেট-ঈদ

বৃহস্পতিবার থেকে দোকান খুলতে প্রধানমন্ত্রীকে ব্যবসায়ীদের  চিঠি

বাসে যাত্রী, সবাই মাস্ক পরা, স্বাস্থ্যবিধি মানছে না বেশিরভাগ. Channel i News - চ্যানেল আই নিউজ

গণপরিবহনে যাত্রী কম, স্বাস্থ্যবিধি সেভাবে মানছে না পরিবহনকর্মীরা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT