চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টুইটার অ্যাকাউন্ট খুললেন স্নোডেন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:42 পূর্বাহ্ন 30, সেপ্টেম্বর 2015
in তথ্যপ্রযুক্তি
A A

পলাতক মার্কিন গোয়েন্দা কর্মকর্তা এডওয়ার্ড স্নোডেন তার প্রথম টুইটার অ্যাকাউন্ট খুলেছেন। তার প্রথম টুইট বার্তাই ছিলো, ‘এখন কি আমাকে শুনতে পাচ্ছেন?’

অ্যাকাউন্টে নিজের প্রোফাইল পরিচিতিতে স্নোডেন লিখেছেন, ‘আগে সরকারের জন্য কাজ করতাম। এখন আমি জনগণের জন্য কাজ করি।’

অল্প সময়ের ব্যবধানেই তার ফলোয়ার দ্রুত বাড়তে থাকে। অ্যাকাউন্ট খোলার ৯ ঘণ্টার মধ্যেই ফলোয়ারের সংখ্যা ৭ লাখ ১০ হাজার ছাড়িয়ে যায়! কিন্তু এখন পর্যন্ত স্নোডেন নিজে ফলো করছেন শুধু একটা অ্যাকাউন্টকে – মার্কিন গোয়েন্দা সংস্থা এনএসএ-কে।

এই এনএসএ-তে কর্মরত অবস্থায়ই ২০১৩ সালে এই সংস্থা থেকে স্নোডেন বেশকিছু টপ সিক্রেট নথি গণমাধ্যমে ছেড়ে দেন। তার প্রকাশিত তথ্য নিয়ে প্রভাবশালী মার্কিন পত্রিকা গার্ডিয়ান রিপোর্ট করে যে, এনএসএ সরকারের হয়ে লাখ লাখ আমেরিকানের টেলিফোনে আড়ি পাতছে।

এনএসএ’র বৈশ্বিক নজরদারি বিষয়েও বিপুল পরিমাণ তথ্য ফাঁস করেন তিনি। এরপরই যুক্তরাষ্ট্র ছেড়ে পালিয়ে যান এডওয়ার্ড স্নোডেন। যাওয়ার আগে ১৭ লাখ অতি গোপন ডকুমেন্ট ডাউনলোড করে সঙ্গে নিয়ে যান তিনি।

অনেকেরই ধারণা স্নোডেন মস্কোতে গা ঢাকা দিয়ে আছেন।

নিজ দেশের গোপন তথ্য ফাঁস করার কারণে কেউ কেউ তাকে বিশ্বাসঘাতক মনে করলেও অনেকেই তাকে নাগরিক স্বাধীনতার ‘নায়ক’ বলে বিশ্বাস করেন।

স্নোডেন তার আরেকটি টুইট বার্তায় এ নিয়ে লিখেছেন, ‘নায়ক, বিশ্বাসঘাতক – আমি শুধু একজন নাগরিক, যার গলায় আওয়াজ আছে।’

স্নোডেনের আগে সবচেয়ে দ্রুত ১০ লাখ টুইটার ফলোয়ার পাওয়ার রেকর্ড ছিলো সাবেক অলিম্পিয়ান ও রিয়েলিটি টিভি তারকা কেইটলিন জেনারের দখলে; যিনি গত জুনে মাত্র ৪ ঘণ্টার কিছু বেশি সময়ে ১০ লাখ ফলোয়ার পেয়েছিলেন।

Tags: এডওয়ার্ড স্নোডেনটুইটারস্নোডেন
Previous Post

বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপের উদ্বোধন

Next Post

বার্সেলোনায় ইনজুরির মিছিলে এবার ইনিয়েস্তা

Next Post

বার্সেলোনায় ইনজুরির মিছিলে এবার ইনিয়েস্তা

মুজাহিদ ও সাকা চৌধুরীর আপিলের চূড়ান্ত রায় প্রকাশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT