চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ যুবক নিহত

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:30 অপরাহ্ন 10, ডিসেম্বর 2019
in কক্সবাজার, জনপদ
A A

কক্সবাজারের টেকনাফে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের সাথে কথিত বন্দুকযুদ্ধে ইমাম হোসেন (২৫) নামে এক যুবক নিহত হয়েছে। 

মঙ্গলবার সকাল সাড়ে ৪টার দিকে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের জাদিমোরা গ্রামের নাফ নদীর পাড়ে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

নিহত যুবক টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের জাদিমোরা গ্রামের বাসিন্দা। বিজিবির দাবি নিহত যুবক ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত ছিল।

এ সময় ঘটনাস্থল থেকে এক লাখ বিশ হাজার পিস ইয়াবা ও একটি দেশীয় তৈরী বন্দুক উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত ইয়াবাগুলোর আনুমানিক মূল্য তিন কোটি ষাট লাখ টাকা বলে জানিয়েছেন বিজিবি।

টেকনাফ ২নং বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল মো: ফয়সল হাসান খান জানিয়েছেন; টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের দমদমিয়া বিওপিতে দায়িত্বরত বিজিবির সদস্যরা মিয়ানমার থেকে একটি ইয়াবার চালান আসার গোপন খবরে ওই এলাকায় অবস্থান নেয়। এক পর্যায়ে মিয়ানমারের লালদ্বীপ হয়ে নাফ নদী পার হয়ে একটি নৌকা বাংলাদেশে প্রবেশ করে। এসময় দায়িত্বরত বিজিবি’র সদস্য নৌকায় নিয়ে আসা লোকদের চ্যালেঞ্জ করে এগিয়ে গেলে পাচারকারীরা বিজিবি সদস্যদের উপর অতর্কিত গুলি করে। আত্মরক্ষার্থে বিজিবি সদস্যরাও পাল্টা গুলি করে। গোলাগুলির একপর্যায়ে পাচারকারীরা পালিয়ে যায়।

পরে ঘটনাস্থল তল্লাশি করার সময় এক যুবককে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে বিজিবির সদস্যরা গুলিবিদ্ধ যুবককে প্রথমে টেকনাফ স্বাস্থ্যকমপ্লেক্স ও পরে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বর্তমানে মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

এ ব্যাপারে টেকনাফ থানায় সংশ্লিষ্ট আইনে বিজিবি বাদি হয়ে মামলা করেছে।

ঘটনাস্থল থেকে এক লাখ বিশ হাজার পিস ইয়াবা, একটি দেশীয় তৈরী এলজি বন্দুক, দুই রাউন্ড তাজা কার্তুজ ও একটি ধারালো কিরিচ উদ্ধার করেছে বিজিবি।

Tags: বন্দুকযুদ্ধবিজিবি
Previous Post

ধর্মের ভিত্তিতে বাংলাদেশিদের ওপর ভারতের বৈষম্যমূলক ভিসানীতি

Next Post

প্রবৃদ্ধি বেড়ে ৮.১৫ শতাংশ

Next Post

প্রবৃদ্ধি বেড়ে ৮.১৫ শতাংশ

মেসির ‘বিকল্পে’র খোঁজ জানা নেই বার্সা সভাপতির

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT