চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টেকনাফে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ রোহিঙ্গাসহ নিহত ২

সরওয়ার আজম মানিক by সরওয়ার আজম মানিক
9:11 পূর্বাহ্ন 12, অক্টোবর 2019
in - সেমি লিড, কক্সবাজার, জনপদ
A A

কক্সবাজারের টেকনাফে পুলিশের সাথে কথিত বন্দুকযুদ্ধে স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের তালিকাভুক্ত ইয়াবা ব্যবসায়ী ও ১ রোহিঙ্গাসহ দুইজন নিহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় আহত হয়েছে ৩ পুলিশ সদস্য। উদ্ধার করা হয়েছে ইয়াবা, অস্ত্র ও গুলি।

শুক্রবার দিবাগত রাত একটার দিকে টেকনাফ পৌর এলাকার পর্যটন বাজারের উত্তর মালির পাহাড়ের পাদদেশে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

বন্দুকযুদ্ধে নিহতরা হলেন: স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী ও ছয়টি মাদক মামলার আসামি টেকনাফ সদর ইউনিয়নের হাতিয়ার ঘোনা এলাকার আহমদ হোসেন (৪৫) এবং নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পের ব্লক-ডি সেট নম্বর ২৮ এর আব্দুর রহমান (৪৬)।

এ ঘটনায় আহত ৩ পুলিশ সদস্য হলেন: টেকনাফ থানার এসআই মোঃ বাবুল, এএসআই অহিদ ও কনস্টেবল মালেকুল।

ঘটনাস্থল থেকে ২টি এলজি, ৪ রাউন্ড গুলি ও ৫ হাজার ইয়াবা উদ্ধার করা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ জানান: গ্রেপ্তারকৃত দু’জনকে নিয়ে ইয়াবা ও অস্ত্র উদ্ধারে গেলে সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছোঁড়ে। এতে দুই মাদক ব্যবসায়ী গুলিবিদ্ধ হয়। গুলিবিদ্ধ দুই জনকে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে কক্সবাজার সদর হাসপাতালে নেয়া হলে সেখানকার চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

মৃতদেহ দুটি কক্সবাজার সদর হাসপাতাল মর্গে রয়েছে। নিহতদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Tags: কক্সবাজারটেকনাফবন্দুকযুদ্ধ
Previous Post

ফজিলাতুন নেছা মুজিবের সংগ্রামময় জীবনের পরিপুষ্টতা

Next Post

পর্তুগালকে পথেই রাখলেন রোনালদো-সিলভা

Next Post

পর্তুগালকে পথেই রাখলেন রোনালদো-সিলভা

সিরিয়ায় তুরস্কের সেনা অভিযানে বাড়ি ছেড়েছে ১ লাখ মানুষ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT