চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ রোহিঙ্গা নিহত

সরওয়ার আজম মানিক by সরওয়ার আজম মানিক
11:08 পূর্বাহ্ন 12, জুলাই 2020
in - সেমি লিড, কক্সবাজার, জনপদ
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

কক্সবাজারের টেকনাফে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি’র সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে এক রোহিঙ্গা ‘ইয়াবা পাচারকারী’ নিহত হয়েছেন।

নিহত মো. ছৈয়দ আলম (৩৫) টেকনাফ পৌরসভার ১নং ওয়ার্ড এলাকার মো. সৈয়দ আহমদের ছেলে।

ঘটনাস্থল থেকে ৪০ হাজার ইয়াবা, ১টি এলজি ও এক রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে।

রোববার ভোর ৪টার দিকে কক্সবাজারের টেকনাফ স্থলবন্দর সংলগ্ন ১৪ নম্বর ব্রিজের নিকটবর্তী কেয়ারী খাল এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

নিহত মো. ছৈয়দ আলম একজন চিহ্নিত মাদক কারবারি বলে দাবি করেছে বিজিবি।

টেকনাফ ২নং বিজিবি’র অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান বলেন, ‘টেকনাফ স্থলবন্দর সংলগ্ন ১৪ নম্বর ব্রীজের নিকটবর্তী কেয়ারী খাল এলাকা দিয়ে ইয়াবার একটি বড় চালান মিয়ানমার থেকে বাংলাদেশে প্রবেশ করতে পারে, এমন সংবাদে তাদের একটি বিশেষ টহলদল অবস্থান নেয়। টহলদল দূর থেকে দুইজন সন্দেহজনক ব্যক্তিকে খালের পাড়ে দেখে। কিছুক্ষণ পর এক ব্যক্তিকে নাফনদী সাঁতরে মিয়ানমার থেকে বাংলাদেশে প্রবেশ করতে দেখে। সে খালের মুখে আসার সাথে সাথে আগে থেকে অপেক্ষমান দুইজন তার কাছে এগিয়ে যায়। টহলদল চ্যালেঞ্জ করলে তারা বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তাৎক্ষণিক টহলদলটি তাদের ধাওয়া করলে সশস্ত্র ইয়াবা কারবারীরা বিজিবি সদস্যদের উপর অতর্কিত গুলি বর্ষণ করে।’

“সেসময় বিজিবির টহলদলটি সরকারী সম্পদ এবং নিজেদের জীবন রক্ষার্থে কৌশলগত অবস্থান নিয়ে পাল্টা গুলি বর্ষণ করে। উভয়পক্ষের মধ্যে প্রায় ৩-৪ মিনিট গােলাগুলি হয়। পরে ওখান থেকে গুলিবিদ্ধ অবস্থায় এক মাদক কারবারীকে উদ্ধার করা হয়।”

তিনি জানান, গুলিবিদ্ধ ব্যক্তিকে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জরুরি চিকিৎসা শেষে কক্সবাজার সদর হাসপাতালে পাঠান করেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় টেকনাফ থানায় সংশ্লিষ্ট আইনে একটি মামলা রুজু করা হয়েছে।

Tags: টেকনাফবন্দুকযুদ্ধরোহিঙ্গা
Previous Post

অবশেষে মাস্ক পরতেই হলো ট্রাম্পকে

Next Post

খাগড়াছড়িতে ছাত্রদলের সাবেক নেতাকে কুপিয়ে হত্যা

Next Post
বাংলাদেশ ব্যাংকের অফিসের বোর্ড যেখানে বাংলায় লেখা রয়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

খাগড়াছড়িতে ছাত্রদলের সাবেক নেতাকে কুপিয়ে হত্যা

বলিউডের কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চন করোনায় আক্রান্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনায় আক্রান্ত অমিতাভ: ভক্ত ও বলিউড তারকাদের উদ্বেগ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT