চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ ইয়াবা ব্যবসায়ী নিহত

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:24 পূর্বাহ্ন 20, জানুয়ারি 2019
in অপরাধ, কক্সবাজার
A A
বন্দুকযুদ্ধ

কক্সবাজারের টেকনাফ বিজিবি-পুলিশ যৌথ অভিযানে মোস্তাক আহমদ প্রকাশ মুছু (৩৫) নামের এক ইয়াবা ব্যবসায়ী নিহত হয়েছে। এসময় ১০ হাজার পিস ইয়াবা ও একটি অস্ত্র উদ্ধার করা হয়েছে। 

রোববার সকাল ৫টার দিকে টেকনাফ উপজেলার জালিয়াপাড়া এলাকায় এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। নিহত মোস্তাক আহমদ ওই এলাকার মৃত জাকির হোসেনের ছেলে। এসময় বিজিবি ও পুলিশের তিন সদস্য আহত হয়েছেন বলে দাবি করছে বিজিবি।

টেকনাফ ২নং বিজিবির অধিনায়ক লে.কর্নেল মো: আছাদুদ-জামান চৌধুরী জানান, ‘গতকাল ১৯ জানুয়ারি সন্ধ্যায় টেকনাফ উপজেলার উত্তর জালিয়াপাড়া এলাকায় বিজিবি ও পুলিশ যৌথ অভিযানে নামেন। এসময় ওই এলাকার মৃত জাকির হোসেনের ছেলে মোস্তাক আহমদ প্রকাশ মুছুকে আটক করা হয়। পরে আটক মুছুকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে বিজিবি জানতে পারেন যে বেশ কিছু ইয়াবা তার কাছে সংরক্ষিত আছে।

এই খবরে রাতে আটক মোস্তাক আহমদকে নিয়ে জালিয়াপাড়া এলাকায় অভিযানে বের হয়। অভিযানের এক পর্যায়ে বিজিবি-পুলিশকে লক্ষ্য করে পাচারকারিরা গুলি করে আটক মোস্তাক আহমদকে কেড়ে নেয়ার চেষ্টা চালায়।

এসময় আত্মরক্ষার্থে বিজিবি-পুলিশও পাল্টা গুলি চালায়। পরে পাচারকারিরা পিছু হটে পালিয়ে গেলে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় মোস্তাক আহমদকে প্রথম টেকনাফ স্বাস্থ্য কমপ্লেক্সে পরে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আছাদুদ-জামান চৌধুরী আরও জানান, ‘বিজিবি ঘটনাস্থল থেকে ১০ হাজার পিস ইয়াবা, একটি আগ্নেয়াস্ত্র ও খালি গুলির খোসা উদ্ধার করা হয়েছে।

নিহত মোস্তাক আহমদের মৃতদেহ ময়নাতদন্তের অপেক্ষায় কক্সবাজার সদর হাসপাতাল মর্গে আছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট আইনে টেকনাফ থানায় মামলা রুজু করা হয়েছে বলে জানান বিজিবির ওই কর্মকর্তা।

এদিকে, বিষয়টি জানতে টেকনাফ থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রদীপ কুমার দাশের মুঠোফোনে বার বার চেষ্টা করেও সংযোগ না পাওয়ায় তার বক্তব্য জানা সম্ভব হয়নি।

Tags: ইয়াবা ব্যবসায়ীবন্দুকযুদ্ধসেমি লিড
Previous Post

জঙ্গিবাদ, সন্ত্রাস ও দুর্নীতির মতো কালব্যাধি থেকে দেশকে মুক্ত করতে হবে: প্রধানমন্ত্রী

Next Post

হ্যাটট্রিক করে রিয়ালকে সুখবর দিলেন এমবাপে

Next Post

হ্যাটট্রিক করে রিয়ালকে সুখবর দিলেন এমবাপে

রোহিঙ্গা ক্যাম্পে কর্মরত এনজিও’র বিরুদ্ধে কক্সবাজারে ২৭ জানুয়ারি অবস্থান কর্মসূচি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT