চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টুখেল হারাবেন খেলোয়াড়, পচেত্তিনো ক্লাব

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:41 অপরাহ্ন 03, জানুয়ারি 2022
in ফুটবল, স্পোর্টস
A A
ক্রিস্টিয়ান পুলিসিক ফুটবল খেলোয়াড় উল্লাসে ভরা ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

সময়টা ভালো কাটছে না চেলসি কোচ থমাস টুখেলের। লিগে তার অধীনে আলো কাড়তে পারছেন না খেলোয়াড়রা। যার খেসারত দিতে হতে পারে। অন্যদিকে টেবিল টপার হওয়ার আশায় থাকা ম্যানচেস্টার উইনাইটেড কোচ রালফ রাঙ্গনিকের পরিবর্তে চাচ্ছে মাউরিসিও পচেত্তিনোকে।

ম্যানইউর সাবেক কোচ স্যার অ্যালেক্স ফার্গুসনের প্রিয়ভাজন আর্জেন্টাইন পচেত্তিনো। রেড ডেভিলদের গুরুভার তাই পচেত্তিনোকে দিতে চাচ্ছে ক্লাবটি।

টটেনহ্যাম থেকে পিএসজিতে নাম লেখানোর পর দল গোছাতে হিমশিম খেতে হয়েছে পচেত্তিনোকে। ফ্রান্সের দলটিতে এখন তারার হাট। এত সেরা ফুটবলারকে এক সুতোয় গাঁথতে না পারা তার জন্য কাল হয়ে দাঁড়াতে পারে। যা বুঝতে পেরেই গোপনে ওল্ড ট্রাফোর্ডে পাড়ি জমানোর ব্যাপারে কথা চালাচালি করছেন বলে খবর।

একঝাঁক তারকা ফুটবলার রেখে পচেত্তিনো ২১ বছর বয়সী সেন্ট্রাল মিডফিল্ডার কনর গ্যাল্লাঘেরেতে মজেছেন। প্রিমিয়ার লিগে ১৭ ম্যাচে ৬ গোল ও তিন অ্যাসিস্ট রয়েছে এই তরুণের। যাকে কেন্দ্র করে আশায় বুক বাধতে শুরু করেছেন পচেত্তিনো।

চেলসি থেকে ধারে ক্রিস্টাল প্যালেসে খেলছেন গ্যাল্লাঘেরে। তার চুক্তির মেয়াদ শেষ হবে ২০২১-২০২২ মৌসুমে। তখন রয়েছে ইউনাইটেডে যাওয়ার জোড়াল সম্ভাবনা। ফলে দুইয়ে দুইয়ে চার মিলতে পারে পচেত্তিনোর। নতুন ক্লাবে এই তরুণ ফুটবলারকে সঙ্গে নিয়েই যেতে চান।

ইংল্যান্ড জাতীয় দলের এই তারকাকে প্রথম টার্গেট করেছে পিএসজি। তাকে ৫০ মিলিয়নে কিনতে চাচ্ছে। চেলসির সাথে চুক্তির মেয়াদ শেষে না হওয়ায় আপাতত জানুয়ারিতে সেই সুযোগ নেই।

ক্রিস্টালে গ্যাল্লাঘেরের পারফরম্যান্সে মুগ্ধ হলেও তাকে মেয়াদ বাড়িয়ে রাখতে পারবেন না টুখেল। সেলহোস্ট পার্কের উন্নয়নে মনোযোগী হতে হবে তাকে। যার ফলে বেশকিছু ফুটবলারকে চড়া মূল্যে বিক্রি করতে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে চেলসি।

‘আমি অবাক নই পচেত্তিনো তাকে ভালোবাসে। আমি তাকে প্রথমদিন থেকেই ভালোবাসতাম। সে দাঁতে দাঁত কামড়ে লড়াই করতে জানে। সবসময় নিজেকে উজাড় করে দিতে প্রস্তুত, শিখতে এবং উন্নতি করতে চায় প্রতিনিয়ত।’ বলেছেন টুখেল।

Tags: টুখেলপচেত্তিনোপিএসজিম্যানইউলিড স্পোর্টস
Previous Post

বিএনপির চেয়ারপাসনের উপদেষ্টা থেকে তৈমুর আলম খন্দকারকে প্রত্যাহার

Next Post

দুই খুনে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১২ জনের ৮ জন খালাস

Next Post
বাংলাদেশের সুপ্রিম কোর্ট ভবনের সামনে জাতীয় পতাকা উত্তোলন।. Channel i News - চ্যানেল আই নিউজ

দুই খুনে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১২ জনের ৮ জন খালাস

নেতৃত্বের জন্য তরুণদের মধ্যে গ্যাং কালচারের আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

বিনামূল্যে দেখা যাচ্ছে ইশতিয়াকের 'গ্যাং কালচার'

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT