চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টুটুল ভাই, আপনাকে সত্যিই খুব মিস করবো: জাফর ইকবাল

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:12 অপরাহ্ন 20, ডিসেম্বর 2018
in অন্যান্য, বিনোদন
A A

সাইদুল আনাম টুটুলকে শেষবারের মতো শ্রদ্ধা জানাতে শহীদ মিনারে সকাল থেকেই ভিড় জমিয়েছেন শিল্প, সাহিত্য সহ সমাজের বিভিন্ন স্তরের মানুষ। তার মৃত্যু সংবাদ শুনে শহীদ মিনারে ছুটে এসেছেন শিক্ষাবিদ ও সাহিত্যিক ড. মুহম্মদ জাফর ইকবাল।

প্রথমেই তিনি শহীদ মিনারে এসে শ্রদ্ধা জানান সাইদুল আনাম টুটুলের প্রতি। এরপর তার স্ত্রী ও দুই মেয়ের সাথে কথা বলেন জাফর ইকবাল।

টুটুলকে শ্রদ্ধা জানানো শেষে জাফর ইকবাল বলেন, টুটুল ভাই এতো তাড়াতাড়ি চলে যাবেন এটা কল্পনাও করিনি। তার মৃত্যু সংবাদ শোনে এতো খারাপ লেগেছে বলে বোঝানো যাবে না। তাকে আমি বহুদিন ধরে চিনতাম, তার কাজ সম্পর্কেও জানতাম। তাকে হারানোর শোক ভোলার নয়।

তিনি নিজেই ছিলেন একজন বীর মুক্তিযোদ্ধা। তাই কাজের মধ্যেও মুক্তিযুদ্ধের বাস্তবতা তুলে ধরেছেন। তার জীবনের শেষ সিনেমা ‘কালবেলা’-ও মুক্তিযুদ্ধের কাহিনী অবলম্বনে তৈরি হচ্ছিলো। এমনটা একটা মানুষের হঠাৎ চলে যাওয়া নিঃসন্দেহে বেদনার। টুটুল ভাই, আমরা সত্যিই আপনাকে মিস করবো খুব। সাইদুল আনাম টুটুলকে উদ্দেশ্য করে বলছিলেন জাফর ইকবাল।

চিকিৎসাধীন অবস্থায় গত ১৮ ডিসেম্বর রাজধানীর ল্যাবএইড হাসপাতালে মারা যান নির্মাতা সাইদুল আনাম টুটুল। পূর্ব ঘোষিত সময় অনুযায়ী বৃহস্পতিবার সকাল সোয়া এগারোটায় সম্মিলিত সাংস্কৃতিক জোটের তত্ত্বাবধানে কেন্দ্রীয় শহীদ মিনারে আনা হয় সাইদুল আনাম টুটুলের মরদেহ। এসময় শহীদ মিনারে তার মরদেহের পাশে দেখা যায় সাইদুল আনাম টুটুলের স্ত্রী ও দুই মেয়েকে। এছাড়া শহীদ মিনারে উপস্থিত ছিলেন মুস্তাফা মনোয়ার, ফরিদুর রেজা সাগর, নির্মাতা ও সংগঠক নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু, কনা রেজা, নির্মাতা অঞ্জন জাহিদুর রহিম, নির্মাতা মোরশেদুল ইসলাম, অভিনেতা আসাদ, সাহিত্যিক জাফর ইকবাল, গাজী রাকায়েত, কামার আহমাদ সাইমন, সালাহউদ্দিন লাভলু, চঞ্চল চৌধুরী, অভিনেতা তারিক আনামসহ শিল্প, সংস্কৃতি ও চলচ্চিত্রের মানুষ।

বাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে তার জানাজা অনুষ্ঠিত হয়। মিরপুরে শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফনের জন্য নিয়ে যাওয়া হচ্ছে।

১৫ ডিসেম্বর শনিবার রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে ভর্তি হয়েছিলেন সাইদুল আনাম টুটুল। মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে চিকিৎসাধীন অবস্থায় রাজধানীর ধানমন্ডির ল্যাবএইড হাসপাতালে মারা যান তিনি।

দীর্ঘদিন সিনেমা নির্মাণ না করলেও সম্প্রতি একটি নতুন ছবির শুটিং শুরু করেছিলেন টুটুল। সরকারি অনুদানে ‘কালবেলা’ নামে একটি সিনেমাটি করছেন তিনি। ২০০১ সালে আইন ও সালিশ কেন্দ্র থেকে প্রকাশিত ‘নারীর ৭১ ও যুদ্ধপরবর্তী কথ্যকাহিনি’ বই থেকে ‘কালবেলা’ ছবির গল্প নেয়া হয়েছে।

সাইদুল আনাম টুটুল ডিরেক্টরস গিল্ডের প্রথম সাধারণ সম্পাদক ও আজীবন সদস্য। ২০০৩ সালে ‘আধিয়ার’ নামে একটি চলচ্চিত্র নির্মাণ করে প্রশংসিত। এর আগে ‘সূর্য দীঘল বাড়ী’ সিনেমা সম্পাদনার জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন।

এছাড়াও বাংলাদেশের ইতিহাসে ঘুড্ডি, দহন, দীপু নাম্বার টু ও দুখাইয়ের মতো সিনেমার সঙ্গে রয়েছেন তার সংশ্লিষ্টতা। যেগুলোর সম্পাদনায় ছিলেন তিনি।

Tags: জাফর ইকবাললিড বিনোদনসাইদুল আনাম টুটুল
Previous Post

সাইদুল আনাম টুটুল এর মরদেহ নিয়ে যাওয়া হচ্ছে বুদ্ধিজীবী কবরস্থানে

Next Post

স্মিথের বিপিএল খেলা হচ্ছে না

Next Post

স্মিথের বিপিএল খেলা হচ্ছে না

বড় ধামাকা আসছে, বললেন রোশান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT