চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টেকনাফে পুলিশের সাথে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ৩

সরওয়ার আজম মানিক by সরওয়ার আজম মানিক
11:00 পূর্বাহ্ন 06, মে 2020
in - সেমি লিড, কক্সবাজার, জনপদ
A A
পুলিশের সাথে বন্দুকযুদ্ধে নিহত ৩, হাসপাতালে চিকিৎসাধীন. Channel i News - চ্যানেল আই নিউজ

কক্সবাজারের টেকনাফে পুলিশের সাথে কথিত বন্দুকযুদ্ধে ৩ জন নিহত হয়েছে। পুলিশের দাবি, ওই ৩ জন ডাকাত দলের সদস্য ছিল। এ ঘটনায় ৪ কর্মকর্তাসহ পুলিশের ৫ সদস্য আহত হয়েছে।

টেকনাফ থানার ওসি প্রদীপ কুমার দাশ এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহতরা হল, টেকনাফের হ্নীলা ইউনিয়নের রঙ্গীখালী এলাকার ভোলাইয়া বৈদ্যের ছেলে ছৈয়দ আলম (৪০) ও নুরুল আলম (৩৫) এবং একই এলাকার সব্বির আহমদের ছেলে ছৈয়দ হোসেন (৪২)।

পুলিশ জানিয়েছে, নিহতরা চিহ্নিত মাদক ব্যবসায়ি এবং সংঘবদ্ধ ডাকাতদলের সদস্য। তাদের বিরুদ্ধে মাদক ব্যবসা ও ডাকাতির অভিযোগে টেকনাফ থানায় একাধিক মামলা রয়েছে।

ওসি প্রদীপ বলেন, ভোর রাতে টেকনাফের হ্নীলা ইউনিয়নের রঙ্গীখালী এলাকা সংলগ্ন গহীন পাহাড়ে একদল সশস্র ডাকাতদল অবস্থান করছে৷ খবরে পুলিশের একটি দল অভিযান চালায়। এসময় পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে উপস্থিতি টের পেয়ে ডাকাতদলের সদস্যরা অতর্কিত গুলি ছুড়ে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছুড়ে।

বেশকিছু উভয়পক্ষের মধ্যে গোলাগুলির এক পর্যায়ে ডাকাতদলের সদস্যরা পালিয়ে যায়। পরে গোলাগুলি থেমে গেলে ঘটনাস্থলে ৩ জনকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। এতে পুলিশের ৩ সদস্য আহত হয়েছে। ঘটনাস্থল তল্লাশী করে পাওয়া যায় ৫৫ হাজার ইয়াবা, ১৮ টি দেশিয় তৈরী বিভিন্ন ধরণের আগ্নেয়াস্ত্র ও ২০০ টি গুলি। ”

ওসি বলেন, গুলিবিদ্ধসহ আহতদের উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। পরে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক গুলিবিদ্ধদের কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়।সেখানে আনা হলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ৩ জনকে মৃত ঘোষণা করেন।

প্রদীপ জানান, নিহতদের মধ্যে ২ জন সহোদর। নিহতরা ৩ জনই চিহ্নিত মাদক ব্যবসায়ি এবং সংঘবদ্ধ ডাকাতদলের সদস্য। তাদের বিরুদ্ধে মাদক ব্যবসা ও ডাকাতিসহ নানা অভিযোগে একাধিক মামলা রয়েছে।

নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলে জানান ওসি।

Tags: টেকনাফবন্দুকযুদ্ধ
Previous Post

লাইনে দাঁড়াতে হবে না, অনলাইনে বুক দিলে বাসায় আসবে মদ

Next Post

‘এক্সট্র্যাকশন’র সিকুয়েল আসছে

Next Post
শহুরে বাজারে বিদেশি পর্যটক, ব্যস্ততা ও রঙিন পরিবেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

‘এক্সট্র্যাকশন’র সিকুয়েল আসছে

নবজাতক শিশুর সাথে মা ও বাবা হাসপাতাল কক্ষে ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রথম সন্তানের প্রথম ছবি!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT