চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টেক্সাসে স্কুলে হামলাকারী রামোস সর্ম্পকে যা জানা গেছে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:36 অপরাহ্ন 25, মে 2022
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
মহিলা ব্যক্তি মোবাইল ফোন দিয়ে ছবি তুলছেন, অনলাইন নিউজের জন্য ছবি।. Channel i News - চ্যানেল আই নিউজ

টেক্সাসের উভালদে রব এলিমেন্টারি স্কুলে গুলি করে ১৯ শিশু শিক্ষার্থী ও ২ শিক্ষককে হত্যা করে ১৮ বছর বয়সী সালভাদর রামোস। সে ওই স্কুলেরই সাবেক শিক্ষার্থী। স্কুলে হামলা করার আগে রামোস তার দাদীকেও গুলি করেছিল।

টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবটের বরাতে সিএনএন জানায়, সালভাদর রামোস স্থানীয় একটি ফাস্ট ফুড কোম্পানি ওয়েন্ডি’স-এর আউটলেটে কাজ করতো। সে উভালদে হাই স্কুলের ছাত্র ছিল।

দ্য টেলিগ্রাফ প্রতিবেদনে জানায়, রামোস নর্থ ডাকোটাতে জন্মগ্রহণ করে।

সিএনএন জানিয়েছে, ঘটনার মাত্র তিন দিন আগে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে দুটি এআর-১৫ রাইফেলের একটি ছবি পোস্ট করা হয়েছিল। একাধিক সহপাঠী নিশ্চিত করেছে যে অ্যাকাউন্টটি সালভাদর রামোসের।

রামোসের একজন প্রাক্তন সহপাঠী বলেছে, হামলার কয়েক দিন আগে সে একটি আগ্নেয়াস্ত্র এবং গোলাবারুদ ভর্তি একটি ব্যাগের ছবি পাঠিয়েছিল। রামোসের সাথে কিছুটা “ঘনিষ্ঠ” ছিল আমার এবং মাঝে মাঝে একসাথে এক্সবক্স খেলার কথা বলতো। ছবিতে ফাইভ পয়েন্ট ফাইভ সিক্স গুলি ভরা একটি ব্যাকপ্যাকও ছিল, সম্ভবত ৭ ম্যাগাজিন গুলি হবে।

প্রাক্তন সহপাঠী আরও বলেন, আমি বললাম, তোমার কাছে এগুলো কেন? সে বলছিল, আরে এটা নিয়ে চিন্তা কোরো না। পরের টেক্সটে সে বলল, আমি এখন অন্যরকম হয়ে গেছি। আমাকে চিনতে পারবে না।

বন্ধুটি আরও জানান, তার নিজের পড়াশোনা শেষ হওয়ার পর তিনি রামোসের সঙ্গে যোগাযোগ কমিয়ে দিয়েছিলেন।

এদিকে ওয়েন্ডি ফাস্টফুড আউটলেটে যেখানে রামোস কাজ করতো সেখানকার সান্ধ্যকালীন ব্যবস্থাপক অ্যাড্রিয়ান মেন্ডেস দ্য নিউইয়র্ক টাইমসকে জানান, রামোস এক বছর কাজ করেছিল এবং সে মাসখানেক আগে ওই কাজ ছেড়ে দেয়।

মেন্ডেস সিএনএনকে বলেছেন, সে শান্ত টাইপের ছিল। খুব বেশি কথা বলতো না। অন্য কর্মীদের সাথে তেমন মেলামেশা করতো না। শুধু কাজ করেছে, বেতন পেয়েছে এবং তার চেক নিতে এসেছে।

ডেইলি মেইল ​​প্রতিবেদনে বলা হয়, ১২ মে, ১৮ বছর বয়সী বন্দুকধারী লস অ্যাঞ্জেলেস একজন মহিলাকে ইনস্টাগ্রামে বার্তা পাঠায়, তাকে তার বন্দুকের একটি ছবিতে ট্যাগ করে।

টেক্সাস রাজ্যের সিনেটর রোল্যান্ড গুতেরেজ জানায়, রামোস তার জন্মদিনে দুটি সামরিক ধাঁচের রাইফেল কিনেছিল।

মঙ্গলবার সকাল ৯টা ১৬ মিনিটে এক পরিচিতকে তার শেষ বার্তা ছিল, ‘আমি বের হচ্ছি।’

সকাল সাড়ে ১১টার দিকে ওই স্কুলে হামলা শুরু করে রামোস।

 

Tags: শিক্ষার্থীস্কুলে হামলা
Previous Post

‘এক প্রতীকে ভোট দিলে অন্য প্রতীকে যাবে, এসব একেবারেই গুজব’

Next Post

চ্যানেল আই চেতনা চত্বরে নজরুল মেলা

Next Post
নজরুল মেলা উপলক্ষে চ্যানেল আই অনলাইন এর অনুষ্ঠানে অতিথিরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

চ্যানেল আই চেতনা চত্বরে নজরুল মেলা

পদ্মাসেতু উদ্বোধনের অনুষ্ঠানে মানুষজনের ভিড়. Channel i News - চ্যানেল আই নিউজ

পদ্মাসেতু উদ্বোধনের ঘোষণায় আনন্দে আত্মহারা মানুষ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT