চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ রোহিঙ্গাসহ ২ মানব পাচারকারী নিহত

সরওয়ার আজম মানিক by সরওয়ার আজম মানিক
11:27 পূর্বাহ্ন 23, জুন 2019
in - সেমি লিড, কক্সবাজার, জনপদ
A A
টেকনাফ-বন্দুকযুদ্ধ-মানব পাচারকারী নিহত

কক্সবাজারের টেকনাফের সাবরাংয়ে পুলিশের সাথে ‘বন্দুকযুদ্ধে’ রোহিঙ্গাসহ ২ মানব পাচারকারী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে ৩ পুলিশ সদস্য।

শনিবার দিবাগত রাতে সাবরাং কাটাবুনিয়া নৌকা ঘাটে ‘বন্দুকযুদ্ধের’ এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে ২টি এলজি বন্দুক, ১১ রাউন্ড কার্তুজ ও ১৮ রাউন্ড কার্তুজের খোসা উদ্ধার করা হয়েছে।

নিহতরা হলো, টেকনাফ সদরের নাইটং পাড়ার রোহিঙ্গা পাচার মামলার আসামি মো. রুবেল এবং কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের ওমর ফারুক।

টেকনাফ মডেল থানার ওসি প্রদীপ কুমার দাশ জানান, রোহিঙ্গা পাচার মামলার আসামি রুবেল ও ফারুক সাবরাং কাটাবুনিয়া নৌকা ঘাটে অবস্থান করার সংবাদ পেয়ে অভিযান চালানো হয়। এসময় পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে তারা। পুলিশও পাল্টা গুলি চালায়। গোলাগুলিতে পুলিশের এস আই নুরুল ইসলাম, কনস্টেবল শামীম রেজা ও কনস্টেবল মহিউদ্দিন আহত হয়।

পরে ঘটনাস্থলে তল্লাশি করে ২টি এলজি, ১১ রাউন্ড কার্তুজ ও ১৮ রাউন্ড কার্তুজের খোসাসহ ২ জনকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয়। তাদেরকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নেয়া হলে চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন।

ময়নাতদন্তের জন্য মৃতদেহ দু’টি জেলা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

Tags: কক্সবাজারকক্সবাজার বন্দুকযুদ্ধকক্সবাজারে মানব পাচারবন্দুকযুদ্ধমানব পাচারমানব পাচারকারীরোহিঙ্গা
Previous Post

চ্যানেল আইয়ের বিশেষ প্রতিনিধি মোরসালিন বাবলার মায়ের ইন্তেকাল

Next Post

‘নকআউটে না গেলে পাগল হয়ে যাব’

Next Post

'নকআউটে না গেলে পাগল হয়ে যাব'

খালেদা জিয়া-জামিন শুনানির আবেদন হাইকোর্টে

খালেদা জিয়ার জামিন আবেদনের শুনানি আগামি সপ্তাহের মধ্যে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT