চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টুকরো টুকরো মাংসের ছোট ছোট হাট

জসিম উদ্দিন বাদল by জসিম উদ্দিন বাদল
8:35 অপরাহ্ন 12, আগস্ট 2019
in - সেমি লিড, অর্থনীতি
A A

সোমবার বিকাল। রাজধানী ঢাকার গলি কিংবা বড় রাস্তার মোড়, ফুটপাত, কাঁচা বাজার, মার্কেট আর বাসস্ট্যান্ডে প্রায় একই রকম দৃশ্য। ছোট ছোট ভাগা দিয়ে মাংস বিক্রি করছেন নিম্ন আয়ের মানুষ, মৌসুমি কসাই, টোকাই আর ভিক্ষুকরা। মূলত সারাদিন সংগ্রহ করা টুকরো টুকরো কোরবানির মাংসের একটা অংশ বিক্রি করতে ছোট ছোট এসব হাট বসিয়েছেন তারা।

বলতে গেলে ঈদ উল আজহায় রাজধানীতে প্রতিবছর এমনই দৃশ্য দেখা যায়। এবছরও তার ব্যতিক্রম হয়নি। রাজধানীর বিভিন্ন স্থানে বসে কোরবানির মাংস বিক্রি করছেন তারা। নতুন কেউ দেখলে মনে করবেন, এ যেন মাংস বিক্রির হাট ।

ভ্রাম্যমাণ এসব হাটে ক্রেতাও আছে বেশ। পাড়া-মহল্লা, ফুটপাত কিংবা রেললাইন যে যেখানে সুযোগ পেয়েছেন, সেখানেই বসে গেছেন এসব মাংস বিক্রি করতে। ভ্রাম্যমাণ এই হাটে মাংসের দামও বেশ কম। প্রতিকেজি মাংস বিক্রি হচ্ছে ৪শ টাকার মধ্যে।

রাজধানীর বাংলামোটরের সোনারগাঁ রোড, তেজগাঁও মহিলা কলেজের সামনে, কারওয়ান বাজার রেইল গেইট, মহাখালীসহ বিভিন্ন স্থানে বিক্রেতাদের সাথে কথা বলে জানা গেছে, মৌসুমি কসাই হিসেবে অনেকে গরু কেটে ভাগে কিছু মাংস পেয়েছেন, কেউ আবার ভিক্ষা করে মাংস যোগাড় করেছেন। সেসব মাংস বিক্রি করেছেন। এছাড়াও অনেকেই তাদের স্বচ্ছল আত্মীয়-স্বজনদের কাছে থেকে পাওয়া মাংস টাকার প্রয়োজনে বিক্রি করছেন এই হাটে।

ভ্রাম্যমাণ এই হাটের ক্রেতাও নিম্ন আয়ের মানু্ষেরাই। যারা অন্য সময়ের চেয়ে তুলনামূলক কম দামে মাংস পেয়ে সন্তুষ্ট। তবে রাজধানীর বিভিন্ন মেসে ব্যাচেলর হিসেবে যারা থাকেন তারাও ছিলেন এই দলে।

বাংলামোটরের সোনারগাঁ রোড থেকে কম দামে মাংস কিনতে পেরে সন্তুষ্ট শাহেদ আলী। তিনি চ্যানেল আই অনলাইনকে বলেন, ‘ভাই আমরা নিম্ন আয়ের মানুষ। কোরবানি দেয়ার শক্তি (সামার্থ) নাই। কিন্তু পোলাপাইন (ছেলেমেয়ে) তো বুঝে না। তাদের জন্য মাংসের ব্যবস্থা করা লাগে। তাই এখানে কিনতে এসেছি।’

‘‘দাম মোটামুটি কম। ৪শ টাকার মধ্যেই কিনেছি। এখন বাচ্ছাদের বুঝানো যাবে।’’

একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করেন পূর্ব তেজতুরি বাজারের কামাল আহমেদ। তার তিন ছেলে-মেয়ে। চ্যানেল আই অনলাইনকে তিনি বলেন, ‘ভাই আজ কোরবানির দিন। এইভাবে মাংস কিনতে খুবই লজ্জা লাগছে। তবু কিনতে হয়। কোরবানি দেয়ার মত ক্ষমতা নাই। কিন্তু ছেলে-মেয়েদের মন খারাপ। ওদের খুশি করতে ৫ কেজি মাংস কিনেছি ১৭শ টাক দিয়ে।

তেজগাঁও মহিলা কলেজের সামনে মাংস বিক্রি করতে এসেছেন মৌসুমি কসাই হোসেন মিয়া। প্রায় ১০ থেকে ১২ কেজি মাংস ছিল তার কাছে।

তিনি চ্যানেল আই অনলাইনকে বলেন, সকাল থেকে ৫টা গরু কেটেছি। সেখান থেকে ভাগে এই মাংস পেয়েছি। বাড়তি কিছু টাকার আশায় এখানে বিক্রি করতে এনেছি।

নিজের পাওয়া ৩ কেজি মাংস বিক্রি করতে এসেছেন রেহানা আক্তার। তিনি বলেন, বিভিন্ন বাসা-বাড়ি থেকে ভিক্ষা করে এই মাংস যোগাড় করেছি।

‘‘কিছু মাংস খাওয়ার জন্য রেখেছি। বাকিগুলো নিয়ে এসেছি বিক্রি জন্য। এতে কিছু টাকা নগদ পাওয়া যাবে। আমি প্রতি বছর এইভাবে বিক্রি করি।’’

Tags: ঈদ-উল আযহাকোরবানির ঈদ
Previous Post

সংগ্রামী নারীর ফুটবলার হয়ে উঠার গল্প ‘আগুনের মেয়ে’

Next Post

সাবেক মন্ত্রী ড. মীজানুর রহমান শেলী মারা গেছেন

Next Post

সাবেক মন্ত্রী ড. মীজানুর রহমান শেলী মারা গেছেন

রাষ্ট্রপতির আহ্বান উপেক্ষার সুযোগ নেই

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT