চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টুর্নামেন্ট বাড়ানো নিয়ে ভারত-আইসিসি মুখোমুখি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:33 অপরাহ্ন 15, অক্টোবর 2019
in ক্রিকেট, স্পোর্টস
A A

আইসিসির অতিরিক্ত বৈশ্বিক টুর্নামেন্ট আয়োজনের সিদ্ধান্ত সূচিতে সাংঘর্ষিক হতে পারে ভাবনায় আপত্তি জানিয়ে রেখেছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। বিসিসিআইয়ের মনোভাব জেনেও নিজেদের পঞ্জিতে বাড়তি আয়োজন রেখেছে ক্রিকেটের অভিভাবক সংস্থাটি। যা নিয়ে এখন মুখোমুখি অবস্থানে দুই সংস্থা।

সোমবার দুবাইয়ে বোর্ড সভায় গুরুত্বপূর্ণ কয়েকটি সিদ্ধান্ত নিয়েছে আইসিসি। তার মধ্যে আছে অতিরিক্ত দুটি বৈশ্বিক টুর্নামেন্ট আয়োজন। যার একটি হবে ২০২৩ বিশ্বকাপের পরপরই। সম্ভাব্য ওয়ানডে ফরম্যাটের সেই আসরে অংশ নিতে পারে র‍্যাঙ্কিংয়ের সেরা ছয় দল। অনেকটা চ্যাম্পিয়ন্স ট্রফির আদলে টুর্নামেন্ট। বাড়তি এই আয়োজন চায় না ভারত।

ক্রিকেটের অভিভাবক সংস্থাটি ২০২৩ থেকে ২০৩১ সাল পর্যন্ত যে টুর্নামেন্ট পরিক্রমা প্রকাশ করেছে, তাতে প্রতি বছরই থাকবে একটি করে বৈশ্বিক আয়োজন। ওয়ানডে বিশ্বকাপ দুটি, টি-টুয়েন্টি বিশ্বকাপ চারটি, সঙ্গে থাকবে বাড়তি দুই আসর। সেটাই নিজেদের দ্বিপাক্ষিক আয়োজনগুলোর সাথে সূচিতে সাংঘর্ষিক হতে পারে বলে মনে করছে বিসিসিআই।

আইসিসির প্রধান নির্বাহী মনু শ্বনি বরাবর বিসিসিআইয়ের প্রধান নির্বাহী রাহুল জোহরির একটি মেইলের বরাতে ক্রিকইনফো জানাচ্ছে, ভারত মনে করে এই আয়োজন মাঠে গড়ালে দ্বিপাক্ষিক সূচি নিয়ে সমস্যায় পড়তে পারে দলগুলো। সমস্যায় বেশি পড়তে পারে ভারতই, কারণ প্রায় বছর জুড়েই মাঠে ব্যস্ত থাকে দলটি।

ই-মেইলে রাহুল জোহরির দাবি অনেকটা আলাপ-আলোচনা ছাড়াই ২০২৩-এর পর আট বছরের সূচি ঠিক করেছে আইসিসি। এটা অনেকটা ‘অপরিপক্ব’ এবং দ্বিপাক্ষিক সূচিতে সমস্যা তৈরি করবে।

সোমবারের বোর্ড সভায় উপস্থিত ছিলেন বিসিসিআইয়ের ভারপ্রাপ্ত প্রধান অমিতাভ চৌধুরী। সভায় জোহরির বক্তব্যেরই প্রতিধ্বনি করেছেন তিনি। তবে সভায় উপস্থিত বাকী বোর্ড সদস্যরা আশ্বাস চেয়েছেন যেন দ্রুতই শেষ করা হয় সেই টুর্নামেন্ট।

এদিকে বিনা নির্বাচনে বিসিসিআইয়ের সভাপতি হওয়ার বন্দোবস্ত হয়ে গেছে ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলির। নতুন সভাপতি আসার পর সাবেক সভাপতি এন শ্রীনিবাসন প্রস্তাবিত লভ্যাংশের জন্য আবারও ঝাঁপানোর প্রস্তুতি নিচ্ছে বিসিসিআই। সৌরভ নাকি নিজেও মনে করেন, যা ভারতের প্রাপ্য সেটাই তাদের দেয়া উচিত। যেখানে আইসিসির লভ্যাংশের ৭০ শতাংশ আসে ভারতের বাজার থেকেই!

Tags: আইসিসিবিসিসিআইলিড স্পোর্টস
Previous Post

সম্রাট ১০ দিনের রিমান্ডে

Next Post

নোবেল জয়ের সংবাদ না দেওয়ায় ক্ষুব্ধ অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের মা

Next Post

নোবেল জয়ের সংবাদ না দেওয়ায় ক্ষুব্ধ অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের মা

ফাইল ছবি

আবরার হত্যাকাণ্ডের দায় সরকার নেবে না: ওবায়দুল কাদের

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT