চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টেকনাফে ৩২০০ রাখাইন পরিবারকে মানবিক সহায়তা প্রদানের কার্যক্রম শুরু

সরওয়ার আজম মানিক by সরওয়ার আজম মানিক
7:33 অপরাহ্ন 10, এপ্রিল 2017
in কক্সবাজার, জনপদ
A A

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি (বিডিআরসিএস) ও আন্তর্জাতিক রেড ক্রস কমিটি (আইসিআরসি) এর যৌথ উদ্যোগে অক্টোবর ২০১৬ থেকে বাংলাদেশে আশ্রয় নেওয়া ৩২০০ রাখাইন মুসলিম পরিবারকে  জরুরী মানবিক সহায়তা প্রদান কার্যক্রম শুরু হয়েছে। তবে পর্যায়ক্রমে  ক্ষতিগ্রস্থ আরও প্রায় ১৯,০০০ রাখাইন মুসলমানের মধ্যে এই মানবিক সহায়তা প্রদান করা হবে।

নয়দিনব্যাপী এ কার্যক্রমের সোমবার প্রথম দিনে প্রায় ৪০৭টি পরিবার ত্রাণ সহায়তা পেয়েছে।সোমবার সকালে কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার হ্নিলা ইউনিয়নের ‘লেদা স্কুল’ এবং একই সময়ে ‘দরগা সি অ্যান্ড বি’ মাঠে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রম শুরু হয়।

দুর্গত মানুষের মৌলিক চাহিদা পূরণে বিডিআরসিএস এবং আইসিআরসি এই মানবিক সহায়তা প্রদানের উদ্যোগ গ্রহণ করেছে।এ কার্যক্রমের আওতায় প্রতিটি পরিবারকে এক মাসের জন্য ছয় ধরণের খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। যার মধ্যে রয়েছে ৫০ কেজি চাল, চার কেজি ডাল, চার লিটার সয়াবিন তেল, চার কেজি চিনি, দুই কেজি লবণ এবং দুই কেজি সুজি।

কার্যক্রমের প্রথমদিনে উপস্থিত ছিলেন তুষার আহমেদ,উপজেলা নির্বাহী কর্মকর্তা টেকনাফ, সেলিম আহমেদ, সমন্বয়কারী, এমআরআরও, বিডিআরসিএস, বরিস কেলেচেভিচ, ডেপুটি হেড অফ ডেলিগেশন, আইসিআরসি, আব্দুসসালোহ রাসুলোভ, ফিল্ড ডেলিগেট আইসিআরসি এবং অন্যান্য।

স্থানীয় জনপ্রশাসন, জেলা রেড ক্রিসেন্ট ইউনিট, রেড ক্রস রেড ক্রিসেন্ট আন্দোলনের সহযোগী প্রতিষ্ঠানসমূহ, মাঠ পর্যায়ে কর্মরত আন্তর্জাতিক সংস্থা’র প্রতিনিধিবৃন্দদের সার্বিক অংশগ্রহণে প্রাথমিক মাঠভিত্তিক চাহিদা যাচাই, বেশি ক্ষতিগ্রস্থ পরিবারকে চিহ্নিতকরণ এবং সে অনুযায়ী পুনরায় মাঠভিত্তিক যাচাই বাছাই শেষে এই তালিকা চূড়ান্ত করা হয়েছে।

উল্লেখ্য রাখাইন থেকে আগত মুসলমানদের জরুরী স্বাস্থ্যসেবার চাহিদা পূরণে বিডিআরসিএস এবং আইসিআরসি যৌথভাবে উখিয়া এবং টেকনাফ উপজেলায় দুটি স্বাস্থ্য কমপ্লেক্সে বিশেষ স্বাস্থ্যসেবা কার্যক্রমে সহায়তা করে আসছে। এছাড়াও অধিকসংখ্যক রাখাইন মুসলমানের হাতের কাছে স্বাস্থ্যসেবা পোঁছে দিতে গ্রামেও মোবাইল মেডিক্যাল টিম নিয়োজিত রয়েছে।

ডিসেম্বর ২০১৬ সাল থেকে বিডিআরসিএস এবং আইসিআরসির যৌথ উদ্যোগে বাংলাদেশে আগত পরিবার থেকে বিচ্ছিন্ন রাখাইন মুসলমানদের মধ্যে পারিবারিক সম্পর্ক পুনঃস্থাপন (আরএফএল) কার্যক্রম পরিচালিত হচ্ছে।

Tags: কক্সবাজাররাখাইন
Previous Post

শাকিব আর অপুর গল্প নিয়ে সিনেমা

Next Post

মঙ্গলবার ভারত যাচ্ছেন মোস্তাফিজ

Next Post

মঙ্গলবার ভারত যাচ্ছেন মোস্তাফিজ

শাকিব খান আর অপু বিশ্বাসের ছেলে আব্রাহাম খান জয়

বাচ্চা অসুস্থ, তাই এফডিসি আসেননি অপু বিশ্বাস

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT